বি পি নিউজ ২৪

নাগরিক সমস্যা সমাধানে নিরলস ভাবে কাজ করছেন সোহেল মাহমুদ

প্রকাশ : ১৮ আগস্ট ২০২৬ | প্রিন্ট সংস্করণ | ফটো কার্ড

নাগরিক সমস্যা সমাধানে নিরলস ভাবে কাজ করছেন সোহেল মাহমুদ

নিজস্ব প্রতিবেদক, নারায়ণগঞ্জ:

কাশিপুর ইউনিয়নের মানুষের বিভিন্ন সমস্যা ও ভোগান্তি লাঘবে নিয়মিতভাবে কাজ করে যাচ্ছেন কাশিপুর ইউনিয়ন চেয়ারম্যান পদপ্রার্থী ও কেন্দ্রীয় জিসাসের যুগ্ম সাধারণ সম্পাদক সোহেল মাহমুদ। সামাজিক কর্মকাণ্ডের পাশাপাশি সাধারণ মানুষের সমস্যা সরাসরি শুনে তা সমাধানের উদ্যোগ নেওয়ায় স্থানীয়দের মধ্যে তার প্রতি আস্থা ও গ্রহণযোগ্যতা বাড়ছে বলে জানিয়েছেন এলাকাবাসী।

সম্প্রতি এমনই একটি দৃশ্যের ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। সেখানে দেখা যায়, নিজের কার্যালয়ে বসে স্থানীয় বাসিন্দাদের বিভিন্ন সমস্যা ও অভিযোগ মনোযোগ দিয়ে শুনছেন সোহেল মাহমুদ। পরে সংশ্লিষ্টদের সঙ্গে যোগাযোগ করে সমস্যাগুলো সমাধানের উদ্যোগ নিচ্ছেন তিনি।

স্থানীয়দের ভাষ্য, এলাকার সাধারণ মানুষ নানা প্রয়োজনে তার কার্যালয়ে এসে নিজেদের সমস্যার কথা তুলে ধরেন। সোহেল মাহমুদ তাদের কথা শুনে তাৎক্ষণিকভাবে সমাধানের চেষ্টা করেন। এতে অনেকের ভোগান্তি কমার পাশাপাশি প্রয়োজনীয় সেবা পেতে সহযোগিতা পাচ্ছেন তারা।

সামাজিক কর্মকাণ্ডের মাধ্যমে দীর্ঘদিন ধরে মানুষের পাশে থাকার কারণে কাশিপুরের বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের সঙ্গে তার যোগাযোগ তৈরি হয়েছে। বিশেষ করে অসহায় ও সমস্যাগ্রস্ত মানুষের সহযোগিতায় এগিয়ে আসার কারণে স্থানীয় পর্যায়ে তার জনপ্রিয়তা বাড়ছে বলে দাবি তার অনুসারীদের।

এ সময় সোহেল মাহমুদের কার্যালয়ে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ মহানগর বিএনপির সদস্য সচিব অ্যাডভোকেট মো. আবু আল ইউসুফ খান টিপু, ফতুল্লা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহবুব এবং নারায়ণগঞ্জ সিটি প্রেস  ক্লাবের সভাপতি সাইফুল্লাহ মাহমুদ টিটুসহ অন্যান্যরা।

সোহেল মাহমুদ বলেন, “মানুষের সমস্যা শুনে তাদের পাশে দাঁড়ানোই আমার মূল লক্ষ্য। জনপ্রতিনিধিত্বের দায়িত্ব পাওয়ার আগেও আমি সামাজিকভাবে মানুষের জন্য কাজ করেছি, ভবিষ্যতেও মানুষের কল্যাণে কাজ করে যেতে চাই।”

স্থানীয়রা জানান, কাশিপুর ইউনিয়নের বিভিন্ন সমস্যা নিয়ে মানুষের সঙ্গে সরাসরি যোগাযোগ রাখা এবং প্রয়োজনের সময় সহযোগিতার হাত বাড়িয়ে দেওয়ার কারণে সোহেল মাহমুদের প্রতি মানুষের আগ্রহ ও প্রত্যাশা তৈরি হয়েছে। আগামী দিনেও তিনি এভাবে সাধারণ মানুষের পাশে থাকবেন, এমন প্রত্যাশা তাদের।

আপনার মতামত লিখুন

বি পি নিউজ ২৪

মঙ্গলবার, ১৮ আগস্ট ২০২৬

নাগরিক সমস্যা সমাধানে নিরলস ভাবে কাজ করছেন সোহেল মাহমুদ

প্রকাশের তারিখ : ১৮ আগস্ট ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক: আরিফুর রহমান
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত বি পি নিউজ