তারাবোতে ডেঙ্গু প্রতিরোধে ৩ মাসব্যাপী বিশেষ কর্মসূচি ও সচেতনতামূলক র্যালি
ডেঙ্গুর বিস্তার রোধে জনসচেতনতা বৃদ্ধি এবং পরিচ্ছন্ন পরিবেশ নিশ্চিত করতে নারায়ণগঞ্জের রূপগঞ্জে তারাবো পৌরসভার উদ্যোগে তিন মাসব্যাপী বিশেষ কর্মসূচি শুরু হয়েছে। দেশব্যাপী ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান–২০২৬ উপলক্ষে এ কর্মসূচির অংশ হিসেবে সচেতনতামূলক র্যালিও অনুষ্ঠিত হয়েছে।
তারাবো পৌরসভা ও রূপগঞ্জ উপজেলা প্রশাসনের উদ্যোগে আয়োজিত এ কর্মসূচিতে ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতা বাড়ানো, এডিস মশার সম্ভাব্য প্রজননস্থল ধ্বংস এবং বসবাসের পরিবেশ পরিষ্কার-পরিচ্ছন্ন রাখার বিষয়ে গুরুত্বারোপ করা হয়।
কর্মসূচিতে তারাবো পৌরসভার প্রশাসক মো. সাইফুল ইসলাম বলেন, ডেঙ্গু প্রতিরোধ কেবল প্রশাসনের একার দায়িত্ব নয়। এ জন্য সমাজের প্রতিটি নাগরিককে নিজ নিজ অবস্থান থেকে সচেতন হতে হবে।
তিনি বলেন, বাড়ি, আঙিনা এবং আশপাশের পরিবেশ নিয়মিত পরিষ্কার রাখতে হবে। কোনো স্থানেই পানি জমতে দেওয়া যাবে না। কারণ জমে থাকা পানিতে এডিস মশার প্রজনন হতে পারে।
পৌর প্রশাসক আরও বলেন, প্রশাসনের পাশাপাশি সাধারণ মানুষের সম্মিলিত সচেতনতা ও সক্রিয় অংশগ্রহণের মাধ্যমেই ডেঙ্গুর বিস্তার কার্যকরভাবে প্রতিরোধ করা সম্ভব।
এ সময় সবাইকে নিজ নিজ ঘরবাড়ি ও আশপাশ পরিষ্কার রাখা, জমে থাকা পানি অপসারণ এবং এডিস মশার প্রজননস্থল ধ্বংসে উদ্যোগী হওয়ার আহ্বান জানানো হয়। ডেঙ্গুর বিরুদ্ধে সামাজিক প্রতিরোধ গড়ে তুলতে তিন মাসব্যাপী এ বিশেষ কর্মসূচিতে সর্বস্তরের মানুষের অংশগ্রহণ কামনা করা হয়েছে।

শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬
প্রকাশের তারিখ : ১২ সেপ্টেম্বর ২০২৬

আপনার মতামত লিখুন