বি পি নিউজ ২৪

রূপগঞ্জে মাদকবিরোধী অভিযানে ৬ জনের কারাদণ্ড

প্রকাশ : ২০ আগস্ট ২০২৬ | প্রিন্ট সংস্করণ | ফটো কার্ড

রূপগঞ্জে মাদকবিরোধী অভিযানে ৬ জনের কারাদণ্ড

মাদকের ব্যবহার ও বিস্তার নিয়ন্ত্রণে রূপগঞ্জ উপজেলা প্রশাসনের ধারাবাহিক অভিযানে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ছয়জনকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দেওয়া হয়েছে।

মাদকদ্রব্যের ব্যবহার, সংরক্ষণ ও সেবনের বিরুদ্ধে নিয়মিত কার্যক্রমের অংশ হিসেবে পরিচালিত এ অভিযানে সংশ্লিষ্ট অপরাধে জড়িত ব্যক্তিদের বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হয়। ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে দণ্ডপ্রাপ্ত ছয়জনের মধ্যে পাঁচজনকে ছয় মাস করে এবং একজনকে তিন মাসের কারাদণ্ড দেওয়া হয়েছে।

দণ্ডপ্রাপ্তরা হলেন—রূপগঞ্জের কায়েতপাড়া এলাকার রাতালদিয়ার মোঃ ওসমান মিয়ার ছেলে মোঃ রায়হান (১৯), মুড়াপাড়া এলাকার মোঃ আঃ রহিমের ছেলে মোঃ আলামিন (২২), বাড়িয়া ছনি এলাকার মৃত মোঃ আব্দুল হামিদের ছেলে মোঃ রাসেল (৩২), গুতিয়াব এলাকার মৃত মোঃ আহমদ আলীর ছেলে মোঃ আঃ হালিম (৪০), ভুলতার পাড়াগাঁও এলাকার মোঃ ফজলুল হকের ছেলে মোঃ সায়েম (২২) এবং চনপাড়া পুনর্বাসন কেন্দ্র এলাকার মৃত মোঃ নুর নবীর ছেলে মোঃ নূর হোসেন কালু (২৮)।

ভ্রাম্যমাণ আদালতের সিদ্ধান্ত অনুযায়ী মোঃ রায়হান, মোঃ আলামিন, মোঃ আঃ হালিম, মোঃ সায়েম এবং মোঃ নূর হোসেন কালুকে ছয় মাস করে কারাদণ্ড দেওয়া হয়। অন্যদিকে মোঃ রাসেলকে তিন মাসের কারাদণ্ড দেওয়া হয়েছে।

অভিযান ও ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন রূপগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোঃ সাইফুল ইসলাম।

উপজেলা প্রশাসন জানিয়েছে, মাদকাসক্তি শুধু একজন ব্যক্তির জীবনেই ক্ষতিকর প্রভাব ফেলে না; এর নেতিবাচক প্রভাব পরিবার ও বৃহত্তর সমাজেও পড়ে। তাই মাদক নিয়ন্ত্রণে আইন প্রয়োগের পাশাপাশি সামাজিক সচেতনতা তৈরি এবং সম্মিলিত প্রতিরোধ গড়ে তোলার ওপর গুরুত্ব দেওয়া হচ্ছে।

রূপগঞ্জকে মাদকমুক্ত রাখতে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে এ ধরনের অভিযান ভবিষ্যতেও নিয়মিতভাবে পরিচালনা করা হবে বলে জানানো হয়েছে।

আপনার মতামত লিখুন

বি পি নিউজ ২৪

বৃহস্পতিবার, ২০ আগস্ট ২০২৬

রূপগঞ্জে মাদকবিরোধী অভিযানে ৬ জনের কারাদণ্ড

প্রকাশের তারিখ : ২০ আগস্ট ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক: আরিফুর রহমান
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত বি পি নিউজ