বি পি নিউজ ২৪

নতুন জিমখানা পঞ্চায়েত কমিটির উদ্যোগে প্রতিবাদ সভা

জিমখানায় উচ্ছেদকৃতদের মালামাল লুটে বাধা দেওয়ায় পঞ্চায়েত কমিটির বিরুদ্ধে অপপ্রচারের অভিযোগ

নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের ১৫ নম্বর ওয়ার্ডের জিমখানা এলাকায় উচ্ছেদকৃত মাদক ব্যবসায়ীদের মালামাল লুট করতে বাধা দেওয়ায় নতুন জিমখানা পঞ্চায়েত কমিটির বিরুদ্ধে অপপ্রচারের অভিযোগ উঠেছে আওয়ামী লীগের দোসর হিসেবে পরিচিত মিঠুর বিরুদ্ধে। এ ঘটনার প্রতিবাদে শুক্রবার (২৮ আগস্ট) জিমখানা এলাকায় প্রতিবাদ সভার আয়োজন করা হয়।

জানা যায়, জিমখানা এলাকা থেকে উচ্ছেদ হওয়া মাদক ব্যবসায়ী আলমচান, শাহ আলম, স্বর্ণাসহ আরও কয়েকজনের মালামাল লুট করতে মিঠু সেখানে আসেন বলে অভিযোগ করেন পঞ্চায়েত কমিটির নেতারা। এ সময় তাকে বাধা দেওয়া হলে তিনি নতুন জিমখানা পঞ্চায়েত কমিটির বিরুদ্ধে বিভিন্ন ধরনের অপপ্রচার চালান বলে অভিযোগ ওঠে। এর প্রতিবাদে স্থানীয়দের উদ্যোগে এ প্রতিবাদ সভার আয়োজন করা হয়।

প্রতিবাদ সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের সাবেক প্যানেল মেয়র আফসানা আফরোজ বিবা হাসান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নতুন জিমখানা যুব কমিটির উপদেষ্টা তসলিমা মাযহার জলি এবং মহানগর বিএনপির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক নুরুল হক চৌধুরী দিপু।

নতুন জিমখানা পঞ্চায়েত কমিটির সভাপতি ফারুক আহমেদের সভাপতিত্বে সভায় আরও উপস্থিত ছিলেন সংগঠনের সাধারণ সম্পাদক খোরশেদ আলম, সাংগঠনিক সম্পাদক মো. মিজান, যুগ্ম সাধারণ সম্পাদক শাকিল, যুব কমিটির সভাপতি রাব্বী হাসান ও সাধারণ সম্পাদক শাকিল আহমেদসহ স্থানীয় নেতৃবৃন্দ।

সভায় বক্তারা নতুন জিমখানা পঞ্চায়েত কমিটির বিরুদ্ধে অপপ্রচার বন্ধের দাবি জানান এবং এলাকায় মাদক ও অপরাধবিরোধী কার্যক্রম অব্যাহত রাখার প্রত্যয় ব্যক্ত করেন।

আপনার মতামত লিখুন

বি পি নিউজ ২৪

শনিবার, ২৯ আগস্ট ২০২৬

নতুন জিমখানা পঞ্চায়েত কমিটির উদ্যোগে প্রতিবাদ সভা

প্রকাশের তারিখ : ২৯ আগস্ট ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক: আরিফুর রহমান
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত বি পি নিউজ