বি পি নিউজ ২৪

বন্দরে শর্টসার্কিট থেকে আগুন, ক্ষতিগ্রস্ত ৪ ঘর

প্রকাশ : ১০ আগস্ট ২০২৬ | প্রিন্ট সংস্করণ | ফটো কার্ড

বন্দরে শর্টসার্কিট থেকে আগুন, ক্ষতিগ্রস্ত ৪ ঘর

নারায়ণগঞ্জের বন্দরে বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের ঘটনায় চারটি ঘর ও আসবাবপত্র ক্ষতিগ্রস্ত হয়েছে। তবে এ ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।

সোমবার (১০ আগস্ট) দুপুরে উপজেলার নাসিক ২২ নম্বর ওয়ার্ডের সিরাজদৌলা ক্লাব সংলগ্ন বন্দর কেন্দ্রীয় মসজিদের পূর্ব পাশে দেওয়ান বাড়িতে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

বন্দর ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের স্টেশন অফিসার সঞ্চয় খান জানান, দুপুর ১২টা ২১ মিনিটে দেওয়ান বাড়িতে আগুনের সূত্রপাত হয়। খবর পেয়ে বন্দর ফায়ার সার্ভিসের একটি ইউনিট ১২টা ২৩ মিনিটে ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। প্রায় ৩৭ মিনিটের প্রচেষ্টায় দুপুর ১টার দিকে আগুন নিয়ন্ত্রণে আসে।

ফায়ার সার্ভিস জানায়, আগুনে মো. লিটন দেওয়ানের (৫০) দোচালা ঘরের চারটি কক্ষ ক্ষতিগ্রস্ত হয়েছে। একই ঘটনায় বাদল দেওয়ানের (৬৫) ঘরের পাশের তৃতীয় তলা ভবনের দেয়াল এবং চম্পা বেগমের (৬০) ঘরের পূর্ব পাশের একটি কক্ষও ক্ষতিগ্রস্ত হয়।

ফায়ার সার্ভিস ও স্থানীয়দের প্রাথমিক ধারণা, বৈদ্যুতিক শর্টসার্কিট থেকেই আগুনের সূত্রপাত হয়েছে। অগ্নিকাণ্ডে ক্ষয়ক্ষতির পরিমাণ তাৎক্ষণিকভাবে জানা যায়নি।

আপনার মতামত লিখুন

বি পি নিউজ ২৪

সোমবার, ১০ আগস্ট ২০২৬

বন্দরে শর্টসার্কিট থেকে আগুন, ক্ষতিগ্রস্ত ৪ ঘর

প্রকাশের তারিখ : ১০ আগস্ট ২০২৬

featured Image

নারায়ণগঞ্জের বন্দরে বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের ঘটনায় চারটি ঘর ও আসবাবপত্র ক্ষতিগ্রস্ত হয়েছে। তবে এ ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।

সোমবার (১০ আগস্ট) দুপুরে উপজেলার নাসিক ২২ নম্বর ওয়ার্ডের সিরাজদৌলা ক্লাব সংলগ্ন বন্দর কেন্দ্রীয় মসজিদের পূর্ব পাশে দেওয়ান বাড়িতে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

বন্দর ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের স্টেশন অফিসার সঞ্চয় খান জানান, দুপুর ১২টা ২১ মিনিটে দেওয়ান বাড়িতে আগুনের সূত্রপাত হয়। খবর পেয়ে বন্দর ফায়ার সার্ভিসের একটি ইউনিট ১২টা ২৩ মিনিটে ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। প্রায় ৩৭ মিনিটের প্রচেষ্টায় দুপুর ১টার দিকে আগুন নিয়ন্ত্রণে আসে।

ফায়ার সার্ভিস জানায়, আগুনে মো. লিটন দেওয়ানের (৫০) দোচালা ঘরের চারটি কক্ষ ক্ষতিগ্রস্ত হয়েছে। একই ঘটনায় বাদল দেওয়ানের (৬৫) ঘরের পাশের তৃতীয় তলা ভবনের দেয়াল এবং চম্পা বেগমের (৬০) ঘরের পূর্ব পাশের একটি কক্ষও ক্ষতিগ্রস্ত হয়।

ফায়ার সার্ভিস ও স্থানীয়দের প্রাথমিক ধারণা, বৈদ্যুতিক শর্টসার্কিট থেকেই আগুনের সূত্রপাত হয়েছে। অগ্নিকাণ্ডে ক্ষয়ক্ষতির পরিমাণ তাৎক্ষণিকভাবে জানা যায়নি।

বি পি নিউজ ২৪

সম্পাদক ও প্রকাশক: আরিফুর রহমান
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত বি পি নিউজ