বি পি নিউজ ২৪

গাবতলী থেকে পুরান ঢাকা হয়ে নারায়ণগঞ্জে আসছে মেট্রোরেল

প্রকাশ : ২৯ আগস্ট ২০২৬ | প্রিন্ট সংস্করণ | ফটো কার্ড

গাবতলী থেকে পুরান ঢাকা হয়ে নারায়ণগঞ্জে আসছে মেট্রোরেল

গাবতলী থেকে পুরান ঢাকা হয়ে নারায়ণগঞ্জে আসছে মেট্রোরেল

রাজধানীর গাবতলী থেকে পুরান ঢাকার বিভিন্ন এলাকা অতিক্রম করে নারায়ণগঞ্জের তারাবো পর্যন্ত নতুন মেট্রোরেল নির্মাণের পরিকল্পনা নিয়েছে সরকার। ‘এমআরটি লাইন-২’ নামে প্রস্তাবিত এই প্রকল্পে প্রায় ৩৫ কিলোমিটার দীর্ঘ রেলপথ নির্মাণ করা হবে। এতে মোট ২৪টি স্টেশন রাখার প্রস্তাব করা হয়েছে।

প্রকল্পটি বাস্তবায়নে সম্ভাব্য ব্যয় ধরা হয়েছে ৬০ হাজার ৮৩৭ কোটি টাকা। এর বড় অংশ বৈদেশিক ঋণের মাধ্যমে সংগ্রহের পরিকল্পনা রয়েছে। এ লক্ষ্যে বিশ্বব্যাংকের কাছে প্রায় ৫৩ হাজার কোটি টাকা ঋণ সহায়তা চাওয়া হয়েছে। এ ছাড়া এশীয় অবকাঠামো বিনিয়োগ ব্যাংক (এআইআইবি) প্রকল্পে ঋণ দেওয়ার বিষয়ে সম্মতি জানিয়েছে।

পরিকল্পনা অনুযায়ী, মেট্রোরেলটির কিছু অংশ ভূগর্ভে এবং কিছু অংশ উড়ালপথে নির্মাণ করা হবে। চলতি বছরের শেষ দিকে অথবা আগামী বছরের শুরুতে এর নির্মাণকাজ শুরু করার লক্ষ্য নির্ধারণ করা হয়েছে। ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেড (ডিএমটিসিএল) ২০৩০ সালের মধ্যে এই রুটে মেট্রোরেল চালুর পরিকল্পনা করছে।

প্রস্তাবিত রুটে গাবতলী থেকে মেট্রোরেল যাত্রা শুরু করে ঢাকা উদ্যান, বছিলা মোড়, মোহাম্মদপুর বিআরটিসি বাসস্ট্যান্ড, জিগাতলা, সায়েন্স ল্যাব, নিউমার্কেট, আজিমপুর, লালবাগ ও চকবাজার হয়ে পুরান ঢাকায় যাবে।

এরপর মিটফোর্ড, নয়াবাজার, ধোলাইখাল, দয়াগঞ্জ, কাপ্তানবাজার ও ডেমরা অতিক্রম করে মেট্রোরেলটি নারায়ণগঞ্জের তারাবোতে পৌঁছাবে। পাশাপাশি গুলিস্তান থেকে নয়াবাজার হয়ে সদরঘাট পর্যন্ত একটি শাখা লাইন নির্মাণের প্রস্তাবও রয়েছে।

এমআরটি লাইন-২কে রাজধানীর বিদ্যমান ও প্রস্তাবিত অন্যান্য মেট্রোরেল রুটের সঙ্গে যুক্ত করার পরিকল্পনা করা হয়েছে। গাবতলী এলাকায় এমআরটি-৫-এর উত্তর ও দক্ষিণ অংশের সঙ্গে সংযোগ থাকবে। কমলাপুরে এমআরটি-১, এমআরটি-৪ ও এমআরটি-৬-এর সঙ্গে এবং সাইনবোর্ড এলাকায় এমআরটি-৪-এর সঙ্গে সংযোগের পরিকল্পনা রয়েছে।

শুরুতে গাবতলী থেকে ডেমরা হয়ে নারায়ণগঞ্জ পর্যন্ত সম্ভাব্য রুট নিয়ে সমীক্ষা ও পরিকল্পনা করা হয়। পরে পরিকল্পনা কমিশনের ভৌত অবকাঠামো বিভাগের মতামতের ভিত্তিতে গত মে মাসে নারায়ণগঞ্জের তারাবো পর্যন্ত রুট সম্প্রসারণ করে প্রাক-উন্নয়ন প্রকল্প প্রস্তাব (পিডিপিপি) প্রস্তুত করা হয়।

সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয় ইতোমধ্যে প্রকল্পটির অর্থায়ন নিয়ে বিশ্বব্যাংক ও এআইআইবির সঙ্গে আলোচনা করেছে। সম্প্রতি বিশ্বব্যাংকের সঙ্গে বৈঠকে প্রকল্পটির বিভিন্ন দিক উপস্থাপন করা হয়।

প্রকল্পটি বাস্তবায়িত হলে রাজধানী ও নারায়ণগঞ্জের মধ্যে যাতায়াত ব্যবস্থায় নতুন মাত্রা যোগ হবে বলে আশা করা হচ্ছে। বিশেষ করে পুরান ঢাকা, ডেমরা ও আশপাশের এলাকার যাত্রীদের পাশাপাশি নারায়ণগঞ্জের তারাবো এলাকার মানুষও দ্রুত ও আধুনিক গণপরিবহন সুবিধার আওতায় আসবেন।

আপনার মতামত লিখুন

বি পি নিউজ ২৪

শনিবার, ২৯ আগস্ট ২০২৬

গাবতলী থেকে পুরান ঢাকা হয়ে নারায়ণগঞ্জে আসছে মেট্রোরেল

প্রকাশের তারিখ : ২৯ আগস্ট ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক: আরিফুর রহমান
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত বি পি নিউজ