বি পি নিউজ ২৪

অপরাধীর রাজনৈতিক পরিচয় নয়, বিচার নিশ্চিত করতে হবে: খোরশেদ

প্রকাশ : ২১ আগস্ট ২০২৬ | প্রিন্ট সংস্করণ | ফটো কার্ড

অপরাধীর রাজনৈতিক পরিচয় নয়, বিচার নিশ্চিত করতে হবে: খোরশেদ

নারায়ণগঞ্জের বন্দরে ইসলামী যুব আন্দোলনের নেতা জাহিদ আল আমিন বুলবুল আহমেদ হত্যাকাণ্ডে গভীর উদ্বেগ ও ক্ষোভ প্রকাশ করেছেন নারায়ণগঞ্জ মহানগর যুবদলের সাবেক সভাপতি মাকছুদুল আলম খন্দকার খোরশেদ। একই সঙ্গে হত্যার রহস্য উদ্‌ঘাটন করে জড়িতদের দ্রুত আইনের আওতায় আনার আহ্বান জানিয়েছেন তিনি।

শুক্রবার (২১ আগস্ট) এক প্রতিবাদ বার্তায় খোরশেদ বলেন, একজন রাজনৈতিক ও সামাজিক সংগঠককে এভাবে হত্যা কোনোভাবেই মেনে নেওয়া যায় না। এ ঘটনায় যারা সরাসরি জড়িত, তাদের দ্রুত শনাক্ত করে গ্রেপ্তার করতে হবে এবং তদন্ত শেষে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে হবে।

তিনি বলেন, হত্যাকাণ্ডের প্রকৃত কারণ উদ্‌ঘাটনে নিরপেক্ষ ও সুষ্ঠু তদন্ত জরুরি। তদন্তের মাধ্যমে ঘটনার সঙ্গে সংশ্লিষ্ট প্রত্যেক ব্যক্তির ভূমিকা চিহ্নিত করতে হবে। কোনো অপরাধী যাতে প্রভাব খাটিয়ে বা পরিচয়ের আড়ালে আইনের হাত থেকে বেরিয়ে যেতে না পারে, সেদিকেও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে সতর্ক থাকতে হবে।

খোরশেদ আরও বলেন, অপরাধীর রাজনৈতিক পরিচয় কোনোভাবেই তার বিচার পাওয়ার ক্ষেত্রে বাধা হতে পারে না। যে পক্ষেরই হোক কিংবা যে পরিচয়ই বহন করুক, হত্যাকাণ্ডে সম্পৃক্ত হলে তাকে আইনের আওতায় এনে যথাযথ বিচার নিশ্চিত করা প্রয়োজন।

বুলবুল হত্যার ঘটনায় শোক প্রকাশ করে নিহতের পরিবারের সদস্য ও স্বজনদের প্রতি গভীর সমবেদনা জানান তিনি। একই সঙ্গে দীর্ঘসূত্রতা এড়িয়ে দ্রুত তদন্ত শেষ করে হত্যার বিচার নিশ্চিত করতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর প্রতি আহ্বান জানান নারায়ণগঞ্জ মহানগর যুবদলের সাবেক এই সভাপতি।

আপনার মতামত লিখুন

বি পি নিউজ ২৪

শুক্রবার, ২১ আগস্ট ২০২৬

অপরাধীর রাজনৈতিক পরিচয় নয়, বিচার নিশ্চিত করতে হবে: খোরশেদ

প্রকাশের তারিখ : ২১ আগস্ট ২০২৬

featured Image

নারায়ণগঞ্জের বন্দরে ইসলামী যুব আন্দোলনের নেতা জাহিদ আল আমিন বুলবুল আহমেদ হত্যাকাণ্ডে গভীর উদ্বেগ ও ক্ষোভ প্রকাশ করেছেন নারায়ণগঞ্জ মহানগর যুবদলের সাবেক সভাপতি মাকছুদুল আলম খন্দকার খোরশেদ। একই সঙ্গে হত্যার রহস্য উদ্‌ঘাটন করে জড়িতদের দ্রুত আইনের আওতায় আনার আহ্বান জানিয়েছেন তিনি।

শুক্রবার (২১ আগস্ট) এক প্রতিবাদ বার্তায় খোরশেদ বলেন, একজন রাজনৈতিক ও সামাজিক সংগঠককে এভাবে হত্যা কোনোভাবেই মেনে নেওয়া যায় না। এ ঘটনায় যারা সরাসরি জড়িত, তাদের দ্রুত শনাক্ত করে গ্রেপ্তার করতে হবে এবং তদন্ত শেষে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে হবে।

তিনি বলেন, হত্যাকাণ্ডের প্রকৃত কারণ উদ্‌ঘাটনে নিরপেক্ষ ও সুষ্ঠু তদন্ত জরুরি। তদন্তের মাধ্যমে ঘটনার সঙ্গে সংশ্লিষ্ট প্রত্যেক ব্যক্তির ভূমিকা চিহ্নিত করতে হবে। কোনো অপরাধী যাতে প্রভাব খাটিয়ে বা পরিচয়ের আড়ালে আইনের হাত থেকে বেরিয়ে যেতে না পারে, সেদিকেও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে সতর্ক থাকতে হবে।

খোরশেদ আরও বলেন, অপরাধীর রাজনৈতিক পরিচয় কোনোভাবেই তার বিচার পাওয়ার ক্ষেত্রে বাধা হতে পারে না। যে পক্ষেরই হোক কিংবা যে পরিচয়ই বহন করুক, হত্যাকাণ্ডে সম্পৃক্ত হলে তাকে আইনের আওতায় এনে যথাযথ বিচার নিশ্চিত করা প্রয়োজন।

বুলবুল হত্যার ঘটনায় শোক প্রকাশ করে নিহতের পরিবারের সদস্য ও স্বজনদের প্রতি গভীর সমবেদনা জানান তিনি। একই সঙ্গে দীর্ঘসূত্রতা এড়িয়ে দ্রুত তদন্ত শেষ করে হত্যার বিচার নিশ্চিত করতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর প্রতি আহ্বান জানান নারায়ণগঞ্জ মহানগর যুবদলের সাবেক এই সভাপতি।

বি পি নিউজ ২৪

সম্পাদক ও প্রকাশক: আরিফুর রহমান
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত বি পি নিউজ