বি পি নিউজ ২৪

চাষাঢ়া থেকে লিংক রোড পরিচ্ছন্ন করার উদ্যোগ, ডেঙ্গু প্রতিরোধে অভিযান

প্রকাশ : ১২ সেপ্টেম্বর ২০২৬ | প্রিন্ট সংস্করণ | ফটো কার্ড

চাষাঢ়া থেকে লিংক রোড পরিচ্ছন্ন করার উদ্যোগ, ডেঙ্গু প্রতিরোধে অভিযান

ডেঙ্গুমুক্ত নারায়ণগঞ্জ গড়তে সব উপজেলায় একযোগে পরিচ্ছন্নতা অভিযান

ডেঙ্গুর বিস্তার রোধ এবং পরিচ্ছন্ন পরিবেশ নিশ্চিত করতে নারায়ণগঞ্জ জেলার সব উপজেলায় একযোগে ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা করা হয়েছে। প্রধানমন্ত্রীর নির্দেশনা অনুযায়ী ‘দেশব্যাপী ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান–২০২৬’ কর্মসূচির অংশ হিসেবে জেলা প্রশাসন, নারায়ণগঞ্জ এ উদ্যোগ গ্রহণ করে।

কর্মসূচির শুরুতে প্রধানমন্ত্রীর ভিডিও কনফারেন্সের মাধ্যমে উদ্বোধনী অনুষ্ঠানে সরাসরি অংশগ্রহণ করেন সংশ্লিষ্টরা। পরে জেলার বিভিন্ন এলাকায় ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতা বাড়াতে র‍্যালির আয়োজন করা হয়।

র‍্যালি শেষে গুরুত্বপূর্ণ সড়ক ও বিভিন্ন এলাকায় পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা করা হয়। এ সময় এডিস মশার সম্ভাব্য প্রজননস্থল চিহ্নিত ও ধ্বংস করার পাশাপাশি জমে থাকা পানি অপসারণ এবং পরিবেশ পরিচ্ছন্ন রাখার বিষয়ে গুরুত্ব দেওয়া হয়।

কর্মসূচির মাধ্যমে সাধারণ মানুষকে নিজ নিজ বাড়ি, কর্মস্থল এবং আশপাশের পরিবেশ নিয়মিত পরিষ্কার রাখার আহ্বান জানানো হয়। ডেঙ্গু প্রতিরোধে শুধু সরকারি উদ্যোগ যথেষ্ট নয় উল্লেখ করে এতে সর্বস্তরের মানুষের সক্রিয় অংশগ্রহণের প্রয়োজনীয়তার কথাও তুলে ধরা হয়।

এদিকে নারায়ণগঞ্জ শহরের চাষাঢ়া থেকে লিংক রোড পর্যন্ত পুরো সড়ক পরিচ্ছন্ন করার উদ্যোগ নেওয়া হয়েছে। সংশ্লিষ্টদের লক্ষ্য, গুরুত্বপূর্ণ এই সড়কটি পরিচ্ছন্ন রাখার পাশাপাশি আশপাশের পরিবেশেও নিয়মিত পরিচ্ছন্নতা কার্যক্রম জোরদার করা।

সরকারি সংস্থাগুলোর পাশাপাশি সাধারণ মানুষের সম্মিলিত অংশগ্রহণের মাধ্যমে একটি পরিচ্ছন্ন ও ডেঙ্গুমুক্ত নারায়ণগঞ্জ গড়ে তোলার আহ্বান জানানো হয়েছে।

আপনার মতামত লিখুন

বি পি নিউজ ২৪

শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬

চাষাঢ়া থেকে লিংক রোড পরিচ্ছন্ন করার উদ্যোগ, ডেঙ্গু প্রতিরোধে অভিযান

প্রকাশের তারিখ : ১২ সেপ্টেম্বর ২০২৬

featured Image

ডেঙ্গুমুক্ত নারায়ণগঞ্জ গড়তে সব উপজেলায় একযোগে পরিচ্ছন্নতা অভিযান

ডেঙ্গুর বিস্তার রোধ এবং পরিচ্ছন্ন পরিবেশ নিশ্চিত করতে নারায়ণগঞ্জ জেলার সব উপজেলায় একযোগে ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা করা হয়েছে। প্রধানমন্ত্রীর নির্দেশনা অনুযায়ী ‘দেশব্যাপী ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান–২০২৬’ কর্মসূচির অংশ হিসেবে জেলা প্রশাসন, নারায়ণগঞ্জ এ উদ্যোগ গ্রহণ করে।

কর্মসূচির শুরুতে প্রধানমন্ত্রীর ভিডিও কনফারেন্সের মাধ্যমে উদ্বোধনী অনুষ্ঠানে সরাসরি অংশগ্রহণ করেন সংশ্লিষ্টরা। পরে জেলার বিভিন্ন এলাকায় ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতা বাড়াতে র‍্যালির আয়োজন করা হয়।

র‍্যালি শেষে গুরুত্বপূর্ণ সড়ক ও বিভিন্ন এলাকায় পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা করা হয়। এ সময় এডিস মশার সম্ভাব্য প্রজননস্থল চিহ্নিত ও ধ্বংস করার পাশাপাশি জমে থাকা পানি অপসারণ এবং পরিবেশ পরিচ্ছন্ন রাখার বিষয়ে গুরুত্ব দেওয়া হয়।

কর্মসূচির মাধ্যমে সাধারণ মানুষকে নিজ নিজ বাড়ি, কর্মস্থল এবং আশপাশের পরিবেশ নিয়মিত পরিষ্কার রাখার আহ্বান জানানো হয়। ডেঙ্গু প্রতিরোধে শুধু সরকারি উদ্যোগ যথেষ্ট নয় উল্লেখ করে এতে সর্বস্তরের মানুষের সক্রিয় অংশগ্রহণের প্রয়োজনীয়তার কথাও তুলে ধরা হয়।

এদিকে নারায়ণগঞ্জ শহরের চাষাঢ়া থেকে লিংক রোড পর্যন্ত পুরো সড়ক পরিচ্ছন্ন করার উদ্যোগ নেওয়া হয়েছে। সংশ্লিষ্টদের লক্ষ্য, গুরুত্বপূর্ণ এই সড়কটি পরিচ্ছন্ন রাখার পাশাপাশি আশপাশের পরিবেশেও নিয়মিত পরিচ্ছন্নতা কার্যক্রম জোরদার করা।

সরকারি সংস্থাগুলোর পাশাপাশি সাধারণ মানুষের সম্মিলিত অংশগ্রহণের মাধ্যমে একটি পরিচ্ছন্ন ও ডেঙ্গুমুক্ত নারায়ণগঞ্জ গড়ে তোলার আহ্বান জানানো হয়েছে।

বি পি নিউজ ২৪

সম্পাদক ও প্রকাশক: আরিফুর রহমান
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত বি পি নিউজ