বি পি নিউজ ২৪

রূপগঞ্জে মাদকবিরোধী অভিযানে ৪ জন দণ্ডিত

প্রকাশ : ০৯ আগস্ট ২০২৬ | প্রিন্ট সংস্করণ | ফটো কার্ড

রূপগঞ্জে মাদকবিরোধী অভিযানে ৪ জন দণ্ডিত

রূপগঞ্জ প্রতিনিধি | ৯ আগস্ট ২০২৬

নারায়ণগঞ্জের রূপগঞ্জে মাদকবিরোধী অভিযান চালিয়ে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে চারজনকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড ও অর্থদণ্ড দেওয়া হয়েছে। রূপগঞ্জ উপজেলা প্রশাসনের উদ্যোগে পরিচালিত এ অভিযানে মাদকদ্রব্য সংরক্ষণ ও সেবনের অভিযোগে তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হয়।

ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, অভিযানে মো. সাইফুল ইসলাম সমর (৪০), মো. ফয়সাল (২৪), মো. আব্দুল মালেক (৫০) ও মো. ইসতিয়াক আহমেদ (২৩)-কে দণ্ড দেওয়া হয়েছে।

দণ্ডপ্রাপ্তদের মধ্যে মো. সাইফুল ইসলাম সমরকে এক বছরের কারাদণ্ড, মো. ফয়সালকে দুই মাসের কারাদণ্ড এবং মো. আব্দুল মালেককে ১৫ দিনের কারাদণ্ড দেওয়া হয়। অপরদিকে মো. ইসতিয়াক আহমেদকে এক হাজার টাকা অর্থদণ্ড করা হয়েছে।

ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন রূপগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. সাইফুল ইসলাম।

উপজেলা প্রশাসন জানিয়েছে, মাদকদ্রব্যের অপব্যবহার ব্যক্তি, পরিবার ও সমাজের জন্য মারাত্মক ক্ষতিকর। মাদকমুক্ত সমাজ গঠনে আইন প্রয়োগের পাশাপাশি জনসচেতনতা বৃদ্ধি এবং সামাজিকভাবে প্রতিরোধ গড়ে তোলার ওপর গুরুত্বারোপ করা প্রয়োজন।

রূপগঞ্জ উপজেলা প্রশাসনের পক্ষ থেকে মাদকের বিরুদ্ধে এ ধরনের অভিযান অব্যাহত রাখার পাশাপাশি মাদকবিরোধী সামাজিক সচেতনতা তৈরির আহ্বান জানানো হয়েছে।

আপনার মতামত লিখুন

বি পি নিউজ ২৪

রোববার, ০৯ আগস্ট ২০২৬

রূপগঞ্জে মাদকবিরোধী অভিযানে ৪ জন দণ্ডিত

প্রকাশের তারিখ : ০৯ আগস্ট ২০২৬

featured Image

রূপগঞ্জ প্রতিনিধি | ৯ আগস্ট ২০২৬

নারায়ণগঞ্জের রূপগঞ্জে মাদকবিরোধী অভিযান চালিয়ে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে চারজনকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড ও অর্থদণ্ড দেওয়া হয়েছে। রূপগঞ্জ উপজেলা প্রশাসনের উদ্যোগে পরিচালিত এ অভিযানে মাদকদ্রব্য সংরক্ষণ ও সেবনের অভিযোগে তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হয়।

ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, অভিযানে মো. সাইফুল ইসলাম সমর (৪০), মো. ফয়সাল (২৪), মো. আব্দুল মালেক (৫০) ও মো. ইসতিয়াক আহমেদ (২৩)-কে দণ্ড দেওয়া হয়েছে।

দণ্ডপ্রাপ্তদের মধ্যে মো. সাইফুল ইসলাম সমরকে এক বছরের কারাদণ্ড, মো. ফয়সালকে দুই মাসের কারাদণ্ড এবং মো. আব্দুল মালেককে ১৫ দিনের কারাদণ্ড দেওয়া হয়। অপরদিকে মো. ইসতিয়াক আহমেদকে এক হাজার টাকা অর্থদণ্ড করা হয়েছে।

ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন রূপগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. সাইফুল ইসলাম।

উপজেলা প্রশাসন জানিয়েছে, মাদকদ্রব্যের অপব্যবহার ব্যক্তি, পরিবার ও সমাজের জন্য মারাত্মক ক্ষতিকর। মাদকমুক্ত সমাজ গঠনে আইন প্রয়োগের পাশাপাশি জনসচেতনতা বৃদ্ধি এবং সামাজিকভাবে প্রতিরোধ গড়ে তোলার ওপর গুরুত্বারোপ করা প্রয়োজন।

রূপগঞ্জ উপজেলা প্রশাসনের পক্ষ থেকে মাদকের বিরুদ্ধে এ ধরনের অভিযান অব্যাহত রাখার পাশাপাশি মাদকবিরোধী সামাজিক সচেতনতা তৈরির আহ্বান জানানো হয়েছে।

বি পি নিউজ ২৪

সম্পাদক ও প্রকাশক: আরিফুর রহমান
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত বি পি নিউজ