বি পি নিউজ ২৪

ফতুল্লা মডেল থানা পরিদর্শনে চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট

প্রকাশ : ০৬ সেপ্টেম্বর ২০২৬ | প্রিন্ট সংস্করণ | ফটো কার্ড

ফতুল্লা মডেল থানা পরিদর্শনে চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট

নারায়ণগঞ্জের ফতুল্লা মডেল থানার আইনশৃঙ্খলা পরিস্থিতি ও পুলিশি কার্যক্রমের বিভিন্ন দিক সরেজমিনে দেখেছেন চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট কে এম মহিউদ্দীন। পরিদর্শন শেষে দায়িত্বশীলতার সঙ্গে কর্তব্য পালনের পাশাপাশি সাধারণ মানুষকে কার্যকর আইনগত সেবা দেওয়ার বিষয়ে পুলিশ কর্মকর্তাদের নির্দেশনা দেন তিনি।

রোববার (৬ সেপ্টেম্বর) ফতুল্লা মডেল থানায় গিয়ে থানার বিভিন্ন কার্যক্রম পর্যবেক্ষণ করেন চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট। এ সময় তাঁর সঙ্গে ছিলেন অতিরিক্ত চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মোহাম্মদ নুরুল হুদা চৌধুরী এবং সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট এম সাইফুল ইসলাম।

পরিদর্শনের সময় থানার সার্বিক ব্যবস্থাপনা, আইনশৃঙ্খলা পরিস্থিতি এবং পুলিশ সদস্যদের দায়িত্ব পালনের বিষয়গুলো খতিয়ে দেখেন কে এম মহিউদ্দীন। পরে থানায় দায়িত্ব পালনকারী কর্মকর্তাদের সঙ্গে তিনি মতবিনিময় করেন।

মতবিনিময়ে পুলিশ সদস্যদের পেশাগত দায়িত্ব যথাযথভাবে পালনের ওপর গুরুত্বারোপ করেন তিনি। একই সঙ্গে কাজে সততা, আন্তরিকতা ও নিষ্ঠা বজায় রেখে জনগণকে মানসম্মত ও প্রয়োজনীয় আইনগত সেবা নিশ্চিত করার নির্দেশনা দেন।

এ সময় ফতুল্লা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মাহবুব আলম, ডিউটি অফিসার এসআই শুভংকর বিশ্বাস, শিশু ডেস্কের দায়িত্বে থাকা এসআই মাফরোজা খানমসহ থানার বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা ও কর্মচারীরা উপস্থিত ছিলেন।

আপনার মতামত লিখুন

বি পি নিউজ ২৪

রোববার, ০৬ সেপ্টেম্বর ২০২৬

ফতুল্লা মডেল থানা পরিদর্শনে চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট

প্রকাশের তারিখ : ০৬ সেপ্টেম্বর ২০২৬

featured Image

নারায়ণগঞ্জের ফতুল্লা মডেল থানার আইনশৃঙ্খলা পরিস্থিতি ও পুলিশি কার্যক্রমের বিভিন্ন দিক সরেজমিনে দেখেছেন চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট কে এম মহিউদ্দীন। পরিদর্শন শেষে দায়িত্বশীলতার সঙ্গে কর্তব্য পালনের পাশাপাশি সাধারণ মানুষকে কার্যকর আইনগত সেবা দেওয়ার বিষয়ে পুলিশ কর্মকর্তাদের নির্দেশনা দেন তিনি।

রোববার (৬ সেপ্টেম্বর) ফতুল্লা মডেল থানায় গিয়ে থানার বিভিন্ন কার্যক্রম পর্যবেক্ষণ করেন চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট। এ সময় তাঁর সঙ্গে ছিলেন অতিরিক্ত চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মোহাম্মদ নুরুল হুদা চৌধুরী এবং সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট এম সাইফুল ইসলাম।

পরিদর্শনের সময় থানার সার্বিক ব্যবস্থাপনা, আইনশৃঙ্খলা পরিস্থিতি এবং পুলিশ সদস্যদের দায়িত্ব পালনের বিষয়গুলো খতিয়ে দেখেন কে এম মহিউদ্দীন। পরে থানায় দায়িত্ব পালনকারী কর্মকর্তাদের সঙ্গে তিনি মতবিনিময় করেন।

মতবিনিময়ে পুলিশ সদস্যদের পেশাগত দায়িত্ব যথাযথভাবে পালনের ওপর গুরুত্বারোপ করেন তিনি। একই সঙ্গে কাজে সততা, আন্তরিকতা ও নিষ্ঠা বজায় রেখে জনগণকে মানসম্মত ও প্রয়োজনীয় আইনগত সেবা নিশ্চিত করার নির্দেশনা দেন।

এ সময় ফতুল্লা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মাহবুব আলম, ডিউটি অফিসার এসআই শুভংকর বিশ্বাস, শিশু ডেস্কের দায়িত্বে থাকা এসআই মাফরোজা খানমসহ থানার বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা ও কর্মচারীরা উপস্থিত ছিলেন।

বি পি নিউজ ২৪

সম্পাদক ও প্রকাশক: আরিফুর রহমান
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত বি পি নিউজ