বি পি নিউজ ২৪

বক্তাবলী স্বেচ্ছাসেবক দলের নতুন কমিটি নিয়ে তৃণমূলের ক্ষোভ, বিতর্কিত কয়েকজনকে নিয়ে প্রশ্ন

বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল বক্তাবলী ইউনিয়ন শাখার ২১ সদস্যবিশিষ্ট আহ্বায়ক কমিটি ঘোষণার পর কমিটির কয়েকজন সদস্যকে নিয়ে তৃণমূল নেতাকর্মীদের মধ্যে ক্ষোভ ও অসন্তোষ দেখা দিয়েছে।

সম্প্রতি প্রকাশিত কমিটির তালিকায় কামাল প্রধানকে আহ্বায়ক এবং মো. পিন্টুকে সদস্য সচিব করা হয়েছে। এছাড়া মো. আবুল কাশেমকে সিনিয়র যুগ্ম আহ্বায়ক, সোহরাব ভূঁইয়াকে যুগ্ম আহ্বায়ক এবং মাহমুদুল্লাহকে যুগ্ম আহ্বায়কসহ ২১ সদস্যের কমিটিতে বিভিন্ন পদ দেওয়া হয়েছে।

তৃণমূল নেতাকর্মীদের অভিযোগ, দীর্ঘদিন দলের সঙ্গে থেকে আন্দোলন-সংগ্রাম ও রাজনৈতিক প্রতিকূলতার মধ্যে থাকা অনেক নেতাকর্মীকে কমিটিতে যথাযথভাবে মূল্যায়ন করা হয়নি। বিপরীতে কয়েকজনের অতীত রাজনৈতিক কর্মকাণ্ড নিয়ে প্রশ্ন থাকলেও তাদের গুরুত্বপূর্ণ পদ দেওয়া হয়েছে বলে দাবি তাদের।

আহ্বায়ক কামাল প্রধানকে নিয়ে ক্ষোভ প্রকাশ করে নেতাকর্মীরা বলেন, ২০২৪ সালের ৫ আগস্টের গণঅভ্যুত্থানের পর তিনি দীর্ঘ প্রায় ১২ বছর পর দেশে ফিরেছেন। তাদের প্রশ্ন, দীর্ঘদিন দলের জন্য ত্যাগ স্বীকার করা এবং বিভিন্ন সময় নির্যাতন-নিপীড়নের শিকার হওয়া নেতাকর্মীরা যেখানে মূল্যায়নের অপেক্ষায় ছিলেন, সেখানে দীর্ঘদিন প্রবাসে থাকা একজন দেশে ফিরে দলের সুসময়েই গুরুত্বপূর্ণ পদ পেলেন কীভাবে?

তবে কামাল প্রধানের রাজনৈতিক কর্মকাণ্ড ও দেশে না থাকার বিষয়ে উত্থাপিত এসব বক্তব্য তৃণমূল নেতাকর্মীদের অভিযোগ হিসেবে জানা গেছে।

অন্যদিকে সদস্য সচিব মো. পিন্টুকে নিয়েও রয়েছে নেতাকর্মীদের অভিযোগ। তাদের দাবি, সদ্য অনুষ্ঠিত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে তিনি বিএনপির মনোনীত প্রার্থীর পরিবর্তে দলের বিদ্রোহী প্রার্থী শাহ আলমের হরিণ প্রতীকের পক্ষে নির্বাচনী কার্যক্রমে অংশ নিয়েছিলেন। এ কারণে দলীয় প্রার্থীর পরাজয়ে তার ভূমিকা ছিল বলে অভিযোগ করেন তারা।

এছাড়া সিনিয়র যুগ্ম আহ্বায়ক মো. আবুল কাশেমের বিরুদ্ধেও একই ধরনের অভিযোগ তুলেছেন নেতাকর্মীরা। তাদের দাবি, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে তিনি বিএনপির বিদ্রোহী প্রার্থী গিয়াস উদ্দিনের ফুটবল প্রতীকের পক্ষে নির্বাচনী কার্যক্রমে অংশ নিয়েছিলেন।

কমিটির সোহরাব ভূঁইয়াকে নিয়েও প্রশ্ন তুলেছেন তৃণমূলের কয়েকজন নেতাকর্মী। তাদের দাবি, তিনি এর আগে দল থেকে বহিষ্কৃত হয়েছিলেন। এমন একজনকে নতুন কমিটিতে গুরুত্বপূর্ণ পদ দেওয়ায় তারা বিস্ময় প্রকাশ করেছেন।

অন্যদিকে মাহমুদুল্লাহর বিরুদ্ধেও অভিযোগ রয়েছে, তিনি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিদ্রোহী প্রার্থী শাহ আলমের হরিণ প্রতীকের পক্ষে নির্বাচন করেছিলেন।

তৃণমূল নেতাকর্মীদের প্রশ্ন, দলীয় সিদ্ধান্তের বাইরে গিয়ে যারা নির্বাচনে বিদ্রোহী প্রার্থীর পক্ষে অবস্থান নিয়েছিলেন বলে অভিযোগ রয়েছে, তাদেরকে নতুন কমিটিতে গুরুত্বপূর্ণ দায়িত্ব দেওয়ার ক্ষেত্রে কী ধরনের মূল্যায়ন করা হয়েছে।

তারা বলেন, বক্তাবলী ইউনিয়নে যারা দীর্ঘদিন ধরে বিএনপির রাজনীতির সঙ্গে যুক্ত, আন্দোলন-সংগ্রামে মাঠে ছিলেন এবং দলের দুঃসময়ে পাশে থেকেছেন তাদের ত্যাগ ও ভূমিকা বিবেচনা করে কমিটি পুনর্মূল্যায়ন করা প্রয়োজন।

আপনার মতামত লিখুন

বি পি নিউজ ২৪

বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬

বক্তাবলী স্বেচ্ছাসেবক দলের নতুন কমিটি নিয়ে তৃণমূলের ক্ষোভ, বিতর্কিত কয়েকজনকে নিয়ে প্রশ্ন

প্রকাশের তারিখ : ০৯ সেপ্টেম্বর ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক: আরিফুর রহমান
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত বি পি নিউজ