নিজের পরিচয় ব্যবহার করে সামাজিক যোগাযোগমাধ্যমে ভুয়া অ্যাকাউন্ট পরিচালনা এবং সেসব অ্যাকাউন্ট থেকে আপত্তিকর বক্তব্য প্রচারের অভিযোগ তুলেছেন নারায়ণগঞ্জ মহানগর বিএনপির সদস্য সচিব অ্যাডভোকেট মো. আবু আল ইউসুফ খান টিপু। একই সঙ্গে ফোনে গালাগাল ও প্রাণনাশের হুমকি পাওয়ার অভিযোগও করেছেন তিনি।
ঘটনাগুলো তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়ার অনুরোধ জানিয়ে বৃহস্পতিবার (২০ আগস্ট) নারায়ণগঞ্জ সদর মডেল থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেন বিএনপির এই নেতা।
জিডিতে টিপু উল্লেখ করেন, গত ৮ আগস্ট থেকে তাঁর নাম, পরিচয় ও ফেসবুক আইডির তথ্য ব্যবহার করে একাধিক ভুয়া ফেসবুক অ্যাকাউন্ট খোলা হয়েছে। তাঁর অভিযোগ, এসব অ্যাকাউন্টের মাধ্যমে প্রধানমন্ত্রী তারেক রহমানসহ বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক ব্যক্তিকে নিয়ে অশ্লীল, অশোভন ও কুরুচিপূর্ণ বক্তব্য এবং ছবি ছড়িয়ে দেওয়া হচ্ছে।
এসব কর্মকাণ্ডের সঙ্গে তাঁর কোনো সম্পৃক্ততা নেই বলে জিডিতে স্পষ্ট করেছেন টিপু। তাঁর দাবি, পরিকল্পিতভাবে তাঁর পরিচয় ব্যবহার করে এসব কনটেন্ট প্রচারের মাধ্যমে রাজনৈতিক ও সামাজিকভাবে তাঁর ভাবমূর্তি ক্ষুণ্ন করার চেষ্টা করা হচ্ছে।
জিডিতে আরও অভিযোগ করা হয়, দুটি পৃথক মোবাইল নম্বর থেকে সোহানুর রহমান শুভ্র ও মিরাজুল ইসলাম রাতুল নামে দুই ব্যক্তি তাঁকে ফোন করেন। এ সময় তাঁকে অকথ্য ভাষায় গালাগাল করার পাশাপাশি প্রাণনাশের হুমকি দেওয়া হয়েছে বলে অভিযোগ করেন তিনি। জিডিতে ওই ব্যক্তিদের শামীম ওসমান গ্রুপের সন্ত্রাসী হিসেবে উল্লেখ করা হয়েছে।
টিপুর ধারণা, ফোনে হুমকি দেওয়ার ঘটনা এবং তাঁর নামে ভুয়া ফেসবুক অ্যাকাউন্ট তৈরির বিষয় দুটি পরস্পরের সঙ্গে সম্পর্কিত হতে পারে। এ কারণে ভবিষ্যতে কোনো অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি সৃষ্টি হলে বিষয়টি যেন নথিভুক্ত থাকে, সে উদ্দেশ্যেই থানায় সাধারণ ডায়েরি করেছেন বলে জানান তিনি।
জিডির মাধ্যমে ভুয়া ফেসবুক অ্যাকাউন্টগুলোর বিষয়টি তদন্ত, হুমকির ঘটনার অনুসন্ধান এবং জড়িতদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য পুলিশের প্রতি অনুরোধ জানিয়েছেন নারায়ণগঞ্জ মহানগর বিএনপির সদস্য সচিব আবু আল ইউসুফ খান টিপু।

বৃহস্পতিবার, ২০ আগস্ট ২০২৬
প্রকাশের তারিখ : ২০ আগস্ট ২০২৬

আপনার মতামত লিখুন