সিদ্ধিরগঞ্জে পৃথক অভিযানে ১৩০ পুরিয়া হেরোইনসহ ৩ মাদক কারবারি গ্রেপ্তার
নারায়ণগঞ্জ: সিদ্ধিরগঞ্জে পৃথক অভিযান চালিয়ে ১৩০ পুরিয়া হেরোইনসহ তিনজনকে গ্রেপ্তার করেছে সিদ্ধিরগঞ্জ থানা পুলিশ। তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে দুটি পৃথক মামলা দায়ের করে আদালতে পাঠানো হয়েছে।
পুলিশ সূত্রে জানা যায়, নারায়ণগঞ্জের পুলিশ সুপার মোহাম্মদ মিজানুর রহমান মুন্সীর নির্দেশনা এবং সিদ্ধিরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ এমদাদুল হকের তত্ত্বাবধানে মাদকবিরোধী অভিযান পরিচালনা করা হয়।
এর অংশ হিসেবে মঙ্গলবার (১৮ আগস্ট) রাত আনুমানিক ১০টা ৪৫ মিনিটে শিমুলপাড়া বিহারী ক্যাম্প এলাকার একটি সড়কে অভিযান চালায় পুলিশের একটি দল। এসআই (নিঃ) মো. শামীম রেজার নেতৃত্বে পরিচালিত এ অভিযানে চীনা মিয়ার দোকানের সামনে পাকা রাস্তা থেকে মো. রাসেল (২৮) নামে এক যুবককে আটক করা হয়। তার কাছ থেকে ১০০ পুরিয়া হেরোইন উদ্ধার করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।
রাসেল সিদ্ধিরগঞ্জের শিমুলপাড়া বিহারী ক্যাম্প এলাকার বাসিন্দা। তার বাবা মৃত চুন্নু এবং মা সনিয়া বেগম।
অন্যদিকে বুধবার (১৯ আগস্ট) ভোর সাড়ে ৫টার দিকে একই এলাকার বিহারী কলোনির পানির ট্যাংকির নিচে অভিযান চালিয়ে আরও দুইজনকে গ্রেপ্তার করা হয়। এসআই (নিঃ) মো. মনির হোসেনের নেতৃত্বে পরিচালিত অভিযানে সোয়েব আক্তার (২২) ও মো. সজিব খলিফা (২৬) পুলিশের হাতে আটক হন। তাদের কাছ থেকে আরও ৩০ পুরিয়া হেরোইন উদ্ধার করা হয়।
গ্রেপ্তার সোয়েব আক্তার ঢাকার বাড্ডা এলাকার মধ্য বাড্ডার বাসিন্দা। অপর আসামি সজিব খলিফা বরিশালের উজিরপুর উপজেলার নয়না এলাকার বাসিন্দা হলেও বর্তমানে ঢাকার মধ্য বাড্ডায় ভাড়াটিয়া হিসেবে বসবাস করছিলেন বলে জানিয়েছে পুলিশ।
পুলিশ জানায়, গ্রেপ্তার তিনজনের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের সংশ্লিষ্ট ধারায় দুটি নিয়মিত মামলা করা হয়েছে। পরে তাদের আদালতে পাঠানো হয়েছে।
সিদ্ধিরগঞ্জ থানা পুলিশ জানিয়েছে, মাদকসহ বিভিন্ন অপরাধ নিয়ন্ত্রণে নিয়মিত অভিযান পরিচালনা করা হচ্ছে। অপরাধ দমনে জেলা পুলিশের পাশাপাশি সিদ্ধিরগঞ্জ থানা পুলিশের এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

বুধবার, ১৯ আগস্ট ২০২৬
প্রকাশের তারিখ : ১৯ আগস্ট ২০২৬

আপনার মতামত লিখুন