বি পি নিউজ ২৪

শিল্প ও ব্যবসা খাতের সমস্যা নিয়ে জামায়াত আমীরের সঙ্গে বিকেএমইএ বৈঠক

প্রকাশ : ০৫ সেপ্টেম্বর ২০২৬ | প্রিন্ট সংস্করণ | ফটো কার্ড

শিল্প ও ব্যবসা খাতের সমস্যা নিয়ে জামায়াত আমীরের সঙ্গে বিকেএমইএ বৈঠক

বিরোধীদলীয় নেতা শফিকুর রহমানের সঙ্গে বিকেএমইএ প্রতিনিধি দলের বৈঠক

দেশের তৈরি পোশাক ও নিটওয়্যার শিল্পের বর্তমান পরিস্থিতি, জ্বালানি সংকট এবং ব্যবসা খাতের বিভিন্ন সমস্যা নিয়ে জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমীর ডা. শফিকুর রহমানের সঙ্গে বৈঠক করেছেন বাংলাদেশ নিটওয়্যার ম্যানুফ্যাকচারার্স অ্যান্ড এক্সপোর্টার্স অ্যাসোসিয়েশনের (বিকেএমইএ) নেতারা।

গত ২ সেপ্টেম্বর বুধবার রাত ৯টায় ঢাকার বসুন্ধরায় আমীরে জামায়াতের কার্যালয়ে এ সৌজন্য সাক্ষাৎ ও বৈঠক অনুষ্ঠিত হয়। বিকেএমইএ সভাপতি মোহাম্মদ হাতেমের নেতৃত্বে সংগঠনটির একটি প্রতিনিধি দল এতে অংশ নেয়।

বৈঠকে দেশের পোশাকশিল্পের সার্বিক অবস্থা নিয়ে আলোচনা হয়। বিশেষ করে শিল্প কারখানায় বিদ্যুৎ ও গ্যাসসহ জ্বালানি সংকট, ব্যাংকিং খাতের বিভিন্ন জটিলতা এবং ব্যবসা-বাণিজ্য পরিচালনায় বিদ্যমান প্রতিবন্ধকতা ও সম্ভাবনার বিষয়গুলো তুলে ধরেন ব্যবসায়ী নেতারা।

প্রতিনিধি দলের সদস্যরা শিল্প খাতের বিভিন্ন সমস্যা ও উদ্বেগের কথা বিরোধীদলীয় নেতার কাছে তুলে ধরেন। এ সময় ডা. শফিকুর রহমান তাদের বক্তব্য মনোযোগ দিয়ে শোনেন।

দেশের অর্থনীতি ও কর্মসংস্থান সৃষ্টিতে পোশাকশিল্পের গুরুত্বপূর্ণ ভূমিকার কথা উল্লেখ করে তিনি শিল্প খাতের বিদ্যমান সংকট ও সমস্যা নিরসনে প্রয়োজনীয় সহযোগিতা এবং উদ্যোগ গ্রহণের আশ্বাস দেন।

বৈঠকে বিকেএমইএ’র সিনিয়র সহ-সভাপতি অমল পোদ্দার, পরিচালক ও সাবেক নির্বাহী সভাপতি মনসুর আহমেদ, পরিচালক মো. জামাল উদ্দিন, পরিচালক মো. সালাউদ্দিন আহমেদ শামীম এবং পরিচালক মো. মনিরুজ্জামান উপস্থিত ছিলেন।

এ ছাড়া আইবিডব্লিউএফের মহাসচিব ডা. আনোয়ারুল আজিম এবং বিজিএমইএর স্ট্যান্ডিং কমিটির চেয়ারম্যান মোজাম্মেল হক ভূঁইয়াও বৈঠকে উপস্থিত ছিলেন।

বৈঠকে দেশের শিল্প ও ব্যবসা-বাণিজ্যের অগ্রগতিতে পারস্পরিক সহযোগিতার ওপর গুরুত্বারোপ করা হয়। পাশাপাশি বিনিয়োগের অনুকূল পরিবেশ সৃষ্টি এবং জাতীয় অর্থনীতিকে আরও শক্তিশালী করতে সংশ্লিষ্টদের সমন্বিতভাবে কাজ করার বিষয়েও আলোচনা হয়।

আপনার মতামত লিখুন

বি পি নিউজ ২৪

রোববার, ০৬ সেপ্টেম্বর ২০২৬

শিল্প ও ব্যবসা খাতের সমস্যা নিয়ে জামায়াত আমীরের সঙ্গে বিকেএমইএ বৈঠক

প্রকাশের তারিখ : ০৫ সেপ্টেম্বর ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক: আরিফুর রহমান
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত বি পি নিউজ