বি পি নিউজ ২৪

বক্তাবলীকে সন্ত্রাস-চাঁদাবাজিমুক্ত রাখতে মোকাবেলায় প্রস্তুত বিএনপির শীর্ষ তিন নেতা

প্রকাশ : ২৪ আগস্ট ২০২৬ | প্রিন্ট সংস্করণ | ফটো কার্ড

বক্তাবলীকে সন্ত্রাস-চাঁদাবাজিমুক্ত রাখতে মোকাবেলায় প্রস্তুত বিএনপির শীর্ষ তিন নেতা

সন্ত্রাস ও চাঁদাবাজির বিরুদ্ধে কঠোর অবস্থান নেওয়ার ঘোষণা দিয়েছে নারায়ণগঞ্জ সদর উপজেলার বক্তাবলী ইউনিয়ন বিএনপি।

এক বিজ্ঞপ্তিতে বক্তাবলী ইউনিয়ন বিএনপির নেতারা জানান, আগামীতে ইউনিয়নের যেকোনো এলাকায় সন্ত্রাস, চাঁদাবাজি ও অপরাধমূলক কর্মকাণ্ডের বিরুদ্ধে ঐক্যবদ্ধভাবে অবস্থান নেবেন তারা।

বক্তাবলী ইউনিয়ন বিএনপির সভাপতি নজরুল ইসলাম প্রধান, সাধারণ সম্পাদক মতিউর রহমান ফকির এবং সাংগঠনিক সম্পাদক বাদশা মাদবরের নেতৃত্বে দলের নেতাকর্মীরা সন্ত্রাস ও চাঁদাবাজির বিরুদ্ধে সক্রিয় থাকার প্রত্যয় ব্যক্ত করেছেন।

বিজ্ঞপ্তিতে তারা বলেন, বক্তাবলী ইউনিয়নে কোনো ধরনের সন্ত্রাস, চাঁদাবাজি কিংবা সাধারণ মানুষের হয়রানি বরদাশত করা হবে না। দলীয় পরিচয় ব্যবহার করে কেউ অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িত হলে তার বিরুদ্ধেও সাংগঠনিক ও আইনানুগভাবে ব্যবস্থা নেওয়ার পক্ষে অবস্থান থাকবে।

নেতারা আরও জানান, শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখা এবং সাধারণ মানুষের নিরাপত্তা নিশ্চিত করতে বক্তাবলী ইউনিয়ন বিএনপি ঐক্যবদ্ধভাবে কাজ করবে। সন্ত্রাস ও চাঁদাবাজমুক্ত বক্তাবলী গড়তে স্থানীয় প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনীকে সহযোগিতা করারও প্রত্যয় ব্যক্ত করেন তারা।

আপনার মতামত লিখুন

বি পি নিউজ ২৪

সোমবার, ২৪ আগস্ট ২০২৬

বক্তাবলীকে সন্ত্রাস-চাঁদাবাজিমুক্ত রাখতে মোকাবেলায় প্রস্তুত বিএনপির শীর্ষ তিন নেতা

প্রকাশের তারিখ : ২৪ আগস্ট ২০২৬

featured Image

সন্ত্রাস ও চাঁদাবাজির বিরুদ্ধে কঠোর অবস্থান নেওয়ার ঘোষণা দিয়েছে নারায়ণগঞ্জ সদর উপজেলার বক্তাবলী ইউনিয়ন বিএনপি।

এক বিজ্ঞপ্তিতে বক্তাবলী ইউনিয়ন বিএনপির নেতারা জানান, আগামীতে ইউনিয়নের যেকোনো এলাকায় সন্ত্রাস, চাঁদাবাজি ও অপরাধমূলক কর্মকাণ্ডের বিরুদ্ধে ঐক্যবদ্ধভাবে অবস্থান নেবেন তারা।

বক্তাবলী ইউনিয়ন বিএনপির সভাপতি নজরুল ইসলাম প্রধান, সাধারণ সম্পাদক মতিউর রহমান ফকির এবং সাংগঠনিক সম্পাদক বাদশা মাদবরের নেতৃত্বে দলের নেতাকর্মীরা সন্ত্রাস ও চাঁদাবাজির বিরুদ্ধে সক্রিয় থাকার প্রত্যয় ব্যক্ত করেছেন।

বিজ্ঞপ্তিতে তারা বলেন, বক্তাবলী ইউনিয়নে কোনো ধরনের সন্ত্রাস, চাঁদাবাজি কিংবা সাধারণ মানুষের হয়রানি বরদাশত করা হবে না। দলীয় পরিচয় ব্যবহার করে কেউ অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িত হলে তার বিরুদ্ধেও সাংগঠনিক ও আইনানুগভাবে ব্যবস্থা নেওয়ার পক্ষে অবস্থান থাকবে।

নেতারা আরও জানান, শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখা এবং সাধারণ মানুষের নিরাপত্তা নিশ্চিত করতে বক্তাবলী ইউনিয়ন বিএনপি ঐক্যবদ্ধভাবে কাজ করবে। সন্ত্রাস ও চাঁদাবাজমুক্ত বক্তাবলী গড়তে স্থানীয় প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনীকে সহযোগিতা করারও প্রত্যয় ব্যক্ত করেন তারা।

বি পি নিউজ ২৪

সম্পাদক ও প্রকাশক: আরিফুর রহমান
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত বি পি নিউজ