বি পি নিউজ ২৪

জুলাই যোদ্ধাদের পাশে থাকার স্বীকৃতি পেলেন নারায়ণগঞ্জের ডিসি

প্রকাশ : ০৬ সেপ্টেম্বর ২০২৬ | প্রিন্ট সংস্করণ | ফটো কার্ড

জুলাই যোদ্ধাদের পাশে থাকার স্বীকৃতি পেলেন নারায়ণগঞ্জের ডিসি
ছবি: সংগৃহীত

জুলাই যোদ্ধাদের চিকিৎসা ও পুনর্বাসনসহ বিভিন্ন কল্যাণমূলক বিষয়ে সহযোগিতার জন্য নারায়ণগঞ্জের জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মো. রায়হান কবিরকে সম্মাননা জানিয়েছে বাংলাদেশ জুলাই যোদ্ধা সংসদ।

রোববার (৬ সেপ্টেম্বর) জেলা প্রশাসকের কার্যালয়ে আয়োজিত এ সম্মাননা পর্বে সংগঠনের পক্ষ থেকে তাঁর হাতে প্রতিকৃতি সংবলিত একটি স্কেচ তুলে দেওয়া হয়। বাংলাদেশ জুলাই যোদ্ধা সংসদের সভাপতি আবু হাসান টিপু ও সাধারণ সম্পাদক এনআরবি মামুনের নেতৃত্বে সংগঠনের নেতারা এ সময় উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে সংগঠনের নেতৃবৃন্দ জানান, জুলাই যোদ্ধাদের মধ্যে এখনো অনেকে চিকিৎসাধীন রয়েছেন, আবার কেউ কেউ কর্মহীন অবস্থায় দিন কাটাচ্ছেন। তাদের বিষয়টি গুরুত্ব দিয়ে বিবেচনা করে দ্রুত চিকিৎসা সহায়তা এবং কর্মসংস্থানের সুযোগ তৈরিতে প্রয়োজনীয় উদ্যোগ নেওয়ার জন্য জেলা প্রশাসনের সহযোগিতা কামনা করেন তারা।

এ সময় জেলা প্রশাসক মো. রায়হান কবির জুলাই যোদ্ধাদের পাশে থাকার বিষয়ে তাঁর প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেন। তিনি বলেন, সরকারি সহায়তার পাশাপাশি জেলা প্রশাসনের পক্ষ থেকেও জুলাই যোদ্ধাদের জন্য প্রয়োজনীয় সহযোগিতা সর্বোচ্চ পর্যায়ে অব্যাহত রাখা হবে।

সম্মাননা প্রদান অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন আতিকুর রহমান রিফাত, ফাহমিদা খন্দকার এমী, হানিফ মিয়া, মোহাম্মদ রনি, সালাহ উদ্দিন, খোকন রাজ, সামসুজ্জামান বাবরসহ বাংলাদেশ জুলাই যোদ্ধা সংসদের অন্যান্য নেতৃবৃন্দ।

আপনার মতামত লিখুন

বি পি নিউজ ২৪

রোববার, ০৬ সেপ্টেম্বর ২০২৬

জুলাই যোদ্ধাদের পাশে থাকার স্বীকৃতি পেলেন নারায়ণগঞ্জের ডিসি

প্রকাশের তারিখ : ০৬ সেপ্টেম্বর ২০২৬

featured Image

জুলাই যোদ্ধাদের চিকিৎসা ও পুনর্বাসনসহ বিভিন্ন কল্যাণমূলক বিষয়ে সহযোগিতার জন্য নারায়ণগঞ্জের জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মো. রায়হান কবিরকে সম্মাননা জানিয়েছে বাংলাদেশ জুলাই যোদ্ধা সংসদ।

রোববার (৬ সেপ্টেম্বর) জেলা প্রশাসকের কার্যালয়ে আয়োজিত এ সম্মাননা পর্বে সংগঠনের পক্ষ থেকে তাঁর হাতে প্রতিকৃতি সংবলিত একটি স্কেচ তুলে দেওয়া হয়। বাংলাদেশ জুলাই যোদ্ধা সংসদের সভাপতি আবু হাসান টিপু ও সাধারণ সম্পাদক এনআরবি মামুনের নেতৃত্বে সংগঠনের নেতারা এ সময় উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে সংগঠনের নেতৃবৃন্দ জানান, জুলাই যোদ্ধাদের মধ্যে এখনো অনেকে চিকিৎসাধীন রয়েছেন, আবার কেউ কেউ কর্মহীন অবস্থায় দিন কাটাচ্ছেন। তাদের বিষয়টি গুরুত্ব দিয়ে বিবেচনা করে দ্রুত চিকিৎসা সহায়তা এবং কর্মসংস্থানের সুযোগ তৈরিতে প্রয়োজনীয় উদ্যোগ নেওয়ার জন্য জেলা প্রশাসনের সহযোগিতা কামনা করেন তারা।

এ সময় জেলা প্রশাসক মো. রায়হান কবির জুলাই যোদ্ধাদের পাশে থাকার বিষয়ে তাঁর প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেন। তিনি বলেন, সরকারি সহায়তার পাশাপাশি জেলা প্রশাসনের পক্ষ থেকেও জুলাই যোদ্ধাদের জন্য প্রয়োজনীয় সহযোগিতা সর্বোচ্চ পর্যায়ে অব্যাহত রাখা হবে।

সম্মাননা প্রদান অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন আতিকুর রহমান রিফাত, ফাহমিদা খন্দকার এমী, হানিফ মিয়া, মোহাম্মদ রনি, সালাহ উদ্দিন, খোকন রাজ, সামসুজ্জামান বাবরসহ বাংলাদেশ জুলাই যোদ্ধা সংসদের অন্যান্য নেতৃবৃন্দ।

বি পি নিউজ ২৪

সম্পাদক ও প্রকাশক: আরিফুর রহমান
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত বি পি নিউজ