বি পি নিউজ ২৪

ফতুল্লায় ৮০ ইয়াবা ও ১ কেজি ২০০ গ্রাম গাঁজাসহ মাদক কারবারি গ্রেপ্তার

প্রকাশ : ০৮ সেপ্টেম্বর ২০২৬ | প্রিন্ট সংস্করণ | ফটো কার্ড

ফতুল্লায় ৮০ ইয়াবা ও ১ কেজি ২০০ গ্রাম গাঁজাসহ মাদক কারবারি গ্রেপ্তার

ফতুল্লায় ৮০ ইয়াবা ও ১ কেজি ২০০ গ্রাম গাঁজাসহ মাদক কারবারি গ্রেপ্তার

নারায়ণগঞ্জের ফতুল্লায় পৃথক ধরনের মাদকদ্রব্য ইয়াবা ও গাঁজাসহ রিপন কাজী (৫৬) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ। তার বিরুদ্ধে এর আগেও একাধিক মাদক মামলা রয়েছে বলে জানিয়েছে পুলিশ।

শনিবার (৬ সেপ্টেম্বর) বিকেল পৌনে ৫টার দিকে ফতুল্লার দাপা ইদ্রাকপুর এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।

পুলিশ জানায়, নারায়ণগঞ্জের পুলিশ সুপার মোহাম্মদ হাবিবুর রহমানের নির্দেশনায় ফতুল্লা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মাহবুব আলমের তত্ত্বাবধানে এএসআই (নিঃ) আব্দুল হামিদ খাঁনের নেতৃত্বে পুলিশের একটি দল অভিযান পরিচালনা করে।

অভিযানকালে দাপা ইদ্রাকপুর এলাকায় রিপন কাজীর বাড়ির সামনের বালুর মাঠ থেকে তাকে আটক করা হয়। এ সময় তার কাছ থেকে ৮০ পিস ইয়াবা ট্যাবলেট এবং ১ কেজি ২০০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়েছে বলে পুলিশ জানিয়েছে।

গ্রেপ্তার রিপন কাজী দাপা ইদ্রাকপুর এলাকার বাসিন্দা। পুলিশি রেকর্ড যাচাই করে তার বিরুদ্ধে একাধিক মাদকসংক্রান্ত মামলা থাকার তথ্য পাওয়া গেছে।

এ ঘটনায় গ্রেপ্তার ব্যক্তির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়েছে।

ফতুল্লা মডেল থানা পুলিশ জানিয়েছে, মাদকসহ সব ধরনের অপরাধ দমনে তাদের অভিযান অব্যাহত থাকবে।

আপনার মতামত লিখুন

বি পি নিউজ ২৪

মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর ২০২৬

ফতুল্লায় ৮০ ইয়াবা ও ১ কেজি ২০০ গ্রাম গাঁজাসহ মাদক কারবারি গ্রেপ্তার

প্রকাশের তারিখ : ০৮ সেপ্টেম্বর ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক: আরিফুর রহমান
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত বি পি নিউজ