সিদ্ধিরগঞ্জে ১৫ মাদকসেবীর ১৫ দিনের কারাদণ্ড
নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে মাদকবিরোধী অভিযানে আটক ১৫ মাদকসেবীকে সামারি ট্রায়ালের মাধ্যমে ১৫ দিনের সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে প্রত্যেককে ৫০০ টাকা করে জরিমানা করা হয়েছে। জরিমানা অনাদায়ে আরও পাঁচ দিনের বিনাশ্রম কারাদণ্ড ভোগ করতে হবে।
বৃহস্পতিবার (২৭ আগস্ট) সন্ধ্যা ৭টা থেকে রাত ১০টা পর্যন্ত সিদ্ধিরগঞ্জ থানার চিত্তরঞ্জন ঘাট ও বিহারী ক্যাম্পের আশপাশের বিভিন্ন মাদক স্পটে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।
নারায়ণগঞ্জ জেলা পুলিশ সূত্রে জানা যায়, জেলা পুলিশ সুপার মোহাম্মদ মিজানুর রহমান মুন্সীর নির্দেশনায় এবং সিদ্ধিরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ এমদাদুল হকের নেতৃত্বে মাদকবিরোধী এ অভিযান পরিচালিত হয়। অভিযানের সময় মাদকদ্রব্য উদ্ধার ও মাদকসেবীদের আটকের লক্ষ্যে পুলিশের একটি দল বিভিন্ন স্থানে অভিযান চালায়।
পরে আটক ১৫ জনকে শুক্রবার (২৮ আগস্ট) বিজ্ঞ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট ইয়াছিন আরাফাতের আদালতে হাজির করা হয়। আদালত সামারি ট্রায়ালের মাধ্যমে প্রত্যেককে ১৫ দিনের সশ্রম কারাদণ্ড ও ৫০০ টাকা করে জরিমানা করেন। জরিমানা দিতে ব্যর্থ হলে অতিরিক্ত পাঁচ দিনের বিনাশ্রম কারাদণ্ডের আদেশ দেওয়া হয়।
সাজাপ্রাপ্তরা হলেন—রুবেল (২৮), মো. আলম (৬০), মো. আসলাম (৬৫), জাহাঙ্গীর আলম (৩০), আল আমিন (২৪), মো. মিজানুর রহমান (৫২), মো. পাভেল (২৮), মো. জুয়েল (৩০), হাবুল মৃধা (২৮), মো. মাসুম (৩৫), মো. রাকিব (২২), শাকিল (২০), মো. রুপ মিয়া (৬৫), মো. কবির হোসেন (৩৫) ও মো. পারভেজ (২৪)।
পুলিশ জানিয়েছে, সিদ্ধিরগঞ্জের বিভিন্ন মাদক স্পটে নিয়মিত অভিযান পরিচালনার পাশাপাশি মাদকসেবীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। মাদকবিরোধী অভিযান ও সামারি ট্রায়াল কার্যক্রম অব্যাহত থাকবে বলেও জানানো হয়েছে।

শনিবার, ২৯ আগস্ট ২০২৬
প্রকাশের তারিখ : ২৮ আগস্ট ২০২৬

আপনার মতামত লিখুন