বি পি নিউজ ২৪

নারীদের নিরাপত্তা ও যৌন নির্যাতন বন্ধে সফুরা খাতুন বিদ্যালয়ে সচেতনতামূলক কর্মসূচি

প্রকাশ : ১৯ আগস্ট ২০২৬ | প্রিন্ট সংস্করণ | ফটো কার্ড

নারীদের নিরাপত্তা ও যৌন নির্যাতন বন্ধে সফুরা খাতুন বিদ্যালয়ে সচেতনতামূলক কর্মসূচি

নারী ও কিশোরীদের নিরাপত্তা নিশ্চিত করা এবং যৌন নির্যাতনের বিরুদ্ধে সামাজিক সচেতনতা গড়ে তুলতে নারায়ণগঞ্জের সফুরা খাতুন পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ে সচেতনতামূলক কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। ‘নির্ভয় নারী, নির্ভীক নারী—যৌন নির্যাতন বন্ধ করুন, নিরাপত্তা গড়ে তুলুন’ প্রতিপাদ্যে জন্টা ক্লাব অব ঢাকা-৩-এর ক্লাব প্রজেক্টের আওতায় আগস্ট ২০২৬-এর এ আয়োজন করা হয়।

সফুরা খাতুন পাইলট বালিকা উচ্চ বিদ্যালয় কর্তৃপক্ষের সহযোগিতায় আয়োজিত অনুষ্ঠানে জন্টা ক্লাবের সভাপতি নাছরিন খান সভাপতিত্ব করেন।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য আজহারুল ইসলাম মান্নান। প্রধান বক্তা হিসেবে বক্তব্য দেন নারায়ণগঞ্জ উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান মাসুকুল ইসলাম রাজীব।

অনুষ্ঠানে নারী ও কিশোরীদের নিরাপত্তা, যৌন নির্যাতন প্রতিরোধ এবং নিরাপদ পরিবেশ তৈরির প্রয়োজনীয়তা নিয়ে আলোচনা করা হয়। পাশাপাশি নারীদের নিজেদের অধিকার সম্পর্কে সচেতন হওয়ার পাশাপাশি পরিবার, শিক্ষাপ্রতিষ্ঠান ও সমাজের সবাইকে এ বিষয়ে দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানানো হয়।

বক্তারা বলেন, নারীর জন্য নিরাপদ পরিবেশ নিশ্চিত করতে শুধু আইন প্রয়োগ যথেষ্ট নয়; প্রয়োজন সামাজিক সচেতনতা, পারস্পরিক সহযোগিতা এবং সম্মিলিত প্রতিরোধ। শিক্ষাপ্রতিষ্ঠান থেকেই শিক্ষার্থীদের মধ্যে নিরাপত্তা, আত্মবিশ্বাস ও সচেতনতার বিষয়গুলো জোরদার করা জরুরি।

অনুষ্ঠানে সফুরা খাতুন পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী, রাজনৈতিক ব্যক্তিবর্গসহ সংশ্লিষ্ট বিভিন্ন পর্যায়ের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

আয়োজকরা জানান, একটি নিরাপদ আগামীর লক্ষ্যেই নারীদের প্রতি সহিংসতা ও যৌন নির্যাতনের বিরুদ্ধে সচেতনতা বাড়াতে এ ধরনের কার্যক্রম অব্যাহত রাখার প্রয়োজন রয়েছে।

আপনার মতামত লিখুন

বি পি নিউজ ২৪

বুধবার, ১৯ আগস্ট ২০২৬

নারীদের নিরাপত্তা ও যৌন নির্যাতন বন্ধে সফুরা খাতুন বিদ্যালয়ে সচেতনতামূলক কর্মসূচি

প্রকাশের তারিখ : ১৯ আগস্ট ২০২৬

featured Image

নারী ও কিশোরীদের নিরাপত্তা নিশ্চিত করা এবং যৌন নির্যাতনের বিরুদ্ধে সামাজিক সচেতনতা গড়ে তুলতে নারায়ণগঞ্জের সফুরা খাতুন পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ে সচেতনতামূলক কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। ‘নির্ভয় নারী, নির্ভীক নারী—যৌন নির্যাতন বন্ধ করুন, নিরাপত্তা গড়ে তুলুন’ প্রতিপাদ্যে জন্টা ক্লাব অব ঢাকা-৩-এর ক্লাব প্রজেক্টের আওতায় আগস্ট ২০২৬-এর এ আয়োজন করা হয়।

সফুরা খাতুন পাইলট বালিকা উচ্চ বিদ্যালয় কর্তৃপক্ষের সহযোগিতায় আয়োজিত অনুষ্ঠানে জন্টা ক্লাবের সভাপতি নাছরিন খান সভাপতিত্ব করেন।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য আজহারুল ইসলাম মান্নান। প্রধান বক্তা হিসেবে বক্তব্য দেন নারায়ণগঞ্জ উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান মাসুকুল ইসলাম রাজীব।

অনুষ্ঠানে নারী ও কিশোরীদের নিরাপত্তা, যৌন নির্যাতন প্রতিরোধ এবং নিরাপদ পরিবেশ তৈরির প্রয়োজনীয়তা নিয়ে আলোচনা করা হয়। পাশাপাশি নারীদের নিজেদের অধিকার সম্পর্কে সচেতন হওয়ার পাশাপাশি পরিবার, শিক্ষাপ্রতিষ্ঠান ও সমাজের সবাইকে এ বিষয়ে দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানানো হয়।

বক্তারা বলেন, নারীর জন্য নিরাপদ পরিবেশ নিশ্চিত করতে শুধু আইন প্রয়োগ যথেষ্ট নয়; প্রয়োজন সামাজিক সচেতনতা, পারস্পরিক সহযোগিতা এবং সম্মিলিত প্রতিরোধ। শিক্ষাপ্রতিষ্ঠান থেকেই শিক্ষার্থীদের মধ্যে নিরাপত্তা, আত্মবিশ্বাস ও সচেতনতার বিষয়গুলো জোরদার করা জরুরি।

অনুষ্ঠানে সফুরা খাতুন পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী, রাজনৈতিক ব্যক্তিবর্গসহ সংশ্লিষ্ট বিভিন্ন পর্যায়ের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

আয়োজকরা জানান, একটি নিরাপদ আগামীর লক্ষ্যেই নারীদের প্রতি সহিংসতা ও যৌন নির্যাতনের বিরুদ্ধে সচেতনতা বাড়াতে এ ধরনের কার্যক্রম অব্যাহত রাখার প্রয়োজন রয়েছে।

বি পি নিউজ ২৪

সম্পাদক ও প্রকাশক: আরিফুর রহমান
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত বি পি নিউজ