নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের (নাসিক) সীমানা বর্ধিতকরণ সংক্রান্ত প্রস্তাব নিয়ে দ্বিতীয় পর্যায়ের গণশুনানি অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (১১ আগস্ট) জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এ গণশুনানি অনুষ্ঠিত হয়। এতে সিটি কর্পোরেশনের সীমানা সম্প্রসারণের প্রস্তাব নিয়ে সংশ্লিষ্ট এলাকার জনসাধারণ ও অংশীজনদের মতামত গ্রহণ করা হয়। পাশাপাশি বিভিন্ন বিষয় পর্যালোচনা করে প্রয়োজনীয় সুপারিশ প্রণয়নের বিষয়ে আলোচনা হয়।
গণশুনানিতে স্থানীয় বাসিন্দা, জনপ্রতিনিধি ও সংশ্লিষ্ট অংশীজনরা তাঁদের মতামত, পরামর্শ ও সুপারিশ তুলে ধরেন।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন নারায়ণগঞ্জ জেলার জেলা প্রশাসক মো. রায়হান কবির। এ সময় স্থানীয় সরকারের উপপরিচালক (ডিডিএলজি), নারায়ণগঞ্জসহ সংশ্লিষ্ট সরকারি কর্মকর্তারা, জনপ্রতিনিধি, স্থানীয় বাসিন্দা ও অন্যান্য অংশীজন উপস্থিত ছিলেন।

মঙ্গলবার, ১১ আগস্ট ২০২৬
প্রকাশের তারিখ : ১১ আগস্ট ২০২৬

আপনার মতামত লিখুন