জাতীয় ছাত্রশক্তির প্রথম কাউন্সিলে বিশেষ অতিথি এমপি আব্দুল্লাহ আল আমিন
জাতীয় ছাত্রশক্তির প্রথম কাউন্সিলে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য এবং জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)–এর যুগ্ম সদস্য সচিব অ্যাডভোকেট আব্দুল্লাহ আল আমিন।
কাউন্সিলের বিভিন্ন কার্যক্রম পরিদর্শনের পাশাপাশি নির্বাচন প্রক্রিয়াও ঘুরে দেখেন তিনি।
এ সময় নির্বাচিত প্রতিনিধিদের আগাম শুভেচ্ছা ও অভিনন্দন জানান নারায়ণগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য আব্দুল্লাহ আল আমিন। একই সঙ্গে নির্বাচিতরা দায়িত্বশীল ভূমিকা পালনের মাধ্যমে ছাত্রসমাজের কল্যাণে কাজ করবেন বলে আশাবাদ ব্যক্ত করেন তিনি।
ছাত্রসমাজের স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে দায়িত্বশীল ও কার্যকর ভূমিকা রাখার মাধ্যমে নির্বাচিত প্রতিনিধিরা সংগঠনের কার্যক্রমকে আরও গতিশীল করবেন বলেও প্রত্যাশা করেন এনসিপির এই যুগ্ম সদস্য সচিব।

শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬
প্রকাশের তারিখ : ১২ সেপ্টেম্বর ২০২৬

আপনার মতামত লিখুন