সামাজিক যোগাযোগমাধ্যম ও অনলাইন প্ল্যাটফর্ম ব্যবহার করে সংঘটিত অপরাধের তদন্ত আরও কার্যকর করতে নারায়ণগঞ্জে তদন্তকারী পুলিশ কর্মকর্তাদের নিয়ে দিনব্যাপী বিশেষ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (২০ আগস্ট) নারায়ণগঞ্জ জেলা পুলিশ সুপারের কার্যালয়ের সম্মেলন কক্ষে ‘Legal Process for Data Collection’ শীর্ষক এ কর্মশালার আয়োজন করা হয়। সাইবার অপরাধ তদন্তে সংশ্লিষ্ট কর্মকর্তাদের প্রযুক্তিগত ও আইনগত দক্ষতা বাড়ানোই ছিল কর্মশালাটির মূল উদ্দেশ্য।
কর্মশালার উদ্বোধন করেন নারায়ণগঞ্জ জেলার পুলিশ সুপার মোহাম্মদ মিজানুর রহমান মুন্সী। প্রশিক্ষণে রিসোর্স পার্সন হিসেবে উপস্থিত ছিলেন সিআইডি ঢাকার সিপিসির অতিরিক্ত বিশেষ পুলিশ সুপার মোঃ খাইরুল আলম।
দিনব্যাপী আয়োজনে জেলার সাতটি থানা, গোয়েন্দা শাখা (ডিবি) ও আইসিটি শাখার ২০ জন এসআই (নিঃ)সহ পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা অংশ নেন।
প্রশিক্ষণে বিভিন্ন সামাজিক যোগাযোগমাধ্যম ও অনলাইন সেবাদাতা প্ল্যাটফর্ম থেকে আইনসম্মত উপায়ে তথ্য সংগ্রহের প্রক্রিয়া সম্পর্কে বিস্তারিত ধারণা দেওয়া হয়। এর মধ্যে Meta-এর আওতাধীন Facebook, WhatsApp ও Instagram, পাশাপাশি TikTok এবং Google থেকে প্রয়োজনীয় তথ্য ও ডকুমেন্টেশন সংগ্রহের পদ্ধতি তুলে ধরা হয়। একই সঙ্গে Meta থেকে পাওয়া তথ্য বিশ্লেষণের কৌশল নিয়েও প্রশিক্ষণ দেওয়া হয়।
কর্মশালায় সংশ্লিষ্টরা জানান, বর্তমানে সামাজিক যোগাযোগমাধ্যমকে কেন্দ্র করে প্রতারণা, হয়রানি ও বিভিন্ন ধরনের সাইবার অপরাধের ঘটনা বাড়ছে। এসব ঘটনায় অপরাধীদের শনাক্ত করা এবং তাদের বিরুদ্ধে কার্যকর আইনগত ব্যবস্থা নিতে ডিজিটাল তথ্য যথাযথভাবে সংগ্রহ ও বিশ্লেষণের সক্ষমতা তদন্ত কর্মকর্তাদের জন্য গুরুত্বপূর্ণ।
প্রযুক্তিনির্ভর অপরাধের তদন্তে কর্মকর্তাদের দক্ষতা বৃদ্ধির পাশাপাশি আইনগত প্রক্রিয়া অনুসরণ করে ডিজিটাল প্রমাণ সংগ্রহের সক্ষমতা তৈরিতে এ কর্মশালা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে সংশ্লিষ্টরা মনে করছেন।

বৃহস্পতিবার, ২০ আগস্ট ২০২৬
প্রকাশের তারিখ : ২০ আগস্ট ২০২৬

আপনার মতামত লিখুন