নারায়ণগঞ্জের বন্দর থানায় নিহত ইসলামী যুব আন্দোলনের নেতা মুজাহিদুল ইসলাম বুলবুলের কবর জিয়ারত করেছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের সিনিয়র নায়েবে আমীর মুফতী সৈয়দ মুহাম্মাদ ফয়জুল করীম (শায়েখ চরমোনাই)। পরে তিনি বুলবুলের পরিবারের সদস্যদের সঙ্গে সাক্ষাৎ করে তাদের খোঁজখবর নেন।
মঙ্গলবার (২৫ আগস্ট) নারায়ণগঞ্জের বন্দর এলাকায় এ কর্মসূচি অনুষ্ঠিত হয়। এ সময় বুলবুলের কবরের পাশে দাঁড়িয়ে তার রুহের মাগফিরাত কামনা করে দোয়া করেন শায়েখ চরমোনাই।
পরে তিনি নিহতের পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলেন এবং তাদের প্রতি সমবেদনা জানান। পরিবারের সদস্যদের সঙ্গে সাক্ষাতের সময় বুলবুল হত্যাকাণ্ডের বিষয়েও খোঁজখবর নেন তিনি।
এ সময় উপস্থিত ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশের যুগ্ম মহাসচিব মাওলানা মুহাম্মাদ নেছার উদ্দিন, সহকারী মহাসচিব মাওলানা আহমদ আবদুল কাইয়ূম, ইসলামী যুব আন্দোলন বাংলাদেশের কেন্দ্রীয় সহসভাপতি ইঞ্জিনিয়ার মারুফ শেখ, ইসলামী শ্রমিক আন্দোলন বাংলাদেশের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক কামাল উদ্দিন আহমেদ এবং ইসলামী আন্দোলন বাংলাদেশ নারায়ণগঞ্জ মহানগরের সভাপতি দ্বীন ইসলামসহ কেন্দ্রীয় ও স্থানীয় নেতৃবৃন্দ।
নেতারা বুলবুলের পরিবারের পাশে থাকার প্রত্যয় ব্যক্ত করেন এবং হত্যাকাণ্ডের সুষ্ঠু তদন্তের মাধ্যমে প্রকৃত ঘটনা উদঘাটন ও জড়িতদের বিচারের আওতায় আনার প্রত্যাশা জানান।

মঙ্গলবার, ২৫ আগস্ট ২০২৬
প্রকাশের তারিখ : ২৫ আগস্ট ২০২৬

আপনার মতামত লিখুন