বি পি নিউজ ২৪

সোনারগাঁয়ে জমি নিয়ে দুই পক্ষের সংঘর্ষ, নারীসহ আহত ১০

প্রকাশ : ১২ সেপ্টেম্বর ২০২৬ | প্রিন্ট সংস্করণ | ফটো কার্ড

সোনারগাঁয়ে জমি নিয়ে দুই পক্ষের সংঘর্ষ, নারীসহ আহত ১০
ছবি: সংগৃহীত

সোনারগাঁয়ে জমি নিয়ে দুই পক্ষের সংঘর্ষ, নারীসহ আহত ১০

নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে ২০ শতাংশ জমির মালিকানা নিয়ে দীর্ঘদিনের বিরোধকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে নারীসহ উভয় পক্ষের অন্তত ১০ জন আহত হয়েছেন। সংঘর্ষের ঘটনায় উভয় পক্ষই থানায় লিখিত অভিযোগ দিয়েছে।

শনিবার দুপুরে সোনারগাঁ উপজেলার পিরোজপুর ইউনিয়নের চর ভবনাথপুর এলাকায় এ ঘটনা ঘটে।

স্থানীয় সূত্র ও অভিযোগ থেকে জানা গেছে, চর ভবনাথপুর এলাকার ২০ শতাংশ জমি নিয়ে মোস্তাক আহম্মেদ ও বকুল মিয়ার পক্ষের মধ্যে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছিল। মোস্তাক আহম্মেদের দাবি, জমিটির মালিকানা নিয়ে আদালতে দেওয়ানি মামলা চলমান রয়েছে এবং এ বিষয়ে অস্থায়ী নিষেধাজ্ঞাও রয়েছে।

শনিবার দুপুরে মোস্তাক আহম্মেদ ও তার পরিবারের সদস্যরা বিরোধপূর্ণ জমির পাশে কাজ করতে গেলে প্রতিপক্ষের লোকজন তাদের ওপর হামলা চালায় বলে অভিযোগ করেন তিনি। একপর্যায়ে দুই পক্ষ সংঘর্ষে জড়িয়ে পড়ে।

এ ঘটনায় মোস্তাক আহম্মেদ, তার ভাই গোফরান উদ্দিন, ভাবী পারভীন ও লাইলী এবং ভাতিজা ইমন ও ইমরুলসহ উভয় পক্ষের অন্তত ১০ জন আহত হন। আহতদের সোনারগাঁ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।

মোস্তাক আহম্মেদের অভিযোগ, সংঘর্ষের সময় তার গলা থেকে একটি স্বর্ণের চেইন ছিনিয়ে নেওয়া হয়। পাশাপাশি তার পরিবারের সদস্যদের প্রাণনাশের হুমকি দেওয়া হয়েছে বলেও তিনি দাবি করেন। এ ঘটনায় তিনি ১০ জনের নাম উল্লেখসহ অজ্ঞাত আরও চার থেকে পাঁচজনকে আসামি করে সোনারগাঁ থানায় লিখিত অভিযোগ দিয়েছেন।

তবে এসব অভিযোগ অস্বীকার করেছেন বকুল মিয়া। তিনি দাবি করেন, সংঘর্ষে তাদের পক্ষেরও চারজন আহত হয়েছেন। তার ছোট ভাই রাসেল গুরুতর আহত অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন বলে জানান তিনি।

বকুল মিয়ার ভাষ্য, রাসেলের চোয়ালের হাড় ভেঙে যাওয়ায় তাকে উন্নত চিকিৎসার জন্য একটি ডেন্টাল ক্লিনিকে স্থানান্তরের প্রস্তুতি নেওয়া হচ্ছে। এ ঘটনায় তারাও থানায় লিখিত অভিযোগ দিয়েছেন বলে জানান তিনি।

সোনারগাঁ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল বারিক বলেন, জমি নিয়ে দুই পক্ষের দীর্ঘদিনের বিরোধের বিষয়টি পুলিশের জানা ছিল। বিরোধটি সমাধানের জন্য উভয় পক্ষকে সময় দেওয়া হলেও শেষ পর্যন্ত তারা সংঘর্ষে জড়িয়ে পড়েন।

তিনি আরও জানান, উভয় পক্ষের লিখিত অভিযোগ পাওয়া গেছে। বিষয়টি তদন্ত করে পরবর্তী আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

আপনার মতামত লিখুন

বি পি নিউজ ২৪

শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬

সোনারগাঁয়ে জমি নিয়ে দুই পক্ষের সংঘর্ষ, নারীসহ আহত ১০

প্রকাশের তারিখ : ১২ সেপ্টেম্বর ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক: আরিফুর রহমান
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত বি পি নিউজ