বি পি নিউজ ২৪

নারায়ণগঞ্জে পরিবহন শ্রমিকদের নিয়ে মতবিনিময় ও সাধারণ সভা

প্রকাশ : ১১ সেপ্টেম্বর ২০২৬ | প্রিন্ট সংস্করণ | ফটো কার্ড

নারায়ণগঞ্জে পরিবহন শ্রমিকদের নিয়ে মতবিনিময় ও সাধারণ সভা

নারায়ণগঞ্জে পরিবহন শ্রমিকদের নিয়ে মতবিনিময় ও সাধারণ সভা

পরিবহন খাতের শ্রমিকদের অধিকার, কল্যাণ ও সাংগঠনিক কার্যক্রমকে আরও গতিশীল করার লক্ষ্যে নারায়ণগঞ্জে পরিবহন শ্রমিকদের সঙ্গে মতবিনিময় ও সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (১১ সেপ্টেম্বর) সকালে বাংলাদেশ পরিবহন শ্রমিক ফেডারেশন নারায়ণগঞ্জ জেলা শাখার উদ্যোগে এ সভার আয়োজন করা হয়। এতে জেলার বিভিন্ন এলাকার শতাধিক পরিবহন শ্রমিক অংশ নেন।

সভায় সংগঠনের কেন্দ্রীয় সহ-সাধারণ সম্পাদক খিজির আব্দুস সালাম প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। নারায়ণগঞ্জ জেলা শাখার সভাপতি মাওলানা মিজানুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানটি পরিচালনা করেন সংগঠনের জেলা শাখার সাধারণ সম্পাদক মিজানুর রহমান খান।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন নারায়ণগঞ্জ জেলা শাখার তদারককারী মাওলানা মুজিবুর রহমান মিয়াজী, জেলা সভাপতি আব্দুল মান্নান, সাধারণ সম্পাদক মো. রিদওয়ানুল আজিম এবং অর্থ সম্পাদক আব্দুর রহমান।

আলোচনায় পরিবহন শ্রমিকদের বিভিন্ন সুযোগ-সুবিধা, ন্যায্য অধিকার সংরক্ষণ এবং পরিবহন খাতের সামগ্রিক কল্যাণ নিয়ে মতবিনিময় করা হয়। পাশাপাশি সংগঠনের মাসব্যাপী যোগাযোগ অভিযানকে সফল করতে শ্রমিকদের সক্রিয় অংশগ্রহণের ওপর গুরুত্ব দেওয়া হয়।

বক্তারা বলেন, পরিবহন খাতের সঙ্গে সংশ্লিষ্ট শ্রমিকদের স্বার্থ ও অধিকার রক্ষায় সম্মিলিত উদ্যোগ প্রয়োজন। এজন্য শ্রমিকদের মধ্যে পারস্পরিক সহযোগিতা ও ঐক্য আরও জোরদার করার আহ্বান জানান তারা।

মাসব্যাপী যোগাযোগ অভিযানকে সামনে রেখে পরিবহন শ্রমিকদের সংগঠিত করা এবং তাদের বিভিন্ন বিষয় নিয়ে ধারাবাহিকভাবে কাজ করার ওপরও সভায় গুরুত্বারোপ করা হয়।

আপনার মতামত লিখুন

বি পি নিউজ ২৪

শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬

নারায়ণগঞ্জে পরিবহন শ্রমিকদের নিয়ে মতবিনিময় ও সাধারণ সভা

প্রকাশের তারিখ : ১১ সেপ্টেম্বর ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক: আরিফুর রহমান
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত বি পি নিউজ