ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে যান চলাচলে শৃঙ্খলা ফিরিয়ে আনা, সড়ক নিরাপত্তা জোরদার এবং চাঁদাবাজি বন্ধে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তিনির্ভর ‘অটো ফাইন সিস্টেম’ চালু করা হয়েছে। নতুন এ প্রযুক্তির মাধ্যমে মহাসড়কে ট্রাফিক আইন লঙ্ঘন শনাক্ত করে স্বয়ংক্রিয়ভাবে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
মঙ্গলবার (১৮ আগস্ট) দুপুরে নারায়ণগঞ্জের সোনারগাঁয়ের মেঘনাঘাট এলাকায় আয়োজিত অনুষ্ঠানে এআইভিত্তিক ‘অটো ফাইন সিস্টেমের’ আনুষ্ঠানিক উদ্বোধন করেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ।
উদ্বোধন শেষে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, মহাসড়কে এআই প্রযুক্তিনির্ভর অটো ফাইন ব্যবস্থা চালু হওয়ায় ট্রাফিক আইন প্রয়োগের ক্ষেত্রে স্বচ্ছতা বাড়বে। একই সঙ্গে মহাসড়কে চাঁদাবাজি বন্ধ করা এবং আইন অমান্যকারীদের বিরুদ্ধে কার্যকর ব্যবস্থা নেওয়া সহজ হবে।
তিনি জানান, এআই ক্যামেরার মাধ্যমে নির্ধারিত গতিসীমার বেশি গতিতে গাড়ি চালানো, অবৈধভাবে পার্কিং করা, মহাসড়কে থ্রি-হুইলার চলাচল, উল্টোপথে গাড়ি চালানোসহ বিভিন্ন ধরনের ট্রাফিক আইন লঙ্ঘনের ঘটনা শনাক্ত করা হবে। কোনো যানবাহন আইন ভঙ্গ করলে প্রযুক্তির মাধ্যমে তা শনাক্ত হওয়ার পর স্বয়ংক্রিয় প্রক্রিয়ায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
হাইওয়ে পুলিশ সূত্রে জানা গেছে, ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের নারায়ণগঞ্জের সাইনবোর্ড এলাকা থেকে চট্টগ্রাম সিটি গেট পর্যন্ত প্রায় ২৫০ কিলোমিটার সড়কে গুরুত্বপূর্ণ পয়েন্টগুলোতে মোট ১ হাজার ৪২৭টি এআই ক্যামেরা স্থাপন করা হয়েছে। এসব ক্যামেরার মাধ্যমে মহাসড়কের বিভিন্ন অংশে যানবাহনের চলাচল পর্যবেক্ষণ করা হবে।
নতুন ব্যবস্থায় কোনো গাড়ি ট্রাফিক আইন লঙ্ঘন করলে সংশ্লিষ্ট যানবাহনের নিবন্ধিত মালিকের মোবাইল ফোনে এসএমএসের মাধ্যমে মামলার তথ্য পাঠানো হবে। পরবর্তী সময়ে নির্ধারিত মোবাইল ব্যাংকিং ব্যবস্থার মাধ্যমে জরিমানার অর্থ পরিশোধের সুযোগ থাকবে।
হাইওয়ে পুলিশ জানিয়েছে, প্রযুক্তিনির্ভর এ ব্যবস্থা চালুর ফলে মহাসড়কে আইন ভঙ্গের ঘটনা নিয়ন্ত্রণের পাশাপাশি যানবাহন চলাচলে শৃঙ্খলা আরও জোরদার হবে। একই সঙ্গে সড়ক দুর্ঘটনা কমানো এবং মহাসড়কে নিরাপদ পরিবেশ নিশ্চিত করতেও এটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশা করা হচ্ছে।
অনুষ্ঠানে হাইওয়ে পুলিশের অতিরিক্ত আইজি ফারুক আহমেদ সভাপতিত্ব করেন। এ সময় বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের সভাপতি ও সংসদ সদস্য শামছুর রহমান শিমুল বিশ্বাস, নারায়ণগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য আজহারুল ইসলাম মান্নান, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মনজুর মোর্শেদ চৌধুরী, পুলিশের আইজিপি মো. আলী হোসেন ফকির, নারায়ণগঞ্জের জেলা প্রশাসক মো. রায়হান কবিরসহ সংশ্লিষ্ট বিভিন্ন সংস্থার ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
হাইওয়ে পুলিশ বলছে, মহাসড়কে ট্রাফিক আইন কার্যকরভাবে বাস্তবায়ন, যানজট ও বিশৃঙ্খলা নিয়ন্ত্রণ এবং সড়ক দুর্ঘটনা কমানোর ক্ষেত্রে এআইভিত্তিক অটো ফাইন সিস্টেম নতুন মাত্রা যোগ করবে। এ কার্যক্রম সুষ্ঠুভাবে বাস্তবায়নে যাত্রী, পরিবহন মালিক ও শ্রমিক নেতাদের সহযোগিতাও কামনা করা হয়েছে।

মঙ্গলবার, ১৮ আগস্ট ২০২৬
প্রকাশের তারিখ : ১৮ আগস্ট ২০২৬

আপনার মতামত লিখুন