নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ে সিনিয়র সাংবাদিক মাহবুবুল ইসলাম সুমনের বিরুদ্ধে করা মামলাকে ‘মিথ্যা ও হয়রানিমূলক’ দাবি করে নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে সোনারগাঁও প্রেস ক্লাব। একই সঙ্গে মামলাটি প্রত্যাহারের দাবিতে আগামী শনিবার ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের সোনারগাঁও অংশে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশের ঘোষণা দেওয়া হয়েছে।
বৃহস্পতিবার সন্ধ্যায় সোনারগাঁও প্রেস ক্লাব কার্যালয়ে সংগঠনটির নির্বাহী কমিটির সভায় এসব সিদ্ধান্ত নেওয়া হয়। সভায় সভাপতিত্ব করেন প্রেস ক্লাবের সভাপতি এমএম সালাহউদ্দিন। সাধারণ সম্পাদক আবু বকর সিদ্দিকসহ নির্বাহী কমিটির অন্যান্য সদস্যরা এতে উপস্থিত ছিলেন।
সভায় সাংবাদিক মাহবুবুল ইসলাম সুমনের বিরুদ্ধে দায়ের করা মামলার বিষয়ে বিস্তারিত আলোচনা করা হয়। তিনি সোনারগাঁও প্রেস ক্লাবের সদস্য এবং দৈনিক সংবাদের সোনারগাঁও প্রতিনিধি হিসেবে দায়িত্ব পালন করছেন।
প্রেস ক্লাবের নেতারা অভিযোগ করেন, মেঘনা গ্রুপ অব ইন্ডাস্ট্রিজের পক্ষ থেকে করা অভিযোগের ভিত্তিতে সোনারগাঁ থানা পুলিশ কোনো ধরনের যথাযথ যাচাই-বাছাই বা তদন্ত ছাড়াই দ্রুত মামলা গ্রহণ করেছে। অভিযোগ দায়েরের মাত্র তিন ঘণ্টার মধ্যে মামলা নেওয়ার বিষয়টিকে তারা উদ্দেশ্যপ্রণোদিত ও হয়রানিমূলক বলে দাবি করেন।
সভায় বক্তারা বলেন, একজন কর্মরত সাংবাদিকের বিরুদ্ধে কোনো অভিযোগ উঠলে তা যথাযথভাবে যাচাই ও তদন্তের মাধ্যমে আইনগত প্রক্রিয়া অনুসরণ করা প্রয়োজন। কিন্তু এ ক্ষেত্রে দ্রুত মামলা গ্রহণের ঘটনায় তারা উদ্বেগ প্রকাশ করেন এবং সোনারগাঁ থানা পুলিশের ভূমিকা নিয়েও প্রশ্ন তোলেন।
সোনারগাঁও প্রেস ক্লাবের পক্ষ থেকে অবিলম্বে সাংবাদিক মাহবুবুল ইসলাম সুমনের বিরুদ্ধে দায়ের করা মামলা প্রত্যাহারের দাবি জানানো হয়। দাবি পূরণ না হলে সাংবাদিকদের অধিকার ও মর্যাদা রক্ষায় আরও কঠোর কর্মসূচি নেওয়া হবে বলেও সভা থেকে সতর্ক করা হয়।
এরই অংশ হিসেবে আগামী শনিবার (২৯ আগস্ট) ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের সোনারগাঁও অংশে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ করার সিদ্ধান্ত হয়েছে। কর্মসূচিতে সোনারগাঁওয়ে কর্মরত সব সাংবাদিককে অংশ নেওয়ার আহ্বান জানিয়েছে প্রেস ক্লাব কর্তৃপক্ষ।
সভায় নেতারা বলেন, সাংবাদিকদের পেশাগত দায়িত্ব পালনের ক্ষেত্রে কোনো ধরনের হয়রানি বা চাপ প্রয়োগ মেনে নেওয়া হবে না। একই সঙ্গে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে বিষয়টি নিরপেক্ষভাবে পর্যালোচনা করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার আহ্বান জানানো হয়।
সোনারগাঁও প্রেস ক্লাবের নেতৃবৃন্দ জানান, মামলাটি প্রত্যাহার এবং সাংবাদিক মাহবুবুল ইসলাম সুমনের বিরুদ্ধে হয়রানি বন্ধ না হলে পরবর্তী সময়ে আরও কর্মসূচি ঘোষণা করা হবে।

শনিবার, ২৯ আগস্ট ২০২৬
প্রকাশের তারিখ : ২৮ আগস্ট ২০২৬

আপনার মতামত লিখুন