৫ সেপ্টেম্বর লং মার্চে নারায়ণগঞ্জ থেকে যাবে ৩০০ গাড়ি: আবদুল জব্বার
ছয় দফা দাবি আদায়ের লক্ষ্যে ৫ সেপ্টেম্বরের ঢাকা-চট্টগ্রাম অভিমুখী লং মার্চে নারায়ণগঞ্জ থেকে প্রায় ৩০০ গাড়ি অংশ নেবে বলে জানিয়েছেন মহানগর জামায়াতে ইসলামীর আমির মাওলানা আবদুল জব্বার।
শুক্রবার (৪ সেপ্টেম্বর) সকালে নারায়ণগঞ্জ প্রেসক্লাবে ‘১১ দলীয় ঐক্য, নারায়ণগঞ্জ’-এর উদ্যোগে আয়োজিত সংবাদ সম্মেলনে এ কর্মসূচির প্রস্তুতি ও বিভিন্ন দিক তুলে ধরেন তিনি।
সংবাদ সম্মেলনে মাওলানা আবদুল জব্বার বলেন, দীর্ঘ ১৭ বছর পর স্বৈরাচারমুক্ত ও বৈষম্যহীন বাংলাদেশের প্রত্যাশা তৈরি হলেও জুলাই সনদ বাস্তবায়নে গণভোটে দেওয়া জনগণের রায়ের পূর্ণ বাস্তবায়ন হয়নি। সেই রায় বাস্তবায়নের দাবিতেই ৫ সেপ্টেম্বরের লং মার্চ কর্মসূচি নেওয়া হয়েছে।
তিনি জানান, নারায়ণগঞ্জ থেকে প্রায় ৩০০ গাড়ির বহর লং মার্চে যোগ দেবে। সকাল ৯টায় চিটাগাং রোডের শিমরাইল ট্রাকস্ট্যান্ড এলাকায় একটি পথসভা অনুষ্ঠিত হবে। সেখানে ১১ দলীয় ঐক্যের শীর্ষ নেতারা বক্তব্য দেবেন বলে জানান তিনি।
বিদ্যুৎ বিল নিয়ে সাধারণ মানুষের অভিযোগের প্রসঙ্গ তুলে মাওলানা আবদুল জব্বার বলেন, গত কয়েক মাস ধরে আগের তুলনায় বেশি বিদ্যুৎ বিল আসছে—এমন অভিযোগ করছেন অনেক গ্রাহক। বিষয়টি খতিয়ে দেখে বিদ্যুৎ বিলের ক্ষেত্রে স্বচ্ছতা নিশ্চিত করার প্রয়োজন রয়েছে। পাশাপাশি প্রশাসনসহ রাষ্ট্রের সব পর্যায়ে দলীয়করণ বন্ধ করার দাবিও জানান তিনি।
লং মার্চ শান্তিপূর্ণভাবে সম্পন্ন করার প্রত্যয় ব্যক্ত করে তিনি বলেন, ৫ সেপ্টেম্বর নারায়ণগঞ্জের পথসভায় ১১ দলীয় ঐক্যের শীর্ষ পর্যায়ের নেতারা উপস্থিত থাকবেন বলে তারা আশা করছেন।
১১ দলীয় ঐক্যের ঘোষিত ছয় দফা দাবির মধ্যে রয়েছে—গণভোটে দেওয়া গণরায় বাস্তবায়ন, জুলাই গণহত্যার সুষ্ঠু ও নিরপেক্ষ বিচার, বিদ্যুৎ-তেল-গ্যাস ও সার সংকটসহ জনদুর্ভোগ দূর করা, দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ, আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়ন এবং প্রশাসন ও রাষ্ট্রের সর্বস্তরে দলীয়করণ বন্ধ করা।
সংবাদ সম্মেলনে জানানো হয়, ৫ সেপ্টেম্বর সকাল ৭টায় ঢাকার মতিঝিলের শাপলা চত্বর থেকে লং মার্চের আনুষ্ঠানিক যাত্রা শুরু হবে। এরপর সকাল ৯টায় নারায়ণগঞ্জের শিমরাইল ট্রাকস্ট্যান্ডে পথসভা অনুষ্ঠিত হবে। পথসভা শেষে লং মার্চের বহর ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক হয়ে চট্টগ্রামের ঐতিহাসিক লালদীঘি ময়দানের উদ্দেশে রওনা হবে। সেখানে কর্মসূচির সমাপনী মহাসমাবেশ অনুষ্ঠিত হবে।
লং মার্চে বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ও জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমানসহ ১১ দলীয় ঐক্যের শীর্ষ নেতারা উপস্থিত থাকবেন বলে সংবাদ সম্মেলনে জানানো হয়।
এদিকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের একটি লেন ব্যবহার করে লং মার্চের বহর চলাচল করবে। এতে সাময়িকভাবে যানবাহন ও সাধারণ মানুষের চলাচলে কিছুটা বিঘ্ন ঘটতে পারে বলে আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়েছে। এ কারণে আগাম দুঃখ প্রকাশ করে জনসাধারণের সহযোগিতা কামনা করেন মাওলানা আবদুল জব্বার।
সংবাদ সম্মেলনে জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য মাওলানা মইনুদ্দিন আহমাদ, মহানগর এনসিপির আহ্বায়ক শওকত আলী, মহানগর বাংলাদেশ খেলাফত মজলিসের সাধারণ সম্পাদক আল-আমিন রাকিবসহ ১১ দলীয় ঐক্যের নেতারা উপস্থিত ছিলেন।

শুক্রবার, ০৪ সেপ্টেম্বর ২০২৬
প্রকাশের তারিখ : ০৪ সেপ্টেম্বর ২০২৬

আপনার মতামত লিখুন