নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ে অবস্থিত প্রায় ৫০০ বছরের প্রাচীন ঐতিহাসিক ও প্রত্নতাত্ত্বিক নিদর্শন ‘বড় সরদারবাড়ি’-তে কোক স্টুডিও বাংলার একটি গানের শুটিং চলাকালে স্থাপনাটির কিছু অংশ ক্ষতিগ্রস্ত হওয়ার অভিযোগ উঠেছে। দেশের অমূল্য এই ঐতিহ্যিক নিদর্শনের ক্ষতিসাধনে তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে তরুণদের সংগঠন ‘নিউ জেনারেশন্স বাংলাদেশ (এনজিবি)’।
সংগঠনটির পক্ষ থেকে জানানো হয়, শত শত বছরের পুরোনো এই ঐতিহাসিক স্থাপনাটি দেশের গৌরব ও ইতিহাসের সাক্ষী, যার ঐতিহাসিক ও সাংস্কৃতিক মূল্য কোটি টাকা দিয়েও পরিমাপ করা সম্ভব নয়। সামান্য অসচেতনতা বা দায়িত্বহীনতার কারণে এর যেকোনো ধরনের ক্ষতি গোটা জাতির জন্য অপূরণীয়।
ঘটনার তীব্র প্রতিক্রিয়া জানিয়ে নিউ জেনারেশন্স বাংলাদেশ - এনজিবির কেন্দ্রীয় আহ্বায়ক মোঃ মেহরাব হোসেন প্রভাত বলেন, সোনারগাঁও বড় সরদারবাড়ির মতো এত পুরোনো এবং সংবেদনশীল একটি প্রত্নতাত্ত্বিক স্থাপনায় শুটিংয়ের অনুমতি দেওয়ার ক্ষেত্রে বাংলাদেশ লোক ও কারুশিল্প ফাউন্ডেশন যে দায়িত্বহীনতার পরিচয় দিয়েছে, তা অত্যন্ত দুঃখজনক। সেখানে সার্বক্ষণিক পর্যবেক্ষণের দায়িত্বে নিয়োজিত থাকা কর্তৃপক্ষ ও ফাউন্ডেশনের কর্মকর্তাদের চরম গাফিলতি ও উদাসীনতার কারণেই আজ আমাদের অমূল্য ঐতিহ্য এমন ঝুঁকির মুখে পড়েছে। আমরা এই দায়িত্বহীনতার তীব্র নিন্দা জানাই।
তিনি আরও বলেন, এই ঐতিহাসিক নিদর্শনের যে ক্ষতি হয়েছে, তা কেবল ইট-কাঠের ক্ষতি নয়, এটি আমাদের শেকড় ও সংস্কৃতির ওপর আঘাত।
সংগঠনটির কেন্দ্রীয় সদস্য সচিব মোঃ আলিফ দেওয়ান ক্ষোভ প্রকাশ করে বলেন, আমাদের জাতীয় ঐতিহ্য ও ইতিহাস সংরক্ষণের দায়িত্ব যাদের কাঁধে ন্যস্ত, তাদের এমন উদাসীনতা কোনোভাবেই মেনে নেওয়া যায় না। বাণিজ্যিক বা বিনোদনমূলক কাজের জন্য দেশের হাজার বছরের প্রত্নতাত্ত্বিক সম্পদকে ঝুঁকিতে ফেলা হচ্ছে। আমরা অবিলম্বে এই ঘটনার নিরপেক্ষ তদন্ত দাবি করছি এবং ভবিষ্যতে যেন আর কোনো ঐতিহাসিক স্থানে এমন ন্যক্কারজনক ঘটনার পুনরাবৃত্তি না ঘটে, তার জন্য কঠোর প্রশাসনিক নজরদারি নিশ্চিত করার আহ্বান জানাচ্ছি।
ঐতিহ্য সুরক্ষার তাগিদ দিয়ে এনজিবির পক্ষ থেকে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি অবিলম্বে সংস্কার, জবাবদিহিতা নিশ্চিত এবং কঠোর নীতিমালা প্রণয়নসহ বেশ কিছু জোরালো দাবি উত্থাপন করা হয়েছে।
নিউ জেনারেশন্স বাংলাদেশ (এনজিবি) এর পক্ষ থেকে জানানো হয়েছে , দ্রুত সময়ের মধ্যে ঐতিহাসিক বড় সরদারবাড়ির সংস্কার কাজ শুরু না হলে দেশের সংস্কৃতিপ্রেমী তরুণ সমাজকে সাথে নিয়ে কঠোর পদক্ষেপ ঘোষণা করা হবে।

রোববার, ৩০ আগস্ট ২০২৬
প্রকাশের তারিখ : ৩০ আগস্ট ২০২৬

আপনার মতামত লিখুন