বি পি নিউজ ২৪

ফতুল্লায় ৩৬ বোতল নেশাজাতীয় সিরাপসহ গ্রে'প্তার মারুফ

প্রকাশ : ২৯ আগস্ট ২০২৬ | প্রিন্ট সংস্করণ | ফটো কার্ড

ফতুল্লায় ৩৬ বোতল নেশাজাতীয় সিরাপসহ গ্রে'প্তার মারুফ

নারায়ণগঞ্জের ফতুল্লায় অভিযান চালিয়ে ৩৬ বোতল নেশাজাতীয় এসকাফ (ESkuf) সিরাপসহ এক যুবককে গ্রেপ্তার করেছে ফতুল্লা মডেল থানা পুলিশ। পুলিশ জানিয়েছে, গ্রেপ্তার ব্যক্তির বিরুদ্ধে এর আগেও একাধিক মাদক মামলা রয়েছে।

গ্রেপ্তার যুবকের নাম মো. মারুফ শাহরিয়ার (২৫)। তিনি শরীয়তপুর জেলার জাজিরা উপজেলার বিলাশপুর এলাকার বাসিন্দা। বর্তমানে তিনি ফতুল্লার নুরবাগ এলাকায় ভাড়া বাসায় থাকতেন।

পুলিশ সূত্রে জানা যায়, ২৮ আগস্ট দিবাগত রাত আনুমানিক ১টা ১০ মিনিটের দিকে ফতুল্লা থানার উত্তর দেলপাড়া ক্যানেলপাড় এলাকার স্বপ্নীল সিটির পাশে অভিযান পরিচালনা করা হয়। এ সময় রাস্তার ওপর থেকে মারুফ শাহরিয়ারকে আটক করা হয়। পরে তার কাছ থেকে ৩৬ বোতল নেশাজাতীয় এসকাফ সিরাপ উদ্ধার করে পুলিশ।

নারায়ণগঞ্জ জেলার পুলিশ সুপার মোহাম্মদ মিজানুর রহমান মুন্সীর নির্দেশনায় এবং ফতুল্লা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মাহবুব আলমের তত্ত্বাবধানে অভিযানটি পরিচালিত হয়। উপপরিদর্শক (নিরস্ত্র) মো. ওয়াসিম খানের নেতৃত্বে পুলিশের একটি দল এতে অংশ নেয়।

গ্রেপ্তারের পর মারুফ শাহরিয়ারের পুলিশ ক্লিয়ারেন্স অ্যান্ড প্রিভেনশন রেকর্ড (পিসিপিআর) যাচাই করে তার বিরুদ্ধে একাধিক মাদকসংক্রান্ত মামলা থাকার তথ্য পাওয়া গেছে বলে জানিয়েছে পুলিশ।

গ্রেপ্তার ব্যক্তির বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। ফতুল্লা মডেল থানা পুলিশ জানিয়েছে, মাদকসহ যেকোনো ধরনের অপরাধ নিয়ন্ত্রণে তাদের অভিযান অব্যাহত থাকবে।

আপনার মতামত লিখুন

বি পি নিউজ ২৪

শনিবার, ২৯ আগস্ট ২০২৬

ফতুল্লায় ৩৬ বোতল নেশাজাতীয় সিরাপসহ গ্রে'প্তার মারুফ

প্রকাশের তারিখ : ২৯ আগস্ট ২০২৬

featured Image

নারায়ণগঞ্জের ফতুল্লায় অভিযান চালিয়ে ৩৬ বোতল নেশাজাতীয় এসকাফ (ESkuf) সিরাপসহ এক যুবককে গ্রেপ্তার করেছে ফতুল্লা মডেল থানা পুলিশ। পুলিশ জানিয়েছে, গ্রেপ্তার ব্যক্তির বিরুদ্ধে এর আগেও একাধিক মাদক মামলা রয়েছে।

গ্রেপ্তার যুবকের নাম মো. মারুফ শাহরিয়ার (২৫)। তিনি শরীয়তপুর জেলার জাজিরা উপজেলার বিলাশপুর এলাকার বাসিন্দা। বর্তমানে তিনি ফতুল্লার নুরবাগ এলাকায় ভাড়া বাসায় থাকতেন।

পুলিশ সূত্রে জানা যায়, ২৮ আগস্ট দিবাগত রাত আনুমানিক ১টা ১০ মিনিটের দিকে ফতুল্লা থানার উত্তর দেলপাড়া ক্যানেলপাড় এলাকার স্বপ্নীল সিটির পাশে অভিযান পরিচালনা করা হয়। এ সময় রাস্তার ওপর থেকে মারুফ শাহরিয়ারকে আটক করা হয়। পরে তার কাছ থেকে ৩৬ বোতল নেশাজাতীয় এসকাফ সিরাপ উদ্ধার করে পুলিশ।

নারায়ণগঞ্জ জেলার পুলিশ সুপার মোহাম্মদ মিজানুর রহমান মুন্সীর নির্দেশনায় এবং ফতুল্লা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মাহবুব আলমের তত্ত্বাবধানে অভিযানটি পরিচালিত হয়। উপপরিদর্শক (নিরস্ত্র) মো. ওয়াসিম খানের নেতৃত্বে পুলিশের একটি দল এতে অংশ নেয়।

গ্রেপ্তারের পর মারুফ শাহরিয়ারের পুলিশ ক্লিয়ারেন্স অ্যান্ড প্রিভেনশন রেকর্ড (পিসিপিআর) যাচাই করে তার বিরুদ্ধে একাধিক মাদকসংক্রান্ত মামলা থাকার তথ্য পাওয়া গেছে বলে জানিয়েছে পুলিশ।

গ্রেপ্তার ব্যক্তির বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। ফতুল্লা মডেল থানা পুলিশ জানিয়েছে, মাদকসহ যেকোনো ধরনের অপরাধ নিয়ন্ত্রণে তাদের অভিযান অব্যাহত থাকবে।

বি পি নিউজ ২৪

সম্পাদক ও প্রকাশক: আরিফুর রহমান
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত বি পি নিউজ