বি পি নিউজ ২৪

রূপগঞ্জে মাদকবিরোধী অভিযানে ৯ জনের ৬ মাস করে কারাদণ্ড

প্রকাশ : ১৮ আগস্ট ২০২৬ | প্রিন্ট সংস্করণ | ফটো কার্ড

রূপগঞ্জে মাদকবিরোধী অভিযানে ৯ জনের ৬ মাস করে কারাদণ্ড

রূপগঞ্জে মাদকবিরোধী অভিযানে ৯ জনের ৬ মাস করে কারাদণ্ড

নারায়ণগঞ্জের রূপগঞ্জে মাদকদ্রব্যের ব্যবহার, সংরক্ষণ ও সেবনের বিরুদ্ধে উপজেলা প্রশাসনের নিয়মিত অভিযানের অংশ হিসেবে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়েছে। অভিযানে মাদকদ্রব্য-সংক্রান্ত অপরাধে জড়িত থাকার অভিযোগে ৯ জনকে ৬ মাস করে কারাদণ্ড দেওয়া হয়েছে।

রূপগঞ্জ উপজেলা প্রশাসন সূত্রে জানা যায়, মাদকের ব্যবহার ও বিস্তার রোধে নিয়মিত অভিযানের অংশ হিসেবে বিভিন্ন এলাকায় অভিযান পরিচালনা করা হয়। অভিযানে মাদকদ্রব্য-সংক্রান্ত অপরাধে জড়িত ব্যক্তিদের বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হয়।

ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে দণ্ডপ্রাপ্তরা হলেন—তারাবো দক্ষিণপাড়ার মৃত মো. সিরাজ উদ্দিনের ছেলে মো. নাহিদ হাসান (২৪), দড়িকান্দি, মুড়াপাড়ার মৃত মো. জাহাঙ্গীর মিয়ার ছেলে মো. জাহিদ (৩২), চনপাড়া পুনর্বাসন কেন্দ্রের মৃত মো. মকবুল কাজীর ছেলে মো. শামীম (২৫) এবং একই এলাকার মো. আব্দুল মান্নানের ছেলে মো. আহসান (২০)।

এ ছাড়া চনপাড়া পুনর্বাসন কেন্দ্রের মৃত মো. আব্দুল মালেকের ছেলে মো. আশিক (২৩), চাঁদপাড়া পুনর্বাসন কেন্দ্রের মো. সিরাজুল ইসলামের ছেলে মো. জুয়েল খান (৩৫), চনপাড়া পুনর্বাসন কেন্দ্রের মৃত মো. আতিকুর রহমানের ছেলে মো. তুষার ইমরান (২৫), চনপাড়া বটতলা এলাকার মো. জসিম উদ্দিনের ছেলে মো. আলী ওরফে কালু (৫০) এবং বরুনা, কায়েতপাড়া এলাকার মো. শাজাহানের ছেলে মো. শ্রাবণ (২০) রয়েছেন।

অভিযান শেষে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে প্রত্যেককে ছয় মাস করে কারাদণ্ড দেওয়া হয়।

রূপগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. সাইফুল ইসলাম ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন।

উপজেলা প্রশাসন জানিয়েছে, মাদকদ্রব্যের অপব্যবহার শুধু ব্যক্তির জন্য নয়, পরিবার ও সমাজের জন্যও গুরুতর ক্ষতির কারণ হয়ে দাঁড়ায়। তাই মাদকের বিস্তার ঠেকাতে আইন প্রয়োগের পাশাপাশি সাধারণ মানুষের মধ্যে সচেতনতা তৈরি এবং সামাজিকভাবে মাদকের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তোলার ওপর গুরুত্ব দেওয়া হচ্ছে।

প্রশাসনের পক্ষ থেকে আরও জানানো হয়েছে, রূপগঞ্জ উপজেলায় মাদকবিরোধী অভিযান নিয়মিতভাবে চলমান থাকবে। মাদকের ব্যবহার ও বিস্তার রোধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের পাশাপাশি জনসচেতনতা বৃদ্ধির কার্যক্রমও অব্যাহত রাখা হবে।

আপনার মতামত লিখুন

বি পি নিউজ ২৪

মঙ্গলবার, ১৮ আগস্ট ২০২৬

রূপগঞ্জে মাদকবিরোধী অভিযানে ৯ জনের ৬ মাস করে কারাদণ্ড

প্রকাশের তারিখ : ১৮ আগস্ট ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক: আরিফুর রহমান
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত বি পি নিউজ