জাতীয় নাগরিক পার্টি—এনসিপির নারায়ণগঞ্জের আড়াইহাজার উপজেলা শাখার আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে। হাজী কামাল হোসেন ভূঁইয়াকে আহ্বায়ক এবং রনি খন্দকারকে সদস্য সচিব করে আগামী ছয় মাসের জন্য এ কমিটির অনুমোদন দেওয়া হয়েছে।
১২ আগস্ট ২০২৬ তারিখে নারায়ণগঞ্জ জেলা এনসিপির আহ্বায়ক যুবাইর আহমেদ (সরদার), সদস্য সচিব জোবায়ের হোসেন ও সাংগঠনিক সম্পাদক নিরব রায়হানের স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ কমিটি অনুমোদনের বিষয়টি জানানো হয়।
কমিটিতে সিনিয়র যুগ্ম আহ্বায়ক হিসেবে দায়িত্ব পেয়েছেন হাবিবুর রহমান হাবিব ও মোহাম্মদ আতাউর রহমান। যুগ্ম আহ্বায়ক করা হয়েছে কাজী মামুন, মো.সাইফুল ইসলাম, আহমেদ রাসেল জয়, প্রিন্স মোহাম্মদ, নাছির মোল্লা, রফিকুল ইসলাম, কাদির মিয়া ও অ্যাডভোকেট আজহারুল ইসলামকে।
এছাড়া সিনিয়র যুগ্ম সদস্য সচিব হিসেবে রায়হান আহমেদ ও আশরাফুল ইসলাম এবং যুগ্ম সদস্য সচিব হিসেবে মো. ইয়াসিন ভূঁইয়া, মাওলানা ওসামা বিন হানিফ, শাকিল আহমেদ ও মাজহারুল ইসলামকে দায়িত্ব দেওয়া হয়েছে।
জেলা এনসিপির পক্ষ থেকে জানানো হয়েছে, আগামী ছয় মাসের জন্য অনুমোদিত এ আহ্বায়ক কমিটি আড়াইহাজার উপজেলায় দলের সাংগঠনিক কার্যক্রম পরিচালনা ও সংগঠনকে শক্তিশালী করতে কাজ করবে।

শুক্রবার, ১৪ আগস্ট ২০২৬
প্রকাশের তারিখ : ১৪ আগস্ট ২০২৬

আপনার মতামত লিখুন