বি পি নিউজ ২৪

দলীয় বিভেদ নয়, উন্নয়নের স্বার্থে এক হতে হবে: আব্দুল্লাহ আল আমিন

প্রকাশ : ১২ সেপ্টেম্বর ২০২৬ | প্রিন্ট সংস্করণ | ফটো কার্ড

দলীয় বিভেদ নয়, উন্নয়নের স্বার্থে এক হতে হবে: আব্দুল্লাহ আল আমিন

রাজনৈতিক বিভেদ ভুলে ঐক্যবদ্ধভাবে গড়তে হবে সুন্দর আলিগঞ্জ: আব্দুল্লাহ আল আমিন

এলাকার উন্নয়ন ও নাগরিক সমস্যা সমাধানে রাজনৈতিক বিভেদ ভুলে দল-মত নির্বিশেষে সবাইকে একসঙ্গে কাজ করার আহ্বান জানিয়েছেন নারায়ণগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট আব্দুল্লাহ আল আমিন।

আলিগঞ্জ পঞ্চায়েত কমিটির অভিষেক অনুষ্ঠানে উপস্থিত হয়ে তিনি বলেন, পঞ্চায়েত কোনো রাজনৈতিক বিভাজনের জায়গা নয়। এলাকার মানুষের কল্যাণ, নাগরিক সুবিধা নিশ্চিত করা এবং সার্বিক উন্নয়নে এটি একটি সম্মিলিত উদ্যোগের ক্ষেত্র হিসেবে কাজ করবে।

তিনি বলেন, পানি সংকট, জলাবদ্ধতা, রাস্তাঘাটের সমস্যা কিংবা মাদকের বিস্তার কোনো নির্দিষ্ট রাজনৈতিক দলের সমস্যা নয়। এসব সংকট পুরো এলাকার মানুষের জীবনকে প্রভাবিত করে। তাই এসব সমস্যা সমাধানেও রাজনৈতিক পরিচয়ের ঊর্ধ্বে উঠে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।

বক্তব্যে মাদকের বিরুদ্ধে সামাজিক প্রতিরোধ গড়ে তোলার ওপর গুরুত্বারোপ করে আব্দুল্লাহ আল আমিন বলেন, কোনো মাদক ব্যবসায়ী বা অপরাধীর জন্য আত্মীয়তা, রাজনৈতিক পরিচয় কিংবা অন্য কোনো প্রভাবের কারণে সুপারিশ করা উচিত নয়। অন্যায়কারী যে-ই হোক, তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নিশ্চিত করতে হবে।

তিনি আরও বলেন, পরিবার ও সমাজের মানুষেরও দায়িত্ব রয়েছে অন্যায়কারীকে প্রশ্রয় না দেওয়া। মাদক ও অপরাধের বিরুদ্ধে শুধু আইনশৃঙ্খলা বাহিনীর ওপর নির্ভর না করে সামাজিকভাবে প্রতিরোধ গড়ে তুলতে হবে।

আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে তিনি বলেন, সীমিত জনবল ও নানা বাস্তবতার মধ্যেও পুলিশের কার্যকর ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। মাদক ব্যবসায়ী, চাঁদাবাজ এবং চিহ্নিত অপরাধীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হলে এলাকাবাসীও পুলিশকে প্রয়োজনীয় সহযোগিতা করবে।

তবে কোনো অপরাধী যেন ঘুষ, প্রভাব বা যোগসাজশের মাধ্যমে আইনের হাত থেকে রেহাই না পায়, সে বিষয়ে আইনশৃঙ্খলা বাহিনীকে দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানান তিনি।

জনপ্রতিনিধি, পুলিশ ও প্রশাসনের দায়িত্বের কথা উল্লেখ করে আব্দুল্লাহ আল আমিন বলেন, সবার মূল লক্ষ্য হওয়া উচিত জনগণের সেবা করা এবং জনগণের কাছে জবাবদিহি নিশ্চিত করা। একে অপরকে দোষারোপ করার পরিবর্তে জনগণ, পঞ্চায়েত, পুলিশ-প্রশাসন ও জনপ্রতিনিধিদের সমন্বিত উদ্যোগেই একটি নিরাপদ ও উন্নত এলাকা গড়ে তোলা সম্ভব।

নবগঠিত আলিগঞ্জ পঞ্চায়েত কমিটির কার্যক্রমে সর্বাত্মক সহযোগিতার আশ্বাস দিয়ে তিনি বলেন, সবাই ঐক্যবদ্ধভাবে কাজ করলে ইনশাআল্লাহ আলিগঞ্জকে একটি সুন্দর, শান্তিপূর্ণ ও মাদকমুক্ত এলাকায় পরিণত করা সম্ভব হবে।

অনুষ্ঠানে নবগঠিত আলিগঞ্জ পঞ্চায়েত কমিটির নির্বাচিত নেতৃবৃন্দ, এলাকার শিক্ষক, ব্যবসায়ী, সুশীল সমাজের প্রতিনিধি, রাজনৈতিক নেতৃবৃন্দ এবং ফতুল্লা মডেল থানার ইন্সপেক্টর (অপারেশন) উপস্থিত ছিলেন।

আপনার মতামত লিখুন

বি পি নিউজ ২৪

শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬

দলীয় বিভেদ নয়, উন্নয়নের স্বার্থে এক হতে হবে: আব্দুল্লাহ আল আমিন

প্রকাশের তারিখ : ১২ সেপ্টেম্বর ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক: আরিফুর রহমান
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত বি পি নিউজ