নারায়ণগঞ্জের বন্দরে ইসলামী যুব আন্দোলন বাংলাদেশের নেতা মুজাহিদুল ইসলাম বুলবুল হত্যাকাণ্ডের ঘটনায় তীব্র ক্ষোভ ও নিন্দা জানিয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী নারায়ণগঞ্জ মহানগরী। একই সঙ্গে হত্যার সঙ্গে জড়িতদের দ্রুত শনাক্ত করে গ্রেপ্তার এবং দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছে সংগঠনটি।
শুক্রবার (২১ আগস্ট) সকালে গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে এ দাবি জানান বাংলাদেশ জামায়াতে ইসলামী নারায়ণগঞ্জ মহানগরীর আমীর মাওলানা আবদুল জব্বার।
বিবৃতিতে তিনি বলেন, প্রকাশ্যে ধারালো অস্ত্র ব্যবহার করে একজন সামাজিক ও রাজনৈতিক সংগঠককে হত্যা কোনোভাবেই স্বাভাবিক ঘটনা নয়। এমন নৃশংসতা বন্দর এলাকার আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে গুরুতর উদ্বেগ তৈরি করেছে।
মাওলানা আবদুল জব্বারের অভিযোগ, বন্দর এলাকায় দীর্ঘদিন ধরে চিহ্নিত অপরাধী, কিশোর গ্যাং ও সন্ত্রাসী চক্রের তৎপরতা নিয়ে নানা অভিযোগ রয়েছে। প্রশাসনের উপস্থিতির মধ্যেই এ ধরনের হত্যাকাণ্ড সংঘটিত হওয়া আইনশৃঙ্খলা পরিস্থিতির দুর্বলতার ইঙ্গিত বলেও তিনি মন্তব্য করেন।
তিনি বলেন, হত্যাকাণ্ডের সঙ্গে সরাসরি জড়িত ব্যক্তিদের পাশাপাশি ঘটনার পেছনে থাকা ইন্ধনদাতা বা মদদদাতাদেরও খুঁজে বের করতে হবে। কোনো ধরনের রাজনৈতিক বা অন্য কোনো প্রভাবের কারণে যেন অপরাধীরা পার না পায়, সে বিষয়েও প্রশাসনকে সতর্ক থাকার আহ্বান জানান তিনি।
বিবৃতিতে বুলবুল হত্যার সঙ্গে জড়িতদের দ্রুত গ্রেপ্তার করে আইনের আওতায় আনার পাশাপাশি দ্রুত বিচার ট্রাইব্যুনালের মাধ্যমে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করার দাবি জানানো হয়।
মাওলানা আবদুল জব্বার আরও বলেন, হত্যাকাণ্ডের বিচার ও অপরাধীদের বিরুদ্ধে কার্যকর ব্যবস্থা গ্রহণে দৃশ্যমান অগ্রগতি না হলে নারায়ণগঞ্জের সর্বস্তরের জনগণকে সঙ্গে নিয়ে রাজপথে কঠোর কর্মসূচি দেওয়ার বিষয়টি বিবেচনা করা হবে।
বিবৃতির শেষাংশে নিহত মুজাহিদুল ইসলাম বুলবুলের আত্মার মাগফিরাত কামনা করেন জামায়াতের মহানগর আমীর। একই সঙ্গে শোকাহত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানিয়ে বন্দর এলাকার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে প্রশাসনের জরুরি ও কঠোর পদক্ষেপের আহ্বান জানান তিনি।

শুক্রবার, ২১ আগস্ট ২০২৬
প্রকাশের তারিখ : ২১ আগস্ট ২০২৬

আপনার মতামত লিখুন