বি পি নিউজ ২৪

সম্প্রীতি রক্ষায় সবাইকে দায়িত্বশীল আচরণ করতে হবে: তারিকুল ইসলাম

প্রকাশ : ০৪ সেপ্টেম্বর ২০২৬ | প্রিন্ট সংস্করণ | ফটো কার্ড

সম্প্রীতি রক্ষায় সবাইকে দায়িত্বশীল আচরণ করতে হবে: তারিকুল ইসলাম

সম্প্রীতি রক্ষায় সবাইকে দায়িত্বশীল আচরণ করতে হবে: তারিকুল ইসলাম

সামাজিক শৃঙ্খলা ও সাম্প্রদায়িক সম্প্রীতি অটুট রাখতে সবাইকে সচেতন ও দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানিয়েছেন গণসংহতি আন্দোলন নারায়ণগঞ্জ জেলার সমন্বয়কারী তারিকুল ইসলাম সুজন।

শুভ জন্মাষ্টমী উপলক্ষে শ্রীশ্রী নিতাই চৈতন্য আশ্রম আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ আহ্বান জানান।

তারিকুল ইসলাম সুজন বলেন, হিন্দুধর্মীয় বিশ্বাস অনুযায়ী, অন্যায় ও দুরাচারের বিনাশ এবং সজ্জনদের সুরক্ষার উদ্দেশ্যে শ্রীকৃষ্ণের পৃথিবীতে আবির্ভাব ঘটে। তিনি সত্য, ন্যায়, মানবতা ও কল্যাণের প্রতীক হিসেবে মানুষের কাছে স্মরণীয় হয়ে আছেন।

তিনি বলেন, কোনো পক্ষ যাতে সম্প্রীতির পরিবেশ নষ্ট করতে না পারে, সে বিষয়ে সবাইকে সতর্ক থাকতে হবে। সমাজে শৃঙ্খলা, পারস্পরিক ভ্রাতৃত্ববোধ ও সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখতে নাগরিকদের দায়িত্বশীল আচরণ জরুরি।

একটি অসাম্প্রদায়িক ও ঐক্যবদ্ধ সমাজ প্রতিষ্ঠার লক্ষ্যে সবাইকে সম্মিলিতভাবে এগিয়ে আসার আহ্বান জানিয়ে তিনি বলেন, পারস্পরিক শ্রদ্ধা, সহনশীলতা ও সম্প্রীতির পরিবেশ বজায় রাখার মাধ্যমেই একটি সুন্দর সমাজ গড়ে তোলা সম্ভব।

শ্রীশ্রী নিতাই চৈতন্য আশ্রমের আয়োজনে শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী উপলক্ষে অনুষ্ঠিত আলোচনা সভায় ধর্মীয় ও সামাজিক বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করা হয়।

আপনার মতামত লিখুন

বি পি নিউজ ২৪

শুক্রবার, ০৪ সেপ্টেম্বর ২০২৬

সম্প্রীতি রক্ষায় সবাইকে দায়িত্বশীল আচরণ করতে হবে: তারিকুল ইসলাম

প্রকাশের তারিখ : ০৪ সেপ্টেম্বর ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক: আরিফুর রহমান
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত বি পি নিউজ