বি পি নিউজ ২৪

নারায়ণগঞ্জে আন্তর্জাতিক সাক্ষরতা দিবস উদযাপন

প্রকাশ : ০৮ সেপ্টেম্বর ২০২৬ | প্রিন্ট সংস্করণ | ফটো কার্ড

নারায়ণগঞ্জে আন্তর্জাতিক সাক্ষরতা দিবস উদযাপন

মানুষ, পৃথিবী ও সমৃদ্ধির জন্য সাক্ষরতা’ প্রতিপাদ্যকে সামনে রেখে নারায়ণগঞ্জে আন্তর্জাতিক সাক্ষরতা দিবস-২০২৬ পালন করা হয়েছে। দিবসটি উপলক্ষে জেলা প্রশাসনের উদ্যোগে র‍্যালি ও আলোচনা সভার আয়োজন করা হয়।

সোমবার (৮ সেপ্টেম্বর) সকালে জেলা প্রশাসকের কার্যালয় প্রাঙ্গণ থেকে একটি র‍্যালি বের করা হয়। পরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয় আলোচনা সভা।

কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জের জেলা প্রশাসক মো. রায়হান কবির। এছাড়া বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক এবং বিভিন্ন শ্রেণি-পেশার প্রতিনিধিরা অনুষ্ঠানে অংশ নেন।

আলোচনা সভায় জেলা প্রশাসক বলেন, সাক্ষরতার অর্থ কেবল পড়তে ও লিখতে পারা নয়। মানুষের জ্ঞান, দক্ষতা, সচেতনতা এবং আত্মনির্ভরশীলতা অর্জনের ক্ষেত্রেও সাক্ষরতার গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে।

তিনি একটি জ্ঞাননির্ভর, দক্ষ ও সমৃদ্ধ সমাজ গঠনে সবার জন্য মানসম্মত এবং অন্তর্ভুক্তিমূলক শিক্ষা নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ করেন।

আন্তর্জাতিক সাক্ষরতা দিবস উপলক্ষে আয়োজিত এ কর্মসূচিতে শিক্ষা ও সাক্ষরতার প্রসারে সম্মিলিতভাবে কাজ করার প্রয়োজনীয়তার কথাও তুলে ধরা হয়।

আপনার মতামত লিখুন

বি পি নিউজ ২৪

মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর ২০২৬

নারায়ণগঞ্জে আন্তর্জাতিক সাক্ষরতা দিবস উদযাপন

প্রকাশের তারিখ : ০৮ সেপ্টেম্বর ২০২৬

featured Image

মানুষ, পৃথিবী ও সমৃদ্ধির জন্য সাক্ষরতা’ প্রতিপাদ্যকে সামনে রেখে নারায়ণগঞ্জে আন্তর্জাতিক সাক্ষরতা দিবস-২০২৬ পালন করা হয়েছে। দিবসটি উপলক্ষে জেলা প্রশাসনের উদ্যোগে র‍্যালি ও আলোচনা সভার আয়োজন করা হয়।

সোমবার (৮ সেপ্টেম্বর) সকালে জেলা প্রশাসকের কার্যালয় প্রাঙ্গণ থেকে একটি র‍্যালি বের করা হয়। পরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয় আলোচনা সভা।

কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জের জেলা প্রশাসক মো. রায়হান কবির। এছাড়া বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক এবং বিভিন্ন শ্রেণি-পেশার প্রতিনিধিরা অনুষ্ঠানে অংশ নেন।

আলোচনা সভায় জেলা প্রশাসক বলেন, সাক্ষরতার অর্থ কেবল পড়তে ও লিখতে পারা নয়। মানুষের জ্ঞান, দক্ষতা, সচেতনতা এবং আত্মনির্ভরশীলতা অর্জনের ক্ষেত্রেও সাক্ষরতার গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে।

তিনি একটি জ্ঞাননির্ভর, দক্ষ ও সমৃদ্ধ সমাজ গঠনে সবার জন্য মানসম্মত এবং অন্তর্ভুক্তিমূলক শিক্ষা নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ করেন।

আন্তর্জাতিক সাক্ষরতা দিবস উপলক্ষে আয়োজিত এ কর্মসূচিতে শিক্ষা ও সাক্ষরতার প্রসারে সম্মিলিতভাবে কাজ করার প্রয়োজনীয়তার কথাও তুলে ধরা হয়।

বি পি নিউজ ২৪

সম্পাদক ও প্রকাশক: আরিফুর রহমান
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত বি পি নিউজ