নারায়ণগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য আজহারুল ইসলাম মান্নানের দ্রুত রোগমুক্তি ও সুস্থতা কামনা করে সিদ্ধিরগঞ্জে মিলাদ ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়েছে।
সোমবার (৭ সেপ্টেম্বর) বাদ আসর সিদ্ধিরগঞ্জের ১ নম্বর ওয়ার্ডের মিজমিজি বাতানপাড়া ক্যানেলপাড় এলাকায় এ আয়োজন অনুষ্ঠিত হয়। সিদ্ধিরগঞ্জ ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান এবং ১ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি রওশন আলীর উদ্যোগে মিলাদ ও দোয়া মাহফিলটির আয়োজন করা হয়।
অনুষ্ঠানে বিশেষ দোয়ায় সংসদ সদস্য আজহারুল ইসলাম মান্নানের আশু সুস্থতা ও দীর্ঘায়ু কামনা করা হয়।
এর আগে সংক্ষিপ্ত আলোচনা সভায় রওশন আলী উপস্থিত সবার কাছে এমপি মান্নানের জন্য দোয়া প্রার্থনা করেন। তিনি বলেন, আজহারুল ইসলাম মান্নান একজন ভালো মনের মানুষ। আল্লাহ যেন তাকে দ্রুত সুস্থ করে আবারও মানুষের মাঝে ফিরিয়ে দেন এবং তিনি যেন এলাকার উন্নয়নে কাজ চালিয়ে যেতে পারেন।
মিলাদ ও দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন সিদ্ধিরগঞ্জ থানা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক এম এ হালিম জুয়েল, সাবেক সহ-সাংগঠনিক সম্পাদক জয়নাল আবেদীন, নারায়ণগঞ্জ মহানগর যুবদলের সদস্য শহিদুল ইসলাম, ১ নম্বর ওয়ার্ড বিএনপির যুগ্ম সম্পাদক আফজাল হোসেন ও মফিজুল ইসলাম, মহানগর ছাত্রদলের সাবেক সহ-সভাপতি রোমান হোসেন, আব্দুল কাদির এবং সিদ্ধিরগঞ্জ থানা মৎস্যজীবী দলের সহ-সভাপতি জনি হোসেনসহ বিএনপি ও এর অঙ্গসংগঠনের নেতাকর্মীরা।

মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর ২০২৬
প্রকাশের তারিখ : ০৮ সেপ্টেম্বর ২০২৬

আপনার মতামত লিখুন