বি পি নিউজ ২৪

দেড় কোটি টাকার প্রকল্পে নতুন রূপ পাচ্ছে ঐতিহাসিক জিউস পুকুর

প্রকাশ : ১৮ আগস্ট ২০২৬ | প্রিন্ট সংস্করণ | ফটো কার্ড

দেড় কোটি টাকার প্রকল্পে নতুন রূপ পাচ্ছে ঐতিহাসিক জিউস পুকুর

দেড় কোটি টাকায় বদলে যাবে জিউস পুকুর, শিশু-কিশোরদের জন্য হবে বিনোদনকেন্দ্র

নারায়ণগঞ্জ নগরীতে শিশু-কিশোরদের খেলাধুলা ও অবসর কাটানোর উপযোগী পরিবেশ তৈরিতে ঐতিহাসিক জিউস পুকুরকে নতুনভাবে সাজানোর উদ্যোগ নেওয়া হয়েছে। প্রায় দেড় কোটি টাকা ব্যয়ে পুকুরটি সংস্কার, পরিষ্কার-পরিচ্ছন্নতা ও সৌন্দর্যবর্ধনের কাজ করা হবে বলে জানিয়েছেন নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের প্রশাসক অ্যাডভোকেট সাখাওয়াত হোসেন খান।

মঙ্গলবার (১৮ আগস্ট) সকালে নগরীর পশ্চিম দেওভোগ ভূঁইয়ারবাগ এলাকার বিদ্যানিকেতন হাইস্কুল মিলনায়তনে জরায়ুমুখের ক্যানসার প্রতিরোধে কিশোরীদের টিকাদান কর্মসূচির উদ্বোধন অনুষ্ঠানে বক্তব্য দিতে গিয়ে তিনি এ পরিকল্পনার কথা জানান।

সিটি করপোরেশনের প্রশাসক বলেন, নারায়ণগঞ্জ শহরে শিশু-কিশোরদের জন্য পর্যাপ্ত বিনোদন ও খেলাধুলার স্থান নেই। এই সংকট কিছুটা দূর করতে ঐতিহাসিক জিউস পুকুরকে কাজে লাগানোর পরিকল্পনা নেওয়া হয়েছে। দেড় কোটি টাকা ব্যয়ে পুকুরটি সংস্কারের পাশাপাশি আশপাশের পরিবেশও উন্নত করা হবে।

পরিকল্পনার অংশ হিসেবে পুকুরের পানির উৎসকে ঘিরে ওয়াকওয়ে নির্মাণ করা হবে। একই সঙ্গে পুরো জায়গাটি পরিষ্কার-পরিচ্ছন্ন ও দৃষ্টিনন্দন করে তোলার উদ্যোগ নেওয়া হবে। সংস্কারকাজ শেষ হলে সেখানে শিশু-কিশোরদের খেলাধুলা ও বিনোদনের সুযোগ তৈরি হবে বলে জানান তিনি।

অনুষ্ঠানে কিশোরীদের টিকাদান কর্মসূচির গুরুত্ব তুলে ধরে সাখাওয়াত হোসেন খান বলেন, দেশে ক্যানসার বর্তমানে ধীরে ধীরে বড় ধরনের স্বাস্থ্যঝুঁকি হিসেবে দেখা দিচ্ছে। জরায়ুমুখের ক্যানসার প্রতিরোধে ১০ থেকে ১২ বছর বয়সী কিশোরীদের বিনামূল্যে টিকা দেওয়ার উদ্যোগ নিয়েছে নারায়ণগঞ্জ সিটি করপোরেশন।

তিনি জানান, বাজার থেকে এই টিকা কিনতে একজনের প্রায় ১ হাজার ৫০০ টাকা খরচ হতে পারে। তবে সরকারের সহযোগিতায় সিটি করপোরেশন নিজস্ব উদ্যোগে বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে ক্যাম্পেইন পরিচালনা করে কিশোরীদের বিনামূল্যে এই টিকা দিচ্ছে।

এ সময় নগরবাসীকে ডেঙ্গু নিয়েও সতর্ক থাকার আহ্বান জানান সিটি করপোরেশনের প্রশাসক। তিনি বলেন, ডেঙ্গুর প্রকোপ আবারও বাড়ার আশঙ্কা তৈরি হয়েছে। রোগটির বাহক মশা নিয়ন্ত্রণে সিটি করপোরেশনের পক্ষ থেকে কার্যক্রম শুরু করা হয়েছে।

ডেঙ্গু প্রতিরোধে শুধু সিটি করপোরেশনের কার্যক্রমের ওপর নির্ভর না করে নগরবাসীকেও নিজ নিজ বাড়ি ও আশপাশের পরিবেশ পরিষ্কার রাখার আহ্বান জানান তিনি। কোথাও পানি জমে থাকলে তা দ্রুত অপসারণের পাশাপাশি মশার প্রজননস্থল ধ্বংসে সবাইকে সচেতন হওয়ার পরামর্শ দেন সাখাওয়াত হোসেন খান।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের স্বাস্থ্য কর্মকর্তা ডা. নাফিয়া ইসলাম, ডা. শেখ মোস্তফা আলী, বিদ্যানিকেতন ট্রাস্টের সিনিয়র ভাইস চেয়ারম্যান আবদুস সালাম, ট্রাস্ট সদস্য অ্যাডভোকেট নবী হোসেন, মনির হোসেন খান এবং বিদ্যানিকেতন হাইস্কুলের প্রধান শিক্ষক উত্তম কুমার সাহা।

জিউস পুকুর সংস্কারের এই উদ্যোগ বাস্তবায়িত হলে নগরীর শিশু-কিশোরদের জন্য একটি উন্মুক্ত বিনোদন ও অবসর কাটানোর স্থান তৈরি হবে বলে আশা করা হচ্ছে।

আপনার মতামত লিখুন

বি পি নিউজ ২৪

মঙ্গলবার, ১৮ আগস্ট ২০২৬

দেড় কোটি টাকার প্রকল্পে নতুন রূপ পাচ্ছে ঐতিহাসিক জিউস পুকুর

প্রকাশের তারিখ : ১৮ আগস্ট ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক: আরিফুর রহমান
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত বি পি নিউজ