ভর্তি পরীক্ষার প্রস্তুতিতে থাকা শিক্ষার্থীদের জন্য এবার শিক্ষকতার অভিজ্ঞতা কাজে লাগাতে বিশেষ আয়োজনে যুক্ত হচ্ছেন নারায়ণগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট আব্দুল্লাহ আল আমিন। ২০২৬ সালের এইচএসসি পরীক্ষার্থীদের কথা মাথায় রেখে নারায়ণগঞ্জের ইউসিসি (UCC) কোচিং এ সেমিনারের আয়োজন করেছে।
বিশ্ববিদ্যালয়ের ‘খ’ ইউনিট, বিভাগ পরিবর্তন ইউনিট এবং মেডিকেল ভর্তি পরীক্ষার প্রস্তুতি নিচ্ছেন—এমন শিক্ষার্থীরা সেমিনারে অংশ নেওয়ার সুযোগ পাবেন। সেখানে সাধারণ জ্ঞান বিষয়ে শিক্ষার্থীদের ক্লাস করাবেন এমপি আল আমিন।
ভর্তি পরীক্ষায় ভালো করতে সাধারণ জ্ঞানের কোন বিষয়গুলো বেশি গুরুত্ব দিয়ে পড়তে হবে, পড়াশোনার বিষয়গুলো কীভাবে সাজাতে হবে এবং সীমিত সময়ে কীভাবে কার্যকর প্রস্তুতি নেওয়া যায়—সেসব বিষয়ে শিক্ষার্থীদের প্রয়োজনীয় পরামর্শ দেবেন তিনি।
শিক্ষকতা থেকে রাজনীতিতে সক্রিয় হওয়ার আগে দেশের একটি স্বনামধন্য ভর্তি কোচিংয়ে দীর্ঘদিন পড়িয়েছেন আব্দুল্লাহ আল আমিন। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের শিক্ষার্থী ছিলেন। রাজনৈতিক কর্মকাণ্ডের কারণে গত দুই বছর নিয়মিত পাঠদানের বাইরে থাকলেও শিক্ষার্থীদের আগ্রহ ও অনুরোধে এবার বিশেষ এই ক্লাসে যুক্ত হওয়ার সিদ্ধান্ত নিয়েছেন তিনি।
আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়েছে, সেমিনারে অংশগ্রহণের জন্য নির্দিষ্ট সংখ্যক আসন রাখা হয়েছে। ফলে আগ্রহী শিক্ষার্থীদের আগে নিবন্ধন সম্পন্ন করতে হবে। নিবন্ধনের পর সেমিনারের তারিখ ও সময় এসএমএসের মাধ্যমে জানিয়ে দেওয়া হবে।
নিবন্ধন ছাড়া কোনো শিক্ষার্থী সেমিনারে প্রবেশ বা ক্লাসে অংশ নেওয়ার সুযোগ পাবেন না বলে জানিয়েছে আয়োজকরা। তাই অংশগ্রহণে আগ্রহীদের দ্রুত নিবন্ধন করার আহ্বান জানানো হয়েছে।
নারায়ণগঞ্জের তোলারাম কলেজ রোডে অবস্থিত ২০ নম্বর ইউসিসি ভবনের চতুর্থ তলায় সেমিনারটি অনুষ্ঠিত হবে। আয়োজকদের আশা, বিশ্ববিদ্যালয় ও মেডিকেল ভর্তি পরীক্ষার্থীদের প্রস্তুতিতে এই বিশেষ ক্লাস কার্যকর সহায়তা দেবে।

বুধবার, ১৯ আগস্ট ২০২৬
প্রকাশের তারিখ : ১৯ আগস্ট ২০২৬

আপনার মতামত লিখুন