বি পি নিউজ ২৪

আলিফ দেওয়ানের উদ্যোগে জাইল্লাপাড়ার জলাবদ্ধতার অবসান

প্রকাশ : ০৪ সেপ্টেম্বর ২০২৬ | প্রিন্ট সংস্করণ | ফটো কার্ড

আলিফ দেওয়ানের উদ্যোগে জাইল্লাপাড়ার জলাবদ্ধতার অবসান

জাইল্লাপাড়ায় ৭ বছরের জলাবদ্ধতা দূর, চালু হলো নিষ্কাশন পাম্প

নারায়ণগঞ্জ সদর উপজেলার এনায়েতনগর ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের জাইল্লাপাড়া (আমতলা) এলাকায় দীর্ঘদিনের জলাবদ্ধতা নিরসনে বিশেষ নিষ্কাশন পাম্প চালু করা হয়েছে। টানা প্রায় সাত বছর পানিতে ডুবে থাকা এই এলাকার বাসিন্দাদের দুর্ভোগ কমাতে বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) পাম্পটির উদ্বোধন করা হয়।

পাম্প উদ্বোধনের পর স্থানীয় বাসিন্দাদের সঙ্গে মতবিনিময় করেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নারায়ণগঞ্জ জেলা নেতৃবৃন্দ। এ সময় উপস্থিত ছিলেন আসন্ন এনায়েতনগর ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী আলিফ দেওয়ান, এনসিপি নারায়ণগঞ্জ জেলা আহ্বায়ক জুবায়ের সরদারসহ স্থানীয় নেতৃবৃন্দ।

স্থানীয়রা জানান, প্রায় সাত বছর ধরে জাইল্লাপাড়া (আমতলা) এলাকায় পানি জমে থাকায় স্বাভাবিক জীবনযাত্রা ব্যাহত হয়ে আসছিল। দীর্ঘদিনের এই জলাবদ্ধতার কারণে এলাকাটি বসবাসের অনুপযোগী হয়ে পড়ে। জমে থাকা পানিতে পড়ে ২ বছরের এক শিশু, ১৭ বছরের এক তরুণ এবং একজন বয়স্ক ব্যক্তি—মোট তিনজনের প্রাণহানির ঘটনাও ঘটেছে বলে জানান তারা।

এলাকাবাসীর দীর্ঘদিনের দুর্ভোগের বিষয়টি বিবেচনায় নিয়ে জাতীয় নির্বাচনের আগে স্থানীয়দের কাছে সমস্যা সমাধানের প্রতিশ্রুতি দিয়েছিলেন চেয়ারম্যান প্রার্থী আলিফ দেওয়ান। তিনি জানিয়েছিলেন, অ্যাডভোকেট আব্দুল্লাহ আল আমিন সংসদ সদস্য নির্বাচিত হলে তাঁকে সরাসরি এলাকায় এনে জলাবদ্ধতার সমস্যা সমাধানে উদ্যোগ নেওয়া হবে।

পরবর্তীতে এনসিপির জেলা ও স্থানীয় নেতৃবৃন্দের সমন্বিত উদ্যোগ এবং আলিফ দেওয়ানের প্রচেষ্টায় সেই প্রতিশ্রুতি বাস্তবায়নের উদ্যোগ নেওয়া হয়। এরই অংশ হিসেবে জলাবদ্ধ পানি নিষ্কাশনে বিশেষ পাম্প চালু করা হয়েছে।

দীর্ঘদিনের জলাবদ্ধতা থেকে মুক্তির উদ্যোগে সন্তোষ প্রকাশ করেছেন স্থানীয় বাসিন্দারা। পাম্প চালুর মাধ্যমে দুর্ভোগ কমানোর উদ্যোগ নেওয়ায় এলাকাবাসীর পক্ষ থেকে সংসদ সদস্য অ্যাডভোকেট আব্দুল্লাহ আল আমিন, আলিফ দেওয়ানসহ এনসিপির সংশ্লিষ্ট নেতৃবৃন্দের প্রতি ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানানো হয়েছে।

আপনার মতামত লিখুন

বি পি নিউজ ২৪

শুক্রবার, ০৪ সেপ্টেম্বর ২০২৬

আলিফ দেওয়ানের উদ্যোগে জাইল্লাপাড়ার জলাবদ্ধতার অবসান

প্রকাশের তারিখ : ০৪ সেপ্টেম্বর ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক: আরিফুর রহমান
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত বি পি নিউজ