বি পি নিউজ ২৪

গ্যাস-বিদ্যুৎ সংকটে ডায়িং শিল্পে অচলাবস্থা, সমাধান চেয়ে স্মারকলিপি

প্রকাশ : ২৭ আগস্ট ২০২৬ | প্রিন্ট সংস্করণ | ফটো কার্ড

গ্যাস-বিদ্যুৎ সংকটে ডায়িং শিল্পে অচলাবস্থা, সমাধান চেয়ে স্মারকলিপি

জ্বালানি সংকটের প্রভাব পড়েছে নারায়ণগঞ্জের নীট ডায়িং ও টেক্সটাইল শিল্পে। দীর্ঘদিন ধরে গ্যাসের স্বল্প চাপ ও বিদ্যুৎ বিভ্রাটে উৎপাদন ব্যাহত হওয়ায় সংকট নিরসনে দ্রুত পদক্ষেপ চেয়ে প্রশাসনের কাছে স্মারকলিপি দিয়েছেন শিল্প মালিকেরা।

বৃহস্পতিবার (২৭ আগস্ট) সকালে বাংলাদেশ নীট ডায়িং ওনার্স অ্যাসোসিয়েশনের সভাপতি আমজাদ হোসেনের নেতৃত্বে একটি প্রতিনিধি দল জেলা প্রশাসক ও তিতাস গ্যাসের সংশ্লিষ্ট কর্মকর্তার কাছে স্মারকলিপি দেয়।

ব্যবসায়ীরা জানান, এক মাসের বেশি সময় ধরে শিল্পকারখানাগুলোতে গ্যাস সরবরাহ পরিস্থিতি নাজুক। কোথাও চাপ এতটাই কম যে স্বাভাবিক উৎপাদন চালানো যাচ্ছে না, আবার কোথাও দীর্ঘ সময় গ্যাস সরবরাহ থাকছে না। এর সঙ্গে ঘন ঘন বিদ্যুৎ চলে যাওয়ায় কারখানার উৎপাদন কার্যক্রম মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে।

শিল্প মালিকদের ভাষ্য, ডায়িং ও ফিনিশিংয়ের পাশাপাশি বয়লার পরিচালনার মতো গুরুত্বপূর্ণ কাজ সরাসরি গ্যাসের ওপর নির্ভরশীল। বিদ্যুৎ বিভ্রাটের কারণে উৎপাদন প্রক্রিয়া বারবার থামাতে ও চালু করতে হচ্ছে। এতে সময় ও উৎপাদন ব্যয় দুটোই বাড়ছে।

তাদের দাবি, উৎপাদন ব্যাহত হওয়ায় বিদেশি ক্রেতাদের নির্ধারিত সময়ের মধ্যে পণ্য সরবরাহ করা কঠিন হয়ে পড়েছে। এতে অর্ডার বাতিল হওয়ার পাশাপাশি আন্তর্জাতিক বাজারে ক্রেতা হারানোর আশঙ্কাও দেখা দিয়েছে। সংকট দীর্ঘায়িত হলে কারখানার কার্যক্রম আরও স্থবির হয়ে শ্রমিক অসন্তোষ তৈরি হতে পারে বলেও আশঙ্কা প্রকাশ করেন তারা।

স্মারকলিপিতে গ্যাসের চাপ দ্রুত স্বাভাবিক পর্যায়ে আনা, বিদ্যুৎ সরবরাহ নিরবচ্ছিন্ন করা এবং সংকটজনিত কারণে কোনো কারখানা নির্ধারিত সময়ে বিল পরিশোধ করতে না পারলে বকেয়ার জন্য সংযোগ বিচ্ছিন্ন না করার দাবি জানানো হয়।

স্মারকলিপি গ্রহণের পর জেলা প্রশাসক রায়হান কবির ব্যবসায়ী নেতাদের জানান, তাদের দাবিগুলো সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা করে প্রয়োজনীয় পদক্ষেপের বিষয়টি দেখা হবে।

এ সময় উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজের সহসভাপতি মোর্শেদ সারোয়ার সোহেল, বাংলাদেশ নীট ডায়িং ওনার্স অ্যাসোসিয়েশনের সহসভাপতি জিএম হায়দার আলী বাবলু ও এম নাছির উদ্দিন, সদস্য হাসনাত কবির, শাহজাহান, মো. মহসিন রাব্বানী, কাজী নজরুল ইসলামসহ সংগঠনের অন্যান্য নেতৃবৃন্দ।

আপনার মতামত লিখুন

বি পি নিউজ ২৪

শনিবার, ২৯ আগস্ট ২০২৬

গ্যাস-বিদ্যুৎ সংকটে ডায়িং শিল্পে অচলাবস্থা, সমাধান চেয়ে স্মারকলিপি

প্রকাশের তারিখ : ২৭ আগস্ট ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক: আরিফুর রহমান
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত বি পি নিউজ