বি পি নিউজ ২৪

নারায়ণগঞ্জে আর কোনো গডফাদারের জন্ম হতে দেওয়া হবে না : টিপু

প্রকাশ : ১১ আগস্ট ২০২৬ | প্রিন্ট সংস্করণ | ফটো কার্ড

নারায়ণগঞ্জে আর কোনো গডফাদারের জন্ম হতে দেওয়া হবে না : টিপু

শিক্ষার্থীদের শিক্ষক ও বাবা-মায়ের প্রতি শ্রদ্ধাশীল হওয়ার আহ্বান জানিয়ে নারায়ণগঞ্জ মহানগর বিএনপির সদস্য সচিব অ্যাডভোকেট আবু আল ইউসুফ খান টিপু বলেছেন, একজন আদর্শ শিক্ষার্থীই পারে একটি সুন্দর সমাজ, পরিবার ও রাষ্ট্র গড়ে তুলতে।

মঙ্গলবার (১১ আগস্ট) নারায়ণগঞ্জ বার একাডেমি স্কুলের নবীনবরণ অনুষ্ঠানে অংশ নিয়ে তিনি এসব কথা বলেন।

আবু আল ইউসুফ খান টিপু বলেন, শিক্ষার্থীদের সবসময় শিক্ষকদের সম্মান করতে হবে এবং বাবা-মায়ের সেবা ও যত্ন নিতে হবে। যারা বাবা-মা ও শিক্ষকদের যথাযথ সম্মান করে না, তারা সমাজে ভালো মানুষ হিসেবে প্রতিষ্ঠিত হতে পারে না। একজন ভালো শিক্ষার্থীই ভবিষ্যতে একটি সুন্দর পরিবার, সমাজ ও রাষ্ট্র গঠনে ভূমিকা রাখতে পারে।

তিনি শিক্ষার্থীদের নারায়ণগঞ্জকে আধুনিক, গ্রিন ও ক্লিন নগরী হিসেবে গড়ে তুলতে সক্রিয় ভূমিকা রাখার আহ্বান জানান। তিনি বলেন, ‘তোমাদের এই নারায়ণগঞ্জকে আধুনিক, গ্রিন ও ক্লিন নারায়ণগঞ্জ হিসেবে গড়ে তুলতে অগ্রণী ভূমিকা রাখতে হবে।’

মাদক ও সন্ত্রাস প্রতিরোধে শিক্ষার্থীদের সচেতন হওয়ার আহ্বান জানিয়ে টিপু বলেন, নিজেদের আশপাশে কেউ মাদক বিক্রি করছে কি না কিংবা সন্ত্রাসী কর্মকাণ্ডে জড়িত কি না, সে বিষয়ে শিক্ষার্থীদের সতর্ক থাকতে হবে। নিজেরা প্রতিরোধ করতে না পারলে সংশ্লিষ্টদের নাম-ঠিকানা প্রশাসনকে জানানোর পরামর্শ দেন তিনি।

তিনি বলেন, বর্তমানে অনেক সন্তান ও তরুণ মাদকের কারণে বিপথগামী হচ্ছে। তাই শিক্ষার্থীদের মাদক ও সন্ত্রাসকে স্পষ্টভাবে ‘না’ বলতে হবে। ভবিষ্যতে ছাত্র রাজনীতিতে যুক্ত হলেও দেশ ও সমাজের জন্য ইতিবাচক ভূমিকা রাখার আহ্বান জানান তিনি।

নারায়ণগঞ্জের রাজনৈতিক পরিস্থিতি প্রসঙ্গে মহানগর বিএনপির এই নেতা বলেন, ‘এই নারায়ণগঞ্জকে ১৬ বছর একটি গডফাদার পরিবার জিম্মি করে রেখেছিল। তারা নারায়ণগঞ্জকে সন্ত্রাসের নগরীতে পরিণত করেছিল এবং ব্যবসায়ীদের হুমকি দিয়ে চাঁদাবাজি করত। ২০২৪ সালের জুলাই গণঅভ্যুত্থানের পর তারা পালিয়ে গেছে। আমরা চাই না নারায়ণগঞ্জে আর কোনো গডফাদারের জন্ম হোক।’

শিক্ষার্থীদের উদ্দেশে তিনি আরও বলেন, স্কুলের শিক্ষকরা যেভাবে শিক্ষা দেন, সেভাবেই মনোযোগ দিয়ে শিক্ষা গ্রহণ করতে হবে। নবীনবরণ অনুষ্ঠানে অংশ নিতে পেরে তিনি আবেগাপ্লুত বলেও উল্লেখ করেন। পাশাপাশি বিদ্যালয়ের সভাপতি সম্পর্কে ইতিবাচক মন্তব্য করে শিক্ষার্থীদের তাঁর কাছ থেকেও উপকৃত হওয়ার আহ্বান জানান।

আপনার মতামত লিখুন

বি পি নিউজ ২৪

মঙ্গলবার, ১১ আগস্ট ২০২৬

নারায়ণগঞ্জে আর কোনো গডফাদারের জন্ম হতে দেওয়া হবে না : টিপু

প্রকাশের তারিখ : ১১ আগস্ট ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক: আরিফুর রহমান
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত বি পি নিউজ