বি পি নিউজ ২৪

ফতুল্লায় ১৭ কেজি গাঁ'জা উদ্ধার, মা-ছেলেসহ গ্রে'প্তার ৩

প্রকাশ : ২১ আগস্ট ২০২৬ | প্রিন্ট সংস্করণ | ফটো কার্ড

ফতুল্লায় ১৭ কেজি গাঁ'জা উদ্ধার, মা-ছেলেসহ গ্রে'প্তার ৩

নারায়ণগঞ্জের ফতুল্লায় মাদকবিরোধী অভিযানে ১৭ কেজি গাঁজা উদ্ধার করেছে ফতুল্লা মডেল থানা পুলিশ। এ ঘটনায় সালেহা বেগম (৪০), সাহেদ কাদের (২১) ও সুজন (১৯) নামে তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে।

বৃহস্পতিবার (২০ আগস্ট) বিকেল ৫টা ৫০ মিনিটের দিকে ফতুল্লা থানাধীন পূর্ব ইসদাইর রেললাইনের পশ্চিম পাশে নূরে আলম সিদ্দিকের টিনশেড বাড়ির সামনের একটি কক্ষে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।

পুলিশ জানায়, নারায়ণগঞ্জের পুলিশ সুপার মোহাম্মদ মিজানুর রহমান মুন্সীর নির্দেশনায় এবং ‘ক’ সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মো. শামীম হোসেনের তত্ত্বাবধানে ফতুল্লা মডেল থানার একটি দল মাদকবিরোধী অভিযানটি পরিচালনা করে।

অভিযানে আটক সালেহা বেগম শরীয়তপুরের ভেদরগঞ্জ থানার পায়াতলি এলাকার মৃত নুর হোসেনের মেয়ে এবং বর্তমানে ইসদাইর রেললাইন এলাকার নূরে আলম সিদ্দিকের বাড়িতে ভাড়াটিয়া হিসেবে বসবাস করছিলেন। সাহেদ কাদের নারায়ণগঞ্জের খানপুর কলেজ রোড এলাকার আ. কাদেরের ছেলে এবং তিনি ইসদাইর এলাকায় ভাড়ায় থাকতেন। অপর গ্রেপ্তার সুজন সালেহা বেগমের ছেলে বলে পুলিশ জানিয়েছে।

অভিযানকালে তাদের কাছ থেকে মোট ১৭ কেজি গাঁজা উদ্ধার করা হয়। পরে উদ্ধার করা মাদকদ্রব্য জব্দ করে গ্রেপ্তার তিনজনের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের সংশ্লিষ্ট ধারায় নিয়মিত মামলা দায়েরের প্রক্রিয়া নেওয়া হয়েছে।

পুলিশ জানিয়েছে, মাদকদ্রব্যের বিস্তার রোধে ফতুল্লা মডেল থানা এলাকায় এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

আপনার মতামত লিখুন

বি পি নিউজ ২৪

শুক্রবার, ২১ আগস্ট ২০২৬

ফতুল্লায় ১৭ কেজি গাঁ'জা উদ্ধার, মা-ছেলেসহ গ্রে'প্তার ৩

প্রকাশের তারিখ : ২১ আগস্ট ২০২৬

featured Image

নারায়ণগঞ্জের ফতুল্লায় মাদকবিরোধী অভিযানে ১৭ কেজি গাঁজা উদ্ধার করেছে ফতুল্লা মডেল থানা পুলিশ। এ ঘটনায় সালেহা বেগম (৪০), সাহেদ কাদের (২১) ও সুজন (১৯) নামে তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে।

বৃহস্পতিবার (২০ আগস্ট) বিকেল ৫টা ৫০ মিনিটের দিকে ফতুল্লা থানাধীন পূর্ব ইসদাইর রেললাইনের পশ্চিম পাশে নূরে আলম সিদ্দিকের টিনশেড বাড়ির সামনের একটি কক্ষে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।

পুলিশ জানায়, নারায়ণগঞ্জের পুলিশ সুপার মোহাম্মদ মিজানুর রহমান মুন্সীর নির্দেশনায় এবং ‘ক’ সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মো. শামীম হোসেনের তত্ত্বাবধানে ফতুল্লা মডেল থানার একটি দল মাদকবিরোধী অভিযানটি পরিচালনা করে।

অভিযানে আটক সালেহা বেগম শরীয়তপুরের ভেদরগঞ্জ থানার পায়াতলি এলাকার মৃত নুর হোসেনের মেয়ে এবং বর্তমানে ইসদাইর রেললাইন এলাকার নূরে আলম সিদ্দিকের বাড়িতে ভাড়াটিয়া হিসেবে বসবাস করছিলেন। সাহেদ কাদের নারায়ণগঞ্জের খানপুর কলেজ রোড এলাকার আ. কাদেরের ছেলে এবং তিনি ইসদাইর এলাকায় ভাড়ায় থাকতেন। অপর গ্রেপ্তার সুজন সালেহা বেগমের ছেলে বলে পুলিশ জানিয়েছে।

অভিযানকালে তাদের কাছ থেকে মোট ১৭ কেজি গাঁজা উদ্ধার করা হয়। পরে উদ্ধার করা মাদকদ্রব্য জব্দ করে গ্রেপ্তার তিনজনের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের সংশ্লিষ্ট ধারায় নিয়মিত মামলা দায়েরের প্রক্রিয়া নেওয়া হয়েছে।

পুলিশ জানিয়েছে, মাদকদ্রব্যের বিস্তার রোধে ফতুল্লা মডেল থানা এলাকায় এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

বি পি নিউজ ২৪

সম্পাদক ও প্রকাশক: আরিফুর রহমান
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত বি পি নিউজ