নিজস্ব প্রতিবেদক, নারায়ণগঞ্জ:
নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন (নাসিক) এলাকায় চলাচলকারী বৈধ রিকশা, মিশুক, ভ্যান ও ঠেলাগাড়ির লাইসেন্স নবায়নের জন্য নির্দিষ্ট সময়সীমা বেঁধে দিয়েছে সিটি কর্পোরেশন। আগামী ৬ সেপ্টেম্বর ২০২৬-এর মধ্যে সংশ্লিষ্ট মালিকদের লাইসেন্স নবায়ন সম্পন্ন করতে হবে।
সোমবার (১৭ আগস্ট) নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) ও সচিব (উপসচিব) মো. নূর কুতুবুল আলম স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ নির্দেশনা দেওয়া হয়।
নাসিকের বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, লাইসেন্স নবায়নের জন্য প্রয়োজনীয় আবেদন ফর্ম সিটি কর্পোরেশনের ওয়েবসাইট থেকে সংগ্রহ করা যাবে। নির্ধারিত ফর্ম যথাযথভাবে পূরণ করে সংশ্লিষ্ট কাগজপত্রসহ নির্ধারিত সময়ের মধ্যে জমা দিতে হবে।
আবেদনপত্র জমা দেওয়ার জন্য নগরভবনের পাশাপাশি সিটি কর্পোরেশনের দুটি আঞ্চলিক কার্যালয় নির্ধারণ করা হয়েছে। সংশ্লিষ্ট যানবাহনের মালিকদের নির্ধারিত সময়ের মধ্যে এসব কার্যালয়ে আবেদন জমা দিয়ে লাইসেন্স নবায়নের প্রক্রিয়া সম্পন্ন করতে বলা হয়েছে।
বিজ্ঞপ্তিতে সিটি কর্পোরেশন আরও স্পষ্ট করেছে, ৭ সেপ্টেম্বর ২০২৬ থেকে নারায়ণগঞ্জ নগরীতে কোনো অবৈধ রিকশা, মিশুক, ভ্যান কিংবা ঠেলাগাড়ি চলাচল করতে দেওয়া হবে না। নির্ধারিত সময়ের পর লাইসেন্সবিহীন বা অবৈধ যানবাহন সড়কে চলাচল করলে সেগুলোর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।
এ ক্ষেত্রে সংশ্লিষ্ট যানবাহনকে জরিমানা করার পাশাপাশি ডাম্পিং করার সিদ্ধান্তের কথাও জানিয়েছে নাসিক। একই সঙ্গে বিধি অনুযায়ী মোবাইল কোর্ট পরিচালনা করে জেল-জরিমানাসহ প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
নগরীর যান চলাচলে শৃঙ্খলা ফিরিয়ে আনা এবং বৈধ যানবাহনের মাধ্যমে নাগরিক সেবা নিশ্চিত করার অংশ হিসেবেই এ নির্দেশনা দেওয়া হয়েছে বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে।
তাই নির্ধারিত সময়ের মধ্যে নগরীতে চলাচলকারী বৈধ রিকশা, মিশুক, ভ্যান ও ঠেলাগাড়ির মালিকদের লাইসেন্স নবায়নের কাজ সম্পন্ন করার জন্য সিটি কর্পোরেশনের পক্ষ থেকে নির্দেশ দেওয়া হয়েছে।

মঙ্গলবার, ১৮ আগস্ট ২০২৬
প্রকাশের তারিখ : ১৮ আগস্ট ২০২৬

আপনার মতামত লিখুন