বি পি নিউজ ২৪

নারায়ণগঞ্জে বিশেষ অভিযানে ৩০ মাদকসেবী গ্রেপ্তার

প্রকাশ : ১১ সেপ্টেম্বর ২০২৬ | প্রিন্ট সংস্করণ | ফটো কার্ড

নারায়ণগঞ্জে বিশেষ অভিযানে ৩০ মাদকসেবী গ্রেপ্তার

নারায়ণগঞ্জে বিশেষ অভিযানে ৩০ মাদকসেবী গ্রেপ্তার

নারায়ণগঞ্জ জেলার পাঁচটি থানা এলাকায় বিশেষ মাদকবিরোধী অভিযান চালিয়ে মোট ৩০ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তারদের মধ্যে অধিকাংশই মাদকসেবী বলে জানিয়েছে জেলা পুলিশ।

বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) নারায়ণগঞ্জ জেলা পুলিশ সুপারের নির্দেশনায় এবং দায়িত্বপ্রাপ্ত ঊর্ধ্বতন কর্মকর্তাদের তত্ত্বাবধানে বিভিন্ন থানা পুলিশ নিজ নিজ এলাকায় এ বিশেষ অভিযান পরিচালনা করে।

অভিযানে নারায়ণগঞ্জ সদর মডেল থানা এলাকায় সর্বাধিক ১১ জন মাদকসেবীকে গ্রেপ্তার করা হয়। একই সংখ্যক, অর্থাৎ ১১ জনকে গ্রেপ্তার করেছে সিদ্ধিরগঞ্জ থানা পুলিশ।

এ ছাড়া বন্দর থানা এলাকায় অভিযান চালিয়ে ৩ জন, রূপগঞ্জ থানা এলাকায় ৪ জন এবং সোনারগাঁও থানা এলাকায় ১ জনকে গ্রেপ্তার করা হয়েছে।

জেলা পুলিশের দেওয়া তথ্য অনুযায়ী, পাঁচটি থানা এলাকায় পরিচালিত বিশেষ অভিযানে সর্বমোট ৩০ জনকে গ্রেপ্তার করা হয়েছে। এর মধ্যে সোনারগাঁওয়ে গ্রেপ্তার একজনকে মাদক ব্যবসায়ী হিসেবে উল্লেখ করা হয়েছে।

মাদক ও সংশ্লিষ্ট অপরাধ নিয়ন্ত্রণে নারায়ণগঞ্জ জেলার বিভিন্ন এলাকায় পুলিশের বিশেষ অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছে পুলিশ।

আপনার মতামত লিখুন

বি পি নিউজ ২৪

শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬

নারায়ণগঞ্জে বিশেষ অভিযানে ৩০ মাদকসেবী গ্রেপ্তার

প্রকাশের তারিখ : ১১ সেপ্টেম্বর ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক: আরিফুর রহমান
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত বি পি নিউজ