বি পি নিউজ ২৪

মাদকবিরোধী অভিযানে রূপগঞ্জে ২৬ জন দণ্ডিত

প্রকাশ : ১১ আগস্ট ২০২৬ | প্রিন্ট সংস্করণ | ফটো কার্ড

মাদকবিরোধী অভিযানে রূপগঞ্জে ২৬ জন দণ্ডিত

রূপগঞ্জে মাদকবিরোধী অভিযানে ২৬ জন দণ্ডিত

নারায়ণগঞ্জ প্রতিনিধি

নারায়ণগঞ্জের রূপগঞ্জে মাদকদ্রব্যের অপব্যবহার, সংরক্ষণ ও সেবনের বিরুদ্ধে অভিযান চালিয়ে ২৬ জনকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড ও অর্থদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।

রূপগঞ্জ উপজেলা প্রশাসনের উদ্যোগে পরিচালিত এ অভিযানে মাদকদ্রব্য সংক্রান্ত অপরাধে জড়িতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হয়। দণ্ডপ্রাপ্তদের মধ্যে ৭ জনকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড এবং ১৯ জনকে অর্থদণ্ড দেওয়া হয়েছে।

কারাদণ্ডপ্রাপ্তদের মধ্যে মো. শামীমকে ১ মাস, মো. শাহ আলম, মো. নজরুল ইসলাম ও মো. সিরাজ মিয়াকে ৬ মাস করে, মো. বাদশা শেখ ও মো. ছোটন মিয়াকে ৩ মাস করে এবং মো. রনি মিয়াকে ২ মাসের কারাদণ্ড দেওয়া হয়েছে।

অন্যদিকে অর্থদণ্ডপ্রাপ্ত ১৯ জনের মধ্যে ১৫ জনকে ৫ হাজার টাকা করে, মো. শফিককে ১ হাজার টাকা এবং মোসা. চুমকি, মোসা. মৌ, মোসা. রিয়া, মোসা. আখি, মোসা. স্বপ্না, মোসা. জান্নাত ও মোসা. সালমাকে ১০০ টাকা করে অর্থদণ্ড দেওয়া হয়েছে।

ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন রূপগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. সাইফুল ইসলাম।

উপজেলা প্রশাসন জানিয়েছে, মাদকের অপব্যবহার ব্যক্তি, পরিবার ও সমাজের জন্য মারাত্মক ক্ষতির কারণ। মাদকের বিস্তার রোধে আইন প্রয়োগের পাশাপাশি জনসচেতনতা বৃদ্ধি ও সামাজিক প্রতিরোধ গড়ে তোলার ওপর গুরুত্ব দেওয়া হচ্ছে।

মাদকের বিরুদ্ধে রূপগঞ্জ উপজেলা প্রশাসনের অভিযান অব্যাহত থাকবে বলেও জানানো হয়েছে।

আপনার মতামত লিখুন

বি পি নিউজ ২৪

মঙ্গলবার, ১১ আগস্ট ২০২৬

মাদকবিরোধী অভিযানে রূপগঞ্জে ২৬ জন দণ্ডিত

প্রকাশের তারিখ : ১১ আগস্ট ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক: আরিফুর রহমান
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত বি পি নিউজ