বি পি নিউজ ২৪

খালেদা জিয়ার জন্মবার্ষিকী উপলক্ষে হোসিয়ারী এসোসিয়েশনের মিলাদ ও দোয়া

প্রকাশ : ১৯ আগস্ট ২০২৬ | প্রিন্ট সংস্করণ | ফটো কার্ড

খালেদা জিয়ার জন্মবার্ষিকী উপলক্ষে হোসিয়ারী এসোসিয়েশনের মিলাদ ও দোয়া

খালেদা জিয়ার জন্মবার্ষিকী উপলক্ষে হোসিয়ারী এসোসিয়েশনের মিলাদ ও দোয়া

নারায়ণগঞ্জ: বিএনপির চেয়ারপার্সন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার জন্মবার্ষিকী উপলক্ষে নারায়ণগঞ্জে বাংলাদেশ হোসিয়ারী এসোসিয়েশনের উদ্যোগে মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (১৯ আগস্ট) দুপুর ১২টায় নগরীর ৬ সনাতন পাল লেনের হোসিয়ারী ক্লাবে এ আয়োজন করা হয়। অনুষ্ঠানে বেগম খালেদা জিয়ার স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে তার বিদেহী আত্মার মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া করা হয়। পাশাপাশি দেশের শান্তি, সমৃদ্ধি এবং হোসিয়ারী শিল্পের অগ্রগতির জন্যও মোনাজাত করা হয়।

বাংলাদেশ হোসিয়ারী এসোসিয়েশনের সভাপতি আলহাজ্ব বদিউজ্জামান বদুর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের প্রশাসক অ্যাডভোকেট সাখাওয়াত হোসেন খান।

এ সময় এসোসিয়েশনের জেনারেল সহ-সভাপতি মো. দুলাল মল্লিক, অ্যাসোসিয়েট সহ-সভাপতি আলহাজ্ব মো. নাছির শেখ এবং পরিচালক আবদুস সবুর খান, সাঈদ আহমেদ স্বপন, মো. আব্দুল হাই, মো. মিজানুর রহমান, মো. আতাউর রহমান, হাজী মো. শাহীন হোসেন, আলহাজ্ব মো. মনির হোসেন, মো. সাইফুল ইসলাম হিরু শেখ ও নাছিম আহমেদসহ নারায়ণগঞ্জের হোসিয়ারী ব্যবসায়ীরা উপস্থিত ছিলেন।

দোয়া মাহফিলে বক্তারা বেগম খালেদা জিয়ার রাজনৈতিক জীবন ও দেশের জন্য তার অবদানের কথা স্মরণ করেন। একই সঙ্গে তার বিদেহী আত্মার শান্তি ও মাগফিরাত কামনা করে মহান আল্লাহর কাছে প্রার্থনা করা হয়।

পাশাপাশি দেশের সামগ্রিক শান্তি ও কল্যাণ কামনার পাশাপাশি নারায়ণগঞ্জের ঐতিহ্যবাহী হোসিয়ারী শিল্পের উন্নয়ন, ব্যবসায়ীদের সমৃদ্ধি এবং এ খাতের সঙ্গে সংশ্লিষ্টদের কল্যাণের জন্যও বিশেষ মোনাজাত করা হয়।

আপনার মতামত লিখুন

বি পি নিউজ ২৪

বুধবার, ১৯ আগস্ট ২০২৬

খালেদা জিয়ার জন্মবার্ষিকী উপলক্ষে হোসিয়ারী এসোসিয়েশনের মিলাদ ও দোয়া

প্রকাশের তারিখ : ১৯ আগস্ট ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক: আরিফুর রহমান
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত বি পি নিউজ