নারায়ণগঞ্জ: গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের রাষ্ট্রপতি হিসেবে মির্জা ফখরুল ইসলাম আলমগীর নির্বাচিত হওয়ায় তাকে অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছেন এমপি দীপু।
নিজের ফেসবুক পোস্টে দেওয়া এক বার্তায় এমপি দীপু বলেন, রাষ্ট্রের সর্বোচ্চ সাংবিধানিক পদে মির্জা ফখরুল ইসলাম আলমগীরের দায়িত্ব গ্রহণ তাঁর দীর্ঘ রাজনৈতিক সংগ্রাম ও ত্যাগের গুরুত্বপূর্ণ স্বীকৃতি।
তিনি উল্লেখ করেন, দীর্ঘ ১৭ বছর স্বৈরাচারী ও ফ্যাসিস্ট সরকারের শাসনামলে গণতন্ত্র পুনরুদ্ধারের আন্দোলনে মির্জা ফখরুল সাহস, দৃঢ়তা ও ত্যাগের পরিচয় দিয়েছেন। নানা ধরনের নির্যাতন-নিপীড়নের মধ্যেও তিনি গণতন্ত্রের পক্ষে নিজের অবস্থান অটুট রেখেছেন বলেও পোস্টে উল্লেখ করেন এমপি দীপু।
রাষ্ট্রপতির নতুন দায়িত্বে মির্জা ফখরুল তাঁর রাজনৈতিক প্রজ্ঞা, অভিজ্ঞতা ও নেতৃত্বের গুণ কাজে লাগিয়ে রাষ্ট্রের সাংবিধানিক প্রতিষ্ঠানকে আরও মর্যাদাপূর্ণ অবস্থানে নিয়ে যাবেন বলে প্রত্যাশা ব্যক্ত করেন তিনি।
এমপি দীপু আরও বলেন, মির্জা ফখরুলের দায়িত্ব পালনের মধ্য দিয়ে দেশের গণতান্ত্রিক ব্যবস্থা, আইনের শাসন এবং সাংবিধানিক মূল্যবোধ আরও শক্তিশালী হবে—এমনটাই তার বিশ্বাস।
ফেসবুক পোস্টের শেষাংশে তিনি মহান আল্লাহর কাছে মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সুস্থতা, দীর্ঘায়ু ও সফলতা কামনা করেন। পাশাপাশি দেশ ও জাতির কল্যাণে রাষ্ট্রপতির দায়িত্ব যথাযথভাবে পালনের জন্য আল্লাহর তৌফিক প্রার্থনা করেন।

বৃহস্পতিবার, ২০ আগস্ট ২০২৬
প্রকাশের তারিখ : ২০ আগস্ট ২০২৬

আপনার মতামত লিখুন