বি পি নিউজ ২৪

নারায়ণগঞ্জ প্রিপারেটরি স্কুলে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা

প্রকাশ : ০৭ সেপ্টেম্বর ২০২৬ | প্রিন্ট সংস্করণ | ফটো কার্ড

নারায়ণগঞ্জ প্রিপারেটরি স্কুলে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা

শিক্ষার গুণগত মান আরও উন্নত করতে অভিভাবকদের মতামত গ্রহণের পাশাপাশি এসএসসিতে জিপিএ-৫ ও প্রাথমিক বৃত্তি অর্জনকারী শিক্ষার্থীদের সংবর্ধনা দিয়েছে নারায়ণগঞ্জ প্রিপারেটরি স্কুল।

রোববার (৭ সেপ্টেম্বর) নারায়ণগঞ্জ প্রিপারেটরি স্কুলে আয়োজিত মতবিনিময় ও সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জের জেলা প্রশাসক মো. রায়হান কবির।

অনুষ্ঠানে অভিভাবকরা বিদ্যালয়ের পাঠদানের মান, শিক্ষার্থীদের নিরাপত্তা এবং শিক্ষা পরিবেশসহ বিভিন্ন বিষয় নিয়ে তাদের মতামত, পরামর্শ ও অভিযোগ তুলে ধরেন। জেলা প্রশাসক উপস্থিত অভিভাবকদের বক্তব্য মনোযোগ দিয়ে শোনেন এবং উত্থাপিত বিষয়গুলো পর্যালোচনা করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার আশ্বাস দেন।

পরে এসএসসি পরীক্ষায় জিপিএ-৫ অর্জনকারী এবং প্রাথমিক বৃত্তি পাওয়া শিক্ষার্থীদের পুরস্কার ও সংবর্ধনা প্রদান করা হয়।

এ সময় জেলা প্রশাসক মো. রায়হান কবির বলেন, শিক্ষা কেবল ভালো ফলাফল অর্জনের মধ্যেই সীমাবদ্ধ থাকা উচিত নয়। শিক্ষার্থীদের নৈতিকতা ও মানবিক মূল্যবোধ গড়ে তোলার পাশাপাশি সৃজনশীল চিন্তা এবং বাস্তব জীবনে কাজে লাগানোর মতো জ্ঞান অর্জনের ওপরও গুরুত্ব দিতে হবে।

মানসম্মত ও শিক্ষার্থীবান্ধব শিক্ষা পরিবেশ নিশ্চিত করতে শিক্ষক, অভিভাবক এবং শিক্ষা প্রতিষ্ঠানের সংশ্লিষ্ট সকলের সমন্বিত ভূমিকার প্রয়োজনীয়তার কথাও অনুষ্ঠানে গুরুত্ব পায়।

আপনার মতামত লিখুন

বি পি নিউজ ২৪

সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২৬

নারায়ণগঞ্জ প্রিপারেটরি স্কুলে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা

প্রকাশের তারিখ : ০৭ সেপ্টেম্বর ২০২৬

featured Image

শিক্ষার গুণগত মান আরও উন্নত করতে অভিভাবকদের মতামত গ্রহণের পাশাপাশি এসএসসিতে জিপিএ-৫ ও প্রাথমিক বৃত্তি অর্জনকারী শিক্ষার্থীদের সংবর্ধনা দিয়েছে নারায়ণগঞ্জ প্রিপারেটরি স্কুল।

রোববার (৭ সেপ্টেম্বর) নারায়ণগঞ্জ প্রিপারেটরি স্কুলে আয়োজিত মতবিনিময় ও সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জের জেলা প্রশাসক মো. রায়হান কবির।

অনুষ্ঠানে অভিভাবকরা বিদ্যালয়ের পাঠদানের মান, শিক্ষার্থীদের নিরাপত্তা এবং শিক্ষা পরিবেশসহ বিভিন্ন বিষয় নিয়ে তাদের মতামত, পরামর্শ ও অভিযোগ তুলে ধরেন। জেলা প্রশাসক উপস্থিত অভিভাবকদের বক্তব্য মনোযোগ দিয়ে শোনেন এবং উত্থাপিত বিষয়গুলো পর্যালোচনা করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার আশ্বাস দেন।

পরে এসএসসি পরীক্ষায় জিপিএ-৫ অর্জনকারী এবং প্রাথমিক বৃত্তি পাওয়া শিক্ষার্থীদের পুরস্কার ও সংবর্ধনা প্রদান করা হয়।

এ সময় জেলা প্রশাসক মো. রায়হান কবির বলেন, শিক্ষা কেবল ভালো ফলাফল অর্জনের মধ্যেই সীমাবদ্ধ থাকা উচিত নয়। শিক্ষার্থীদের নৈতিকতা ও মানবিক মূল্যবোধ গড়ে তোলার পাশাপাশি সৃজনশীল চিন্তা এবং বাস্তব জীবনে কাজে লাগানোর মতো জ্ঞান অর্জনের ওপরও গুরুত্ব দিতে হবে।

মানসম্মত ও শিক্ষার্থীবান্ধব শিক্ষা পরিবেশ নিশ্চিত করতে শিক্ষক, অভিভাবক এবং শিক্ষা প্রতিষ্ঠানের সংশ্লিষ্ট সকলের সমন্বিত ভূমিকার প্রয়োজনীয়তার কথাও অনুষ্ঠানে গুরুত্ব পায়।

বি পি নিউজ ২৪

সম্পাদক ও প্রকাশক: আরিফুর রহমান
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত বি পি নিউজ