নারায়ণগঞ্জ জেলা রেড ক্রিসেন্ট সোসাইটির এডহক কমিটির সেক্রেটারি হিসেবে দায়িত্ব পেয়েছেন নারায়ণগঞ্জ মহানগর বিএনপির সদস্য সচিব অ্যাডভোকেট মোঃ আবু আল ইউসুফ খান টিপু।
মঙ্গলবার (১৯ আগস্ট ২০২৬) তিনি নতুন এ দায়িত্ব গ্রহণের বিষয়টি নিজেই নিশ্চিত করেছেন। দায়িত্ব পাওয়ার পর এক প্রতিক্রিয়ায় তিনি মহান আল্লাহর শুকরিয়া আদায় করেন এবং দায়িত্ব পালনে সবার দোয়া ও সহযোগিতা কামনা করেন।
আবু আল ইউসুফ খান টিপু বলেন, “আলহামদুলিল্লাহ। আজ ১৯ আগস্ট ২০২৬ ইং রেড ক্রিসেন্ট, নারায়ণগঞ্জ জেলা শাখার এডহক কমিটির সেক্রেটারির দায়িত্ব পেলাম। সবাই দোয়া করবেন।”
নতুন দায়িত্বে তিনি রেড ক্রিসেন্টের মানবিক ও জনকল্যাণমূলক কার্যক্রমে ভূমিকা রাখার প্রত্যাশা ব্যক্ত করেছেন।
আবু আল ইউসুফ খান টিপু বর্তমানে নারায়ণগঞ্জ মহানগর বিএনপির সদস্য সচিব হিসেবে দায়িত্ব পালন করছেন। পাশাপাশি রেড ক্রিসেন্টের জেলা শাখার এডহক কমিটিতে সেক্রেটারি হিসেবে দায়িত্ব পাওয়ায় সংগঠনটির কার্যক্রমে তার নতুন ভূমিকা যুক্ত হলো।

বুধবার, ১৯ আগস্ট ২০২৬
প্রকাশের তারিখ : ১৯ আগস্ট ২০২৬

আপনার মতামত লিখুন